| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
একটি শিশু!
দিনদুপুরে ঘুরে বেড়াই
রেলবিটে, ফুটপাতে,
হয়তোবা রাস্তার ধারে।
নিচ্ছে না খোঁজ কেউ তো তার
কাটছে সময় হেলায়।
দুমুঠো অন্নের সন্ধানে,
ভিক্ষার তালা হাতে নিয়ে
ঘুরে বেড়ায় ব্যস্ত রাস্তার
পথচারিদের গা ঘেষে,
বাসের ভিতর, দোকানের ধারে।
যদি না জুটে দুটো পয়সা,
ক্ষিধার জ্বালায় ঠাই হয়
ডাস্টবিনে, উচ্ছিষ্ট খাবারের স্তুপে।
কখনো গায়ে ধুলি মেখে
হই হোল্লাড় করে বন্ধুদের সাথে।
বস্তার থলে কাঁধে নিয়ে কুড়ে নেই কাগজের টুকরো,
বাসাবাড়ি থেকে ফেলা দেওয়া
অপ্রয়োজনীয় জিনিসপত্রের খুঁজে
ঘুরে বেড়ায় এই গলি থেকে ঐ গলি।
দিন শেষে অন্ধকার ঘনিয়ে আসে,
অবশেষে মাথা গুজায় ফুটপাতে,
হয়তোবা রাস্তার ধারে খোলা আকাশের নীচে।
হেলায় খেলায় হচ্ছে তারা বড়,
পাচ্ছে না কোন শিক্ষা।
এই পৃথিবীতে জন্ম নেওয়ায়
এই কি তাদের পাওয়া?
একটি শিশু!
আগামীর ভবিষ্যত্, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
আসুন, অনাহারী শিশুর মুখে অন্ন তুলে দিই,
বস্ত্র, বাসস্থান দিয়ে টেনে নিই বুকে।
শিক্ষার সুযোগ দিয়ে
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ।
______________
@zad
31-08-2014
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯
সাইফুদ্দিন আযাদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই.. তবে প্লাস দিয়ে কি করমু? ![]()
আর সামুতে 'টুডে ব্লগ'র চেয়ে পাঠক কম তবে ব্লগার বেশী, ভালো লেখক ও বেশী, পোষ্টের ও ছড়াছড়ি! ফলে ভিড়ের মধ্য হারিয়ে যাচ্ছে ভালো লেখকদের অনেক পোষ্ট! কয়েকজনের ব্লগবাড়িতে টু মারতে গিয়ে যা অনুধাবন করলাম আর কি! তাদের কি সুন্দর সুন্দর লেখা কিন্তু ব্লগগুলো পঠিত হয়েছে মাত্র ৫বার, ১০বার.... আর দুতিনটা কমেন্ট মাত্র!
_________
"শিক্ষার সুযোগ দিয়ে
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ।"
২|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৩
কালের সময় বলেছেন: একটি শিশু!
আগামীর ভবিষ্যত্, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৬
সাইফুদ্দিন আযাদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ.. :-)
_________
"শিক্ষার সুযোগ দিয়ে
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ"
৩|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
নুর ইসলাম রফিক বলেছেন:
ভাই আমাদের প্রধান মৌলিক অধিকারের ৫টির মধ্যে ১ম হচ্ছে খাদ্য।
আর শিক্ষা ৪রথ, এবার আপনি বলুন কোনটা আগে জরুরি?
ঐ শিশুটা ভিক্ষা করে কিসের জন্য?
খাদ্য নাকি শিক্ষার জন্য?
সুন্দর মতামত কামনা করছি?
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
সাইফুদ্দিন আযাদ বলেছেন: মানুষের মৌলিক অধিকারের মধ্যে সবগুলোই প্রয়োজন মনে করি। প্রত্যেক উপাদান একে অপরের পরিপুরক! একটাকে বাদ দিয়ে অন্যটা চিন্তা করা যায় না। তবে সবার আগে শিক্ষাটা জরুরী। মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে!
৪|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
এমএম মিন্টু বলেছেন: এত ভালো পোষ্ট অথচ সামুতে কোনপাঠক নাই
তবুও এগিয়ে যান সামনের দিকে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সাইফুদ্দিন আযাদ বলেছেন: পাঠকের খরা আসুক যত তবুও সব বাঁধা ভেদ করে এগিয়ে যেতে হবে সম্মুখপানে.... অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫
সাইফুদ্দিন আযাদ বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ..
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক ।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩
সাইফুদ্দিন আযাদ বলেছেন: অনেক ধন্যবাদ রইল দাদার প্রতি...
অনেকদিন পর সামুতে আসলাম, মোবাইল দিয়ে ফেসবুকিং ব্লগিং করি একটু আধটু কিন্তু সামুতে আসার কয়েকদিনের মধ্যে সামু 'Full Version' অপশন বন্ধ করে দিয়েছিল যার কারণে মোবাইল দিয়ে ব্লগিং করা কঠিন হয়ে গিয়েছিল...যার ফলে এতোদিন আসা হয়নি সামুতে. এখন দেখি full version চালু করছে তারা তাই একটু টু মারলাম..... দোয়া করবেন দাদা.
৭|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
এমএম মিন্টু বলেছেন: আজাদ ভাই ভাল আছেন । অনেক দিন পরে দেখলাম । কালের সময় নাই । মামুন ইসলাম ৃন ভাই নাই ওরা আর সামুতে আসবে না কারন
সামু ওধের ব্লোক মারছে । কালকে ফোনে কথা হয়েছে মামুন ইসলাম ৃন ভাইয়ের সাথে সে নাকী এখন টুডে ব্লগে বসবে লেখার জন্য ।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬
সাইফুদ্দিন আযাদ বলেছেন: আলহামদুলিল্লাহ, বড় ভাই কেমন আছেন? দেরিতে রিপ্লে দেওয়ার জন্য দুঃখিত,.. হঠাত্ দুএকদিন আগে সামুতে টু মারতে দেখি আমার ভাঙ্গাচুরা নকিয়া C1-01 মোবাইল দিয়ে পিসি ভার্সনে কাজ করতেছে সামু। তাই এখন চলে আসলাম। মোবাইল দিয়ে গতপরশু পোষ্টও একটা দিয়ে ফেললাম.. .. সামনে ডিসেম্বরের ২৮ তারিখ পরীক্ষা আছে...দোয়া করবেন। সামুতে লগিন করলে রিপ্লে দিবেন আশা করি.
৮|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সচেতন অনুভূতি টুকুরর প্রতি সাধুবাদ.. ![]()
লিখে চলুন। শুভেচ্ছা।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫
সাইফুদ্দিন আযাদ বলেছেন: অনেক ধন্যবাদ বড় আপু... ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
মামুন ইসলাম বলেছেন: অসাধারন কথা মালা গেতেছেন আপনি আজাদ ভাই
কবিটায় প্লাস দিয়ে দিলাম