নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি পজেটিভ

দেশকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে আগে নিজের দায়িত্ব সঠিকভাবে সততার সাথে পালন করুন, সবাই যদি তা করতে পারি দেখবেন একদিন পুরো দেশটাই পরিবর্তন হয়ে উন্নতির শিখরে পৌছাবে।

শিউলী বড়ুয়া

শিউলী বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

দূরের কোন এক মিছিল থেকে ভেসে আসছে সেই স্লোগান "জয় বাংলা " আর আমার চোখে ভেসে উঠছে ১৯৭১। খুব ছোটবেলা থেকেই মা বাবার মুখে ৭১ এর যুদ্ধের কথা গুলি শুনছি, এখনো মাঝে মাঝে শুনি। আর যখনই সেই কথাগুলো শুনি মনে হয় যেন আমি সব নিজের চোখে দেখতে পাচ্ছি, কিভাবে আমার বাবা অনেক বাধা পেরিয়ে ইন্ডিয়াতে গিয়েছিল ট্রেনিং নেয়ার জন্য, কিভাবে তিনি অল্পের জন্য রাজাকারের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, কিভাবে আমার দাদা-দাদী আমাদের পুরনো মাঠির দোতলা ঘরে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন তাদের খাইয়েছিলেন, কিভাবে মানুষকে বাঁশের সাথে বেঁধে আগুনে পুড়েছিলো। আরো অনেক কাহিনী যা শুনলে এখনো ভয় পাই আর খুব লজ্জা লাগে ভাবতে যে আমাদের দেশে এখনো কিছু মানুষ রয়ে গেছে যারা কিনা দেশের স্বাধীনতা চাই নি। আরো বেশি লজ্জা লাগে ভাবতে এই যে, আমার বয়সী এমন অনেকই আছে যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না কিংবা জানার চেষ্টা ও করে না।

Shiuly Barua
16 December 2013

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.