| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন,
এই নিথর রাতের কোলে,
অনুভূতি নিয়ে বাচার দোলাচলে,
তুমি কেনো এতোটা নীরব?
আমি ভাবতেই পারি না,
সময়ের কাটায় বহুরূপী সাজে,
তুমি কখনো ক্ষুধার্ত কুকুরছানা,
আবার মোহমীয় সন্ধ্যায়,
তুমি লাস্যময়ী বালিকার ঠোটছোয়া টিস্যুর,
অবহেলিত এক অংশমাত্র।
বাতাসে শকুন উড়ে,
রিক্সার হুডে...
বাতাসে এতো স্নিগ্ধতা,
কোথা থেকে আসে?
বাউন্ডুলে চুলের নিত্যতা,
কোথায় ছুটে চলে?
স্বপ্ন ভাসে আকাশের অসীমতায়,
দেহ ভাসে বাতাসের উত্তালতায়,
ছোটো হয়ে আসা ক্ষুদ্র চোখে,
ভবিষ্যত্ হাসে নিষ্ঠুর নির্মমতায়।
একটা মেঘের ক্যানভাস,
চোখের জলের রং,
জীবনের একটা রং তুলি,
কিংবা প্রেয়সীর...
অজুহাত নয়,
বরং আবেদন করি,
এই মিষ্টি রোদে চুল খুলে,
বারান্দায় দাঁড়িয়ে আনমনে,
বাতাসের সাথে লুকোচুরি খেলো না।
আমার বড় অভিমান হয়,
মন খারাপের অসুখ হয়,
ক্লান্ত মনের তেপান্তরে,
অপেক্ষায় ডুবে ভাবতে হয়।
...
এই পূবালী বাতাস,
গা ছুয়ে বলে দেয়,
এক ছেড়া নৌকার প্রেম,
আর সুখী হতে চাওয়া,
এক নিঃসঙ্গ ছেলের গল্প।
কখন কিভাবে কে জানে,
জীবন হারাবে সুখেতে,
আমি দাড়াবো ঘুরে,
শোনো হে সুনয়না,
বাইরে আকাশটা চিরচেনা।
কবিদের কপালে প্রেমিকা বলে কিছু নেই। তারা একটা স্বত্বাকে নিজের মতো গড়ে নেয় নিজের ভেতর। তারপর তাকে ভালোবাসে প্রচন্ড ভক্তি দিয়ে যা বাস্তবে পাওয়া দুষ্কর।
হয়তবা কারো মাঝে সিকিভাগ মিল পেলে...
©somewhere in net ltd.