| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার.আমিন
আমি কোন অতীত চিনি না, চিনি না বর্তমান, তাই ভবিষ্যৎ বলেও কিছু নেই! আমার আছে শুধু মহাকাল!
আমি কবি নই, নই আবৃত্তিকার, লেখক তো নই’ই। তবু এমন একটি বইয়ের সম্পাদনার স্বপক্ষে আমার কৈফিয়ত- আত্নসন্তুষ্টি মাত্র। ক’বছর যাবত সাংগঠনিক ভাবে আবৃত্তি চর্চার সাথে সম্পৃক্ততার প্রেক্ষিতে লক্ষ্য করেছি মোটামুটি সব নবীন আবৃত্তিকারদের যে সকল কবিতা দিয়ে হাতেখড়ি হয় তেমন অতি পরিচিত এবং জনপ্রিয় কবিতা খুঁজে বের করবার বিড়ম্বনা। নানা মাপের নানা ধাঁচের বই ঘেঁটে সেই কবিতা উদ্ধার করতে হয়। আবৃত্তি চর্চার সহযোগীদের দেখেছি একটি কবিতা নিয়ে কত রকম নিরীক্ষা। একটিমাত্র লাইনকে কত রকম অর্থে দাঁড় করাবার নিরন্তন চেষ্টা। মাঝে মাঝে মনে হয়েছে, এত ভাববার কি আছে? যা লেখা আছে তা পড়লেই তো হয়! পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি আবুত্তির প্রথম শর্ত হলো বোধ। তাই পড়াটা কেবলই পাঠ আর বোধকে কন্ঠে ধারণ করবার নাম হলো আবৃত্তি।
হঠাৎ একদিন মনে হলো, অতি পরিচিত এবং জনপ্রিয় আবৃত্তির কবিতা নিয়ে একটা সংকলন করা যায় তো কেমন হয়? এমন অভিপ্রায় প্রকাশিত হবার পর থেকেই শুরু হলো আমার এক নাছোড়বান্দা বন্ধুর উৎসাহ। উৎসাহ তো উৎসাহ, তা শেষে গিয়ে দাঁড়াল সরাসরি হুলিয়ায়- করতেই হবে এমন বই! তার উৎসাহ দেখে মনে মনে হেঁসেছি এই ভেবে যে, মনে হচ্ছে যেন মহাভারত নিয়ে কিছু করছি!
এই বইটি আবৃত্তি নিমাঁণ শৈলীতে যাঁরা আপন আলোয় আলোকিত প্রথিতযশা আবৃত্তিকার, তাঁদের জন্য যতটা না, তার চেয়ে ঢেড় বেশী আমার মতো নবীণ আবৃত্তিকারদের জন্য। যারা বাথরুম সিঙ্গার নন, ধরা জলে স্নান করতে দাঁড়িয়ে যারা কন্ঠ ছেড়ে বলে ওঠেন- দাউ দাউ ঐ পুরো যাচ্ছে নতুন বাজার, বা অন্য কোন লাইন আপনারই অবচেতনে।
এই একশ কবিতা আবৃত্তির সেরা একশ কবিতা তা বলা আমার অভিপ্রায় নয়। এই কবিতাগুলো স্রেফ আমার নিজস্ব আবৃত্তিরস বোধ থেকে নির্বাচিত। কেবল আবৃত্তিকারদের জন্য সহজ করে দিতে এই কবিতাগুলোকে বিষয় ভিত্তিকভাবে সংকলিত করা হয়েছে। আর অসংখ্য কবিতা থেকে সিংহভাগ কবিতা খুঁজে বার করবার সময়সাপেক্ষ কাজটি করেছেন অনুজপ্রতিম শরিফ হুসাইন। পুরো কৃতিত্ব মূলত তারই।
এই বইটির একটি কবিতাও যদি একজন পাঠকে আবৃত্তিতে উস্কে দেয় তো সে প্রশংসার দাবিদার কবিতার কবি। পুরো বইয়ের সব কিছুই যখন অন্যের তো আমার জন্য রইল কি? কেন, ঐ যে নাম! গোটা গোটা অক্ষরে সম্পাদনার জায়গায় আমার নাম, ভাবা যায়!
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২০
ইফতেখার.আমিন বলেছেন: শাহবাগ বা নিউমাকেটে পাবেন।
ধন্যবাদ
২|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
রেহনুবানিজাম ইভা বলেছেন: Click This Link
৩|
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০০
আইরিন সুলতানা বলেছেন: এতোদিন পরে এই খবর জানানো হলো ব্লগারদের !
৪|
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
রাত্রী বলেছেন: রাজশাহীতে বসে কি করে পেতে পারি?
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮
ইফতেখার.আমিন বলেছেন: আপনার কাছাকাছি যেকোন লাইব্রেরীতে খোঁজ নিন। তাদের কাছে না থাকলে তারা সংগ্রহ করে দিবে।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০৯
রাত্রী বলেছেন: জেনে ভালো লাগলো।
কোথায় পাবো বইটা ভাই?