নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।

েশখসাদী

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।

েশখসাদী › বিস্তারিত পোস্টঃ

মহানবী (সাঃ) এর জীবনী পর্বঃ মহানবী (সাঃ) এর পবিত্র চূল বা কেশ মোবারক ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৪





The hair of Allah's Messenger, Muhammad (peace be upon him) safely saved in Topkapy Museum, Turkey.



হযরত কাতাদা (রাঃ) বলেন, আমি হযরত আনাস (রাঃ) কে হুযুর (সাঃ) এর পবিত্র কেশ মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । তিনি বলেন, হুযুর (সাঃ) এর চুল রাজিল জাতীয় ছিলো । এর অর্থ হলো - নরম এবং মোলায়েম চূল । আবার আরেক বর্ণনায় উনার চূল ছিলো নরম, লম্বা, কোকড়ানো এবং ঝূলন্ত । উনার মাথার চূল কানের মধ্য খান পর্যন্ত লম্বা ছিলো । অন্য এক বর্ণনায় দুকানের লতি পর্যন্ত লম্বা ছিলো । তাছাড়া চূল লম্বা হলে তা কাধ পর্যন্ত বা প্রায় কাধ পর্যন্ত থাকত এরূপ বর্ণনাও আছে । সে হিসেবে চূল লম্বা রাখাও সুন্নত ।



হুযুর (সাঃ) এর চূল কখনও কখনও চুলে তেল ব্যবহার করতেন এবং চিরুনী দিয়ে আচড়াতেন । চূল বড় হয়ে গেলে তিনি ছোট করে ফেলতেন তবে সাধারণতঃ মাথা মুন্ডন বা কামিয়ে ফেলতেন না ।



মাথা মুন্ডন করার ব্যাপারে বলেছেন, হজ্ব এবং ওমরা ব্যতীত তিনি মাথা মুন্ডন করতেন না । আল্লাহতায়ালাই সর্বাধিক জ্ঞাত ।



হুযুর (সাঃ) স্বীয় কেশরাজীতে অধিক চিরুণী ব্যবহার করতেন । কারো মাথার চূল আলূথালূ এবং অবিন্যাস্ত থাকলে তিনি তা পছন্দ করতেন না । তদ্রুপ অতিমাত্রায় লম্বা চূল পরিপাটি করাও তিনি অপছন্দ করতেন ।



হযরত আলী (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ) কে একথা বলতে শুনেছি, প্রত্যেক চুলের ফাকেই নাপাকী থাকে । এ কারণে মাশায়েখ দরবেশ এবং আবেদগণ যারা চূল আচরাণোর সময় পেতেন না বা পরিস্কার এর ব্যাপারে সময় পেতেন না তারা চূল ছোট করে রাখতেন ।



মহানবী (সাঃ) যেহেতু চূল ছেড়ে রাখতেন আবার তেল দিয়ে সিথি করেও রাখতেন সে হিসেবে দুটোই সুন্নত । তবে উত্তম মতটি হলো - চুল আচরাণোর সময় যদি এমনিই সিথি বের হয়ে যায় তবে সিথি করে নেওয়া নতুবা চূলকে আপন অবস্হায় ছেড়ে দেওয়া উত্তম । মূল কথা চূলকে পরিপাটি করে রাখতে হবে যেন কাউকে দেখে এরকম মনে না হয়ে যে, মাথার চুল না যেন পাখির বাসা ।



চুলে কলপ ব্যবহার করা নিয়ে ওলামাগণের মধ্যে মতভেদ আছে । অধিকাংশের মতে এটা মাকরূহ অর্থাৎ না করাই উত্তম । মহানবী (সাঃ) এর ইন্তিকালের সময় উনার সতের বা আঠারটি চূল সাদা হয়ে ছিলো মাত্র । তাও তেল দিয়ে আচরালে তা ঢাকা পড়ে যেত ।



মহানবী (সাঃ) বলেছেন, বার্ধক্য সম্মান ও নূরের প্রতীক ।



হযরত ইব্রাহীম (আঃ) ও উনার পুত্র হযরত ইসহাক (আঃ) এর মধ্যে বয়সের পার্থক্য বুঝানোর জন্য মহান আল্লাহপাক পিতার চুলের মধ্যে শুভ্রতা এনে দিলেন । এ দেখে তিনি আরজ করলেন, হে প্রতিপালক ! এটা কি ? আল্লাহতায়ালা বললেন, এটা হচ্ছে মর্যাদার প্রতীক । তখন তিনি বললেন, হে আমার প্রভূ ! আমার মর্যাদা আরো বাড়িয়ে দাও ।



-সূ্ত্রঃ মাদরিজ উন নবূয়ত ।





১. হযরত আমর ইবনে শোয়ায়েব (রাঃ) তাহার পিতা হইতে, তিনি তাহার পিতামহ হইতে বর্ণনা করেন, রাছূল (সাঃ) বলিয়াছেন, সাদা চুল উঠাইবে না , কেননা এই বার্ধক্য মুসলমানের নূর স্বরূপ । (তিরমিযি)



২. হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, সাদা চুল উঠাইয়া ফেলিওনা । কেননা কিয়ামতের দিন ইহা নূর হইবে । মুসলমান থাকা অবস্হায় যাহার একটি চুল সাদা হয় , এ কারণে তাহার একটি পূণ্য লিখিয়া দেওয়া হয়, একটি পাপ ক্ষমা করা হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হয় । (ইবনে হাকাম)



৩. হযরত আবু উমামা (রাঃ) বর্ণনা করেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, আমার উম্মতের পরবর্তী খলিফাকে আমি আল্লাহকে ভয় করার জন্য অসিয়ত করিতেছি । মুসলমানদের সম্পর্কে তাহাকে অসিয়ত করিতেছি যে, সে যেন বড়দের সম্মান করে আর ছোটদের স্নেহ করে , আলেমদের সম্মান করে । অপছন্দ করার মতো প্রহার না করে । কাফেরে পরিণত করার মতো ভয় না দেখায় । বংশ বিস্তার রোধ করার উদ্দেশে যেন খাসি না করে । ফরিয়াদিদের জন্য যেন ঘরের দরজা বন্ধ না করে । এইরূপ করিলে শক্তিশালী লোকেরা দুর্বলদের পর্যদুস্ত করিবে অর্থাৎ জুলুমের অত্যাচার ব্যাপকতা লাভ করিবে । (বায়হাকী )



সূত্রঃ Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮

মতামত চাই বলেছেন: nice post

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৪

নাট বল্টু... বলেছেন: চামু বন্ধ করে দিলে আম্রা এত গুরুতর পোষ্ট গুলি কেম্বাই পর্মু??....
ভাই আপনেরে পেলাচ... :(( :(( :((

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৭

েশখসাদী বলেছেন:
সামুর কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি ।

আপনাকেও ধন্যবাদ ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৮

বিডি আমিনুর বলেছেন: ভাল লাগলো।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৮

রাইসুল খান বলেছেন: ভালো লাগলো, এই কথাগুলো জানতে পেরে। আপনাকে অনেক ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৬

েশখসাদী বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২

মরূেবল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৩

রিমন০০৭ বলেছেন: আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: তিনি বলেন, হুযুর (সাঃ) এর চুল রাজিল জাতীয় ছিলো । এর অর্থ হলো - নরম এবং মোলায়েম চূল । আবার আরেক বর্ণনায় উনার চূল ছিলো নরম, লম্বা, কোকড়ানো এবং ঝূলন্ত । উনার মাথার চূল কানের মধ্য খান পর্যন্ত লম্বা ছিলো । অন্য এক বর্ণনায় দুকানের লতি পর্যন্ত লম্বা ছিলো । তাছাড়া চূল লম্বা হলে তা কাধ পর্যন্ত বা প্রায় কাধ পর্যন্ত থাকত এরূপ বর্ণনাও আছে । সে হিসেবে চূল লম্বা রাখাও সুন্নত ।

কানের মাঝখান আর কাঁধ কি একই জায়গায়?

উনার শরীর মোবারকের বাকি অংশ মোবারকের :P :P ;) ;) চুল মোবারকের বর্ণনা মোবারক দেওয়াটা অতি জরুরী মোবারক ছিলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২

েশখসাদী বলেছেন:
আপনি সহজ বিষয়গুলো কেন বুঝেন না ? দয়া করে খেয়াল করুন-


তাছাড়া চূল লম্বা হলে তা কাধ পর্যন্ত বা প্রায় কাধ পর্যন্ত থাকত এরূপ বর্ণনাও আছে ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৮

সিড বলেছেন: @ঠোঁট কাটা বন্ধু
apni ki bolte can. apni mohanobi (sm) nia baje ingit koresen.

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: @ িসড: এত্তগুলা মোবারক লাগাইলাম, এত্ত সম্মান করলাম, তারপরও কন বাজে ইঙ্গিত দিসি। X(( X(( X(( আপনার মনে ময়লা। মন ঠিক করেন।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১০

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: হনুদের এখানে এসে ল্যাদাইতে কে বলছে ?

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪

নাবিলা হক রিমা বলেছেন: আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল





ঠোঁট কাটা বন্ধু @ আপনি না মানতে পারেন তাই বলে এমন উস্কানী মূলক কথা বলবেন ???

মানুষ যে এখন ও নিবোর্ধ তা সামু তে এলে দেখা যায় , আধুনিক/ডিজিটাল র্নিবোধ

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: @ঠোঁট কাটা বন্ধু

আপনি এই পোস্টে এসে ইতরামী মূলক কমেন্ট করার তো প্রয়োজন ছিল না। আপনাদের জাত ভাইদের দেয়া হাজার পোস্ট আছে সেগুলোতে কমেন্ট করুন।

@লেখক পোস্টটি সুন্দর হয়েছে। +

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

েশখসাদী বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পোষ্টে প্লাস।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। পোষ্টে ++++++

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫

নস্টালজিক বলেছেন: আপনার পোস্ট এলেই আমি আগ্রহ নিয়ে পড়ি!

রাব্বুল আলামিন এর কাছে প্রার্থণা করি, আল্লাহ পাক আপনাকে এ রকম সুন্দর সব পোস্ট দেবার তওফিক দান করুন!

শুভেচ্ছা, সাদী ভাই!

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১১

েশখসাদী বলেছেন:

ধন্যবাদ । আমিও আপনার মন্তব্য পেয়ে খূশী হই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.