| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা কয়েকজন ইহুদী একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ কারণে তারা মহানবীর নিকট এসে বললো: “প্রতিবেশী হিসেবে আমাদের উপর আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনার মেয়ে ফাতেমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এই বিয়ের অনুষ্ঠান আরো বেশী সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। এ নিমন্ত্রনে হযরত ফাতেমার অংশগ্রহণের ব্যাপারে তারা নবী (সা.)-কে বেশ পীড়াপীড়ি করছিল। ”
মহানবী (সা.) বললেন: “সে (ফাতেমা) আলী বিন আবি তালিবের স্ত্রী। আর তার নির্দেশেই সে (ফাতেমা) পরিচালিত হয়।”
তারা বিনীত কণ্ঠে এ ব্যাপারে নবী (সা.)-কে মধ্যস্থতা করার জন্যে আরজি পেশ করে।
ইহুদীরা এ বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব ধরনের জাকজমকপূর্ণ পোশাক, অলংকার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে, হযরত ফাতেমা পুরাতন ও ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আর তারা এভাবে তাঁকে অপমান ও খাটো করতে চেয়েছিল।
এ সময়ে হযরত জিবরাঈল (আ.) অত্যন্ত জাকজমকপূর্ণ অলংকারাদিসহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসলেন যার দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি। হযরত ফাতেমা (আ.) সেই কাপড় পড়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে ও সুঘ্রান পেয়ে বিস্ময়াভিভূত হয়ে যায়। হযরত ফাতেমা (আ.) ইহুদীদের গৃহে প্রবেশ করলে ইহুদী মহিলারা তাঁর সামনে সেজদাবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদী এ অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল।
তথ্যসূত্র:হযরত ফাতিমা (আ.)
২|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯
সায়েমহ্যাপি বলেছেন: আহারে প্লাস দিতে গিয়ে ভূলে মাইনাস দিয়ে ফেললাম
৩|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৪
দাম বলেছেন: ডাম্পা
৪|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৪
আরিফুর রহমান বলেছেন: আমার মাইনাস টা ভুল করে দেয়া নয়।
এধরনের হর্স ক্র্যাপ মাথায় ঢুকে তোমাদের?
আহারে... ফাতিমার হ্যালুসিনেশনের বর্ননা ফাতিমার বরাতেই??!!!
আজিব!!
৫|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
নুরুন নেসা বেগম বলেছেন: জানলাম।
৬|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
নুরুন নেসা বেগম বলেছেন: ওহ্যাঁ শিরোনামে 'বস্ত্রহীন' লিখলেন, কেন?
৭|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
রাত্রি২০১০ বলেছেন: "ইহুদী মহিলারা তাঁর সামনে সেজদাবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে।"
কিন্তু ইসলামে তো এটাকে মহিমান্বিত করার কথা না। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম নয়? আপনার তথ্যসূত্র কি?
আর, নুরুন নেসা বেগম বলেছেন: ওহ্যাঁ শিরোনামে 'বস্ত্রহীন' লিখলেন, কেন?
৮|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫০
জয়ার ভুবন বলেছেন: আরিফুর রহমান বলেছেন: আমার মাইনাস টা ভুল করে দেয়া নয়।
এধরনের হর্স ক্র্যাপ মাথায় ঢুকে তোমাদের?
আহারে... ফাতিমার হ্যালুসিনেশনের বর্ননা ফাতিমার বরাতেই??!!!
আজিব!!
৯|
২২ শে মে, ২০১০ রাত ৮:০২
নিমপাতা১২ বলেছেন: এসব ভুয়া গল্প কোথায় পান ভাই, ইসলাম বিরুদী বিঙগ ভায়েরা এসব গল্প শুনে ইহুদীদের চাইতেও ইসলামকে হেয় করে, ফাতেমা (রাঃ) কখনো বস্ত্র হীন ছিলেন না, আর ইসলাম ধর্মে এক আল্লাহ কে ছাড়া আর কাউকে ও সিজদাহ করা হারাম, এমন কি, মা কে , আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) কে ও সিজদাহ করা যাবে না।
১০|
২২ শে মে, ২০১০ রাত ১০:২৯
েক আিম বলেছেন: আপনার ঘটনা বর্ননা তে অবস্যই সমস্যা আছে, আছে অতিরন্জন।
আল্লাহ ছাড়া যে কাউকে সেজদা হারাম। কোন দ্বীমত নেই এই ব্যাপারে।
১১|
২২ শে মে, ২০১০ রাত ১০:৫৪
রাষ্ট্রপ্রধান বলেছেন: হমমমমমমম
সনদ বিহীন কথা
সনদ কই
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭
ডিজিঢাল প্রাণী বলেছেন: ++++++++++++++
Click This Link