| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |







অরণ্য, পাহাড়, ঝর্না, লেক, পাহাড়ী নদী আর পাহাড়ী আদিবাসী এসব যাদের পছন্দ ভ্রমনের জন্য তারা বেছে নিতে পারেন রাঙ্গামাটি জেলাকে।
কি কি দেখবেন?
১) শুভলং ঝর্ণাঃ কেবল বর্ষাকালে শুভলং ঝর্নার পানি থাকলেও অসাধারন শুভলং চ্যানেল দেখতে সারা বছরই পর্যটকদের আগমন ঘটে এখানে। ঘুরে দেখতে পারেন শুভলং আর্মী ক্যাম্প ও শুভলং বাজার। রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে শুভলং আপ-ডাউন রিজার্ভ বোট ভাড়া প্রায় ১২০০ টাকা।খরচ কমাতে এবং ইঞ্জিন বোটের ইঞ্জিনের বিকট শব্দ থেকে রক্ষা পেতে রিজার্ভ বাজার থেকে লঞ্চে শুভলং যেতে পারেন। লঞ্চ ভাড়া জনপ্রতি ৫০ টাকা।
২) ঝুলন্ত ব্রিজঃ দুই পাহাড়ের মাঝে প্রায় ঝুলন্ত এই ব্রিজটি দেখতে রাঙ্গামাটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। ব্রিজের এক পাশের পাহাড়ের উপর রয়েছে শিশুদের জন্য দোলনা, স্লিপার সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা।ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া করে লেকে ভ্রমন করতে পারেন। ঝুলন্ত ব্রিজে প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা।শরের তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া ৫০-৬০ টাকা, বনরূপা থেকে ১২০ টাকা।
৩) রাজবন বিহারঃ রাঙ্গামাটি ঘুরতে গেলে আবশ্যই রাঙ্গামাটির ঐতিয্যবাহী রাজবন বিহার ঘুরে আসবেন।এটি রাঙ্গামাটি জেলার চাকমাসহ অন্যান্য উপজাতীদের প্রধান বিহার। মূলত পাশ্চাত্য ধাচের নৈর্মান কৌশল ও স্থাপত্যের কারনে পর্যটকদের আকর্ষন এই বিহারটি। বিহারে গেলে বনভান্তেরর (ধর্মগুরু) মমি দেখে আসবেন। রাজবন বিহারের পাশেই চাকমা রাজার বাড়ি।রাজবাড়ি যেতে নৌকা পারাপার জনপ্রতি ৫ টাকা। শহরের বনরূপা থেকে রাজবন বিহারের সিএনজি ভাড়া ৫০ টাকা, তবলছড়ি থেকে ১২০ টাকা।
*** রিজার্ভ বাজার থেকে ১৫০০ টাকায় বোট নিয়ে উপরের ৩/৪ টি স্পট সাথে টুকটুকি ইকো ভিলেজ, চাংপাং, পেদাটিংটিং একসাথে ঘুরতে পারেন। তবে শেষ ৩ টি স্পট মুলত দ্বীপের মধ্যে খাবার রেস্ট্যুরেন্ট।খাবার সামান্য কস্টলি হলেও পরিবেশ ও পাহাড়ি ধাচের কিছু খাবারের জন্য অন্তঃত একবেলা এখানে খেয়ে নিবেন।
৪) শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কঃ কাপ্তাই অবস্থিত পার্কটিতে রয়েছে বাংলাদেশের ধীর্ঘতম (২.৫ কিঃমিঃ) ক্যবল কার।পার্কে প্রবেশ ফি ২৩ টাকা এবং ক্যাবল কারের টিকেট ফি ২৩০ জনপ্রতি টাকা (বাচ্চাদের ১১৫ টাকা)। টাকার পরিমান একটু বেশি মনে হলেও ১৫ মিনিটের এক অসাধারন এডভ্যাঞ্চার উপভোগ করবেন এই ক্যবল কার ভ্রমনে। রাঙ্গামাটি হতে ইকো পার্কের বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা।
৫) ঝুম রেস্তোরাঃ কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই ট্যুরিস্ট স্পটটি শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক থেকে ৬ কিঃমিঃ দূরে অবস্থিত। প্রবেশ ফি ২০ টাকা।এখানে বসে উপভোগ করবেন পাহাড়ী নদী, নদীর বাক, পাহাড় এবং চা বাগান। দুপুরের খাবার এখানেই সেরে নিবেন। আর নৌকায় নদী ভ্রমন মোটেও মিস করবেন না।নদীর দুই পাশে খাড়া পাহাড় ও অরণ্যের কারনে বাংলাদেশের যে কোন নদী অপেক্ষা এখানে নৌ ভ্রমনের স্বাদই আলাদা।
৬) চিৎমরম গ্রাম ও টাওয়ারঃ ঝুম রেস্তরা হতে ৪ কিঃমিঃ দূরে চিৎমরম। এখানে রয়েছে বনবিভাগের নির্মিত ২ টি টাওয়ার। দূরদূরান্তের পাহাড়, কাপ্তাই লেক, কর্নফুলী নদী উপভোগ করা যাবে এই পাহাড় থেকে। হাতে সময় থাকলে নদী পাড় হয়ে ঘুরে আসতে পারেন চিৎমরম গ্রামে।মার্মা অধ্যুষিত এই গ্রামে মার্মাদের কৃষ্টি-কালচার দেখার পাশাপাশি চিৎমরম মন্দিরও ঘুরে দেখতে পারেন।
*** রাঙ্গামাটি হতে ১৫০০-২০০০ টাকায় সিএনজি অথবা ৩০০০-৪০০০ টাকায় মাইক্রবাস রিজার্ভ নিয়ে কাপ্তাই উপজেলার শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক,ঝুম রেস্তোরা,চিৎমরম গ্রাম ও টাওয়ার দেখতে পারেন।রিজার্ভ গাড়িতে অসাধারন প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর রাঙ্গামাটি-কাপ্তাই এর নতুন রাস্তা ভ্রমন করতে পারেন যা বাসে ভ্রমনে সম্ভব নয়। আর আগে থেকেই অনুমতি নিয়ে আসলে কাপ্তাই এ জলবিদ্যুৎ প্রকল্প ও কর্ণফুলী পেপার মিল ঘুরে দেখতে পারেন।
*** রাঙ্গামাটি বেড়াতে আসলে অবশ্যই একদিন কাপ্তাই উপজেলার জন্য বরাদ্দ রাখা উচিত।
কোথায় থাকবেন?
১) রংধনু গেস্টহাউজঃ বনরূপায় এটি মূলত হোম স্টে টাইপের গেস্টহাউজ। এখানে রয়েছে ওয়াইফাই, রান্না করে খাওয়ার ব্যবস্থা।রুম ভাড়া ত্রিপল/ফ্যামিলি বেড ছুটির দিন ৮০০ টাকা অন্যান্য দিন ৬৫০ টাকা। যোগাযোগ- ০১৭১২৩৯২৪৩০। ফেসবুকঃ http://www.facebook.com/rangdhanuguesthouse.
২)পর্যটন মোটেলঃ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের পাশেই অবস্থিত।ভাড়া নন এসি টুইন বেড- ১২০০ টাকা, এসি টিন বেড- ২০০০ টাকা। ফোন- ০৩৫১-৬৩১২৬
ওয়েবসাইট- Click This Link
৩) হোটেল গ্রিন ক্যাসেলঃ রিজার্ভ বাজারে অবস্থিত। ভাড়া নন এসিঃ সিঙ্গেল বেড- ৮০০ টাকা, কাপল বেড- ১০০০ টাকা, ত্রিপল বেড ১২০০ টাকা। এসি- কাপল বেড-১৬০০, ত্রিপল বেড ২০০০ টাকা। যোগাযোগঃ ০৩৫১-৬১২০
4) হোটেল সুফিয়াঃ ০১৫৫৩৪০৯১৪৯, ফিসারী ঘাট, কাঁঠালতলী, রাঙ্গামাটি।
কিভাবে যাবেন ?
ঢাকা হতেঃ ঢাকার ফকিরাপুল মোড় /সায়দাবাদ জনপদের মাথায় রাঙ্গামাটিগামী অসংখ্য বাস কাউন্টারের অবস্থান। সকল বাসই সকাল ৮.০০ হতে ৯.০০ টা এবং রাত ৮.৩০ হতে ১১.০০ এর মধ্যে ঢাকা ছাড়ে। ভাড়াঃ ঢাকা-রাঙ্গামাটিঃ এসি ৮০০ টাকা, নন এসি- ৬২০ টাকা। বিআরটিসি এসি ৭০০ টাকা।
চট্টগ্রাম হতেঃ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে রাঙ্গামাটিগামী বাস কাউন্টার সমূহের অবস্থান। এখানে লোকাল ও ডাইরেক্ট দুই রকমের বাস পাওয়া যায়। ভাড়া সামান্য বেশি হলেও ডাইরেক্ট বাসে উঠাই বুদ্ধিমানের কাজ। ভাড়াঃ চট্টগ্রাম- রাঙ্গামাটিঃ ১২০ টাকা(ডাইরেক্ট)
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ। কেমন লেগেছে রাঙ্গামাটি?
২|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল পোস্ট।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ।
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
সাইফুর রহমান পায়েল বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম। পরে কাজে আসবে।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
বাংলারংধনু বলেছেন: কাজে লাগার জন্যইতো এই পোস্ট। ভাল থাকবেন।
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
লিখেছেন বলেছেন: ++
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
বাংলারংধনু বলেছেন: ++
৫|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আমার মনে হয়, পর্যটন বিভাগ একটু চাইলেই আমাদের রাঙ্গামাটি অন্যতম একটা দারুন পর্যটন কেন্দ্র হতে পারে। এটা জাস্ট একটা অসাম প্লেস!
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৭
বাংলারংধনু বলেছেন: সহমত। এতো সুন্দর প্রকৃতি বিশ্বের কম দেশেই পাওয়া যাবে।
৬|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ছবিটা তো কাপ্তাইয়ের তাই না?
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯
বাংলারংধনু বলেছেন: ঠিক ধরেছেন। নতুন চালু হয়েছে। গত মাসে গিয়েছিলাম। দারুন এডভ্যাঞ্চার।
৭|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
আবু শাকিল বলেছেন: চমৎকার পোষ্ট ।
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
ছবি গুলাও জোশ ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ। রাঙ্গামাটি ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল।
৮|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
জাবের তুহিন বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ।
৯|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১
আমিনুর রহমান বলেছেন:
২৩,২৪,২৫ ডিসেম্বর'১৪ ঘুরে আসলাম। দারুন একটা জায়গা। সবচেয়ে দারুন লেগেছে রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের পথ আর তার আশেপাশের প্রাকৃতিক সোন্দর্য্য।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
বাংলারংধনু বলেছেন: ২৩-২৭ ডিসেম্বর পর্যটকদের ঢল নেমেছিল রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি-কাপ্তাই নতুন রাস্তা আসলে অসাধারন। আবার রাঙ্গামাটি ভ্রমনে আসলে আমার গেস্ট হাউজ ( রংধনু গেস্টহাউজ) ভিজিট করার আমন্ত্রন রইল।
১০|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর দিকনির্দেশনা বিষয়ক পোষ্ট ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ।
১১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অনেক অনেক কাল আগে গিয়েছিলাম রাঙ্গামাটি। আবার যাওয়ার ইচ্ছে আছে। তখন আপনার এই পোস্ট ভীষণ কাজে লাগবে।
প্রিয়তে নিচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮
বাংলারংধনু বলেছেন: রাঙ্গামাটি ভ্রমনে আসলে আমার গেস্ট হাউজ ( রংধনু গেস্টহাউজ) ভিজিট করার আমন্ত্রন রইল। সকল প্রকার ভ্রমনের টিপস পাবেন আমাদের কাছ থেকে।
ভাল থাকবেন।
১২|
০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: বহুবার যেখানে গিয়েও তৃপ্তি মেটানো দায়, সেখানে একবার গিয়ে আর যেতে পারছি না। টিপসগুলো বেশ কাজের। আগ্রহীরা অবশ্যই লুফে নেবে। দেশে আসলে আবার যাওয়ার ইচ্ছা আছে। সুন্দর একটা পোস্ট সাজিয়েছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৩
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। দেশে আসলে অবশ্যই রাঙ্গামাটি ঘুরে যাবেন। আমার গেস্ট হাউজ ( রংধনু গেস্টহাউজ) ভিজিট করার আমন্ত্রন রইল।
১৩|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: জেনে খুশি হলাম যে আপনার রংধনু নামে সেখানে একটা গেস্ট হাউজ আছে। যখন দেশে এসে সেখানে যাওয়ার প্লান করবো, তখন আপনাকে এই ব্লগেই খুঁজে নেয়ার চেষ্টা করবো। আমন্ত্রণের জন্য ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ।
১৪|
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট । অনেক কিছু জানতে পারলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩
বাংলারংধনু বলেছেন: ধন্যবাদ।
১৫|
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
দাদুচাচা বলেছেন: দারুন।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
বাংলারংধনু বলেছেন: ধন্যবা।
১৬|
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
ছুটি ২৪১১ বলেছেন: +++ চমৎকার পোষ্ট । অনেক আগে গিয়েছিলাম রাঙ্গামাটি। আবার যাওয়ার ইচ্ছে আছে।
প্রিয়তে রাখলাম।
১৭|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তথ্যবহুল পরিশ্রমী পোস্ট।
১৮|
০৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:৩৭
rasel246 বলেছেন: সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ। দিন হিসাব করে স্পট গুলো বিন্যাস করে দিলে সবার জন্য সুবিধা হত। ধন্যবাদ। যেহেতু রংধনু রিসোর্ট আপনার। আপনার সাথে যোগাযোগ করতে পারলে একটু ভাল হত।
১৯|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
রাজীব বলেছেন: কেবল কার এর ছবিটো কোন জায়গার?
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। কিছুদিন আগেই ঘুরে আসলাম।