| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ রুবে০০৭
“What is the meaning of life”
'আজি দখিন দুয়ার খোলা/এসো হে এসো হে এসো হে আমার বসন্ত'-বাংলার কবি এভাবে বরণডালা সাজিয়েছেন বসন্তের আগমনের। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় 'ফুল ফুটুক আর নাই ফুটুক/আজ বসন্ত...।
বসন্ত মানেই যৌবনের গান। প্রাণের ভেতর যে প্রাণ আছে, জীবনের ভেতরে আরেক জীবন আছে, আত্মার গহীনে যে রূপ-অরূপের আকাঙ্ক্ষা আছে, জীবন ও প্রকৃতির সমান্তরালে তাকে অনুভব ও উত্সারণের নামই কি বসন্ত? মানুষের কথার ভেতরে কিছু কথা আছে, কথার অন্তরালে কিছু সূক্ষ্ম বার্তা আছে, প্রাত্যহিকের যাপিত গদ্যের ছায়ায় অদৃশ্য সুর ও গান আছে এবং সীমাবদ্ধ বাঁধনের তারে অসীমের তরঙ্গ স্পর্শ আছে। এই অদৃশ্য তরঙ্গের স্পন্দন, জীবনের দোলা, বাণী আর সুরের মূর্ছনায়-রূপে-রসে-মন-মননে ও প্রকৃতিতে জমে উঠে মায়ার খেলা- প্রাণের খেলা। যার হূদয় আছে সে টের পায় কেউ আসছে, কেউ জেগে উঠছে। কারো উন্মেষ হচ্ছে। কে সে? কার এই জাগরণ? সীমার ভেতরে অসীমের মূর্তিতে কার এই সম্ভোগ অভিসার? কার এই নীরব-গোপন আহবান? দেহে-মনে-পুলকে-শিহরণে-বোধে-মননে এই আহবানকে স্পর্শ করার যে ইচ্ছা-সময়; বাঙালি তারই তো নাম রেখেছে বসন্ত।
'আহা! কি আনন্দ আকাশে বাতাসে..। আহা আজি এ বসন্তে/কত ফুল ফোটে কত বাঁশি বাজে/কত পাখি গায়.. । কুঁড়িদের ওষ্ঠপুটে লুটছে হাসি, ফুটছে গালে টোল'..। অশোকে-অশ্বত্থে-শিরীষে-শালে-পিয়ালে হাওয়ার নাচন, আলোর কাঁপন যখন তখন, মাতামাতির দিন।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
শেখ রুবে০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: প্রথম ফাগুনের শুভেচ্ছা