নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাবুলিওয়ালার কথা

মনের খোলা জানালয় কত আলো কত রঙ, খেলা করে চুপি সারে, আসে যায় কড়া নাড়ে ... ...

সবুজ

ইনিজনিযারিং পডা প্রায় শেষ। ভাবছি এই যন্ত্রণাময় শহর ছেড়ে, আইন কানুন বিধি ধর্ম ফেলে কোথাও পালানো যায় কিনা। স্বভাবে খুব অলস । বিশ্বাস করি উবুড় হয়ে শুয়ে থাকার নীতি। কিন্তু তবুও গল্প-কথা-কল্পনা-গাঁথার বাইরের বাস্তবতাকে এড়াতে পারি না।এড়াতে পারি না বেঁচে থাকার এই গতানুগতিক দিন গুনা। জব করছি সকাল সন্ধা। তবু ভাবি এই কি বেঁচে থাকা? কিন্তু এভাবে কত দিন? সাগর আর পাহাড় আর সবুজ জংলা যেখানে এক হয়েছে ... ... ... একদিন সেখানে ঠিকই পালাব আমি ।।

সবুজ › বিস্তারিত পোস্টঃ

''চটিড্রয়ার'' বৃত্ত্বান্ত

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৮

কলেজ জীবনের কথা। ২০০০ বা ২০০১। আমার খুব কাছের এক বন্ধুর গল্প। আসল নাম বলছি না, ধরে নিলাম ওর নাম মাহফুজ B-), তার পরও মাইর খাবার যথেষ্ট সম্ভবনা আছে! কারন, আমার লেখার অন্প যে ক-জন পাঠেক, তার মাঝে সে একজন। :D



মাফুর হল গিয়ে রাশির দোষ। খুবই হ্যান্ডসাম ছেলে, মেয়ে-পটানো কিউট চেহারা, স্বাস্থ্য-টাস্থ্যও মাশাল্লা (নাইলে কি উপরতলার 'বায়রন' টিস্যুতে চিঠি লিখে গায়ের মাঝে ছুড়ে মারে বা পাশের বাড়ির 'গেরুয়া' দেখা হলেই মনমাতানো হাসি হাসে!)। কিন্তু সময়ে অসময়ে আজব সব অসুখ বাধিয়ে বসে। বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে জ্বর-জ্বারি বাধানোর মত না। হটাৎ করে ১৮/১৯ বছরে চিকেন পক্স হওয়া বা দুমকরে ডেন্গু বাধিয়ে বসা। (অসমর্থিত সূত্র মতে, মাসুদের সাথে কসমোপলিটনে সাথির বাসার সামনে, বিশাল নালার ধরে প্রতিদিন সন্ধার নিয়মিত ডিউটির সময়, মশক-সাক্ষাতের অবদান!)। অবশ্য এইচ.এস.সি'র প্রথম পরিক্ষার দিন হলে গিয়ে হটাৎ অনবরত বমি আর প্রচন্ড আষাড়ে-জ্বর বাধিয়ে বসার ব্যপারটাই সবচেয়ে খারাপ ছিল।:((









এমনি কোন এক বিকেলে ফারুকের সাথে ঘূরতে বেরিয়েছে মাফু। হাটতে হাটতে ফয়েস লেকের দিকে। ওদিকে আবার সানির বাসা। তাই ফারুকের প্রত্যাহিক সান্ধ্যভ্রমনের তাবৎ হাটা হাটি এপথে ( সেই ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত!, নিয়মিত)। গন্তব্যে পৈছানোর আগে না পরে ঠিক জানি না, পথে হটাৎ শুরু তলপেটে প্রচন্ড ব্যথা। দ্রত হাসপাতালান্তরিত করা হল। পরদিন সুবা সুবা দেখতে গেলাম। আমদের দেখে বেচারা যেন হালে পানি পেল। আনন্দে চি-চি চিৎকার করে উঠল! হড়বড় করে যা বল্ল তার সারমর্ম অতি গোপনীয়। মাফুর টেবিলে, দ্বিতীয় ড্রয়ারে নাকি লুকানো আছে রসময়দার গুটিকয় সুখপাঠ্য উপন্যাসিকা! ১৭/১৮ বছরের একটা ছেলের গোপন ড্রয়ারে রসময়দা থাকবে নাত কি থাকবে? তাতে চমকে উঠার কিছু নাই ;)! বরং না থাকাটাই আশ্চর্য। অবৈধ অস্ত্র বা ড্রাগ নাই এটাই বড় কাথা। গান্জার নামও শুনিনাই ধরনের ভাল ছেলে ছিলাম আমরা :P, বিড়ি খাওয়াই ধরি নাই তখনও! চটিগুলো সারাতে হবে। বেচারা অনেক কাকুতি মিনতি করল, যেন মরে টরে গেলে অতি অবশ্যই আমরা বন্ধু হিসেবে এই নুন্যতম কর্তব্যটা করি। বেঁচে গেলে ফুটিস্‌-এ খুব একপেট খাইয়ে দেবার ওয়াদাও করল। জানালার কোনায় লুকিয়ে রাখা চাবিটা তাই খুব প্রয়োজনীয় হয়ে দাড়াল! হাজার হোক, জিগারী দোস্তের মৃত্যু-ইচ্ছা বলে কথা:|! তার উপরে ব্যাপক খানা দানা হাতছানি!! কিন্তু ওর বাসার সাবাই হাসপাতালে ছুটাছুটি করছে। আমি বাসায় গিয়ে কি ভাবে কাম সারি?

মহা মুসিবৎ। তাই ভাগ্যের হাতেই ছেড়ে দিলাম আপাতত। ভাল মন্দ যাই হয়, হোক আগে। তারপর অবস্থা বুঝে ব্যাবস্থা করা যাবে। অপারেশন করে আ্যাপেন্ডিক্সের গুষ্টি উদ্ধার করা হল। ২/৩ দিন পর বেচারা চ্যাংদোলা হয়ে ঢুকল বাসায়। পাইক বরকন্দাজ হয়ে আমরা পিছে পিছে। বাসায় উৎসব ভাব, হেভ্ভি খানা দানা :)। মামা খালারা রুমে ভিড় করে আছে। অনেক দেরিতে সুযোগ পেলাম আসল কজের। আমি আর ভুট্টি হাত চলায়ে দিলাম ভেতরে। ফরমায়েশ মত জিনিসের সাথে নির্দোষ আরও অনেক কিছুই পেলাম আর পেলাম এক পোটলা লিজান উপটান:D!!! আমাদের সাথে নিয়েই একদিন কিনেছিল, ছোট খালার নাম করে। হা হা হা! এই কথা নিয়ে পরে অনেক ক্ষেপিয়েছি। ক্ষেপাবনাই বা কেন? চটি, তা নাহয় মেনে নিলাম, কিন্তু উপটান! যখনই বলতাম বেচারা লজ্জায় লাল হয়ে যেত! আমার এই অপরাধ সে কখনোই ক্ষমা করতে পারে নি। সেই থেকে ঐ ড্রয়ারের নাম চটিড্রয়ার!!!





আন্টিকে বলে দেব বলে শয়তানটা আমাকে না বলে X(, গোপনে সাদা চামড়ার দেশ অষ্ট্রেলিয়ায় বসে বিয়ে করে ফেলেছে :P। ছয় মাস পর জানানোর প্রতিশোধ হিসাবে আমিও হাটে হাড়ি ভাংলাম!!! :D ;) :P



শেষ খবর পাওয়া পর্যন্ত, বিদেশ যাবার আগে, 'চটিড্রয়ারের' চাবি হারিয়ে ফেলেছিল। তাড়া হুড়ার মাঝে গোপন মালপত্র উদ্ধার করে যাওয়া হয়নি। তাই হটাৎ কোন মাঝ রাতে, ভয়ংকর সব দূ-স্বপ্নে নাকি বাসার লোকজন চাবি হাতে হাজির হয়! ইদানিং নতুন বউকেও নাকি চাবি হাতে চটিড্রয়ারের দিকে যেতে দেখে চমকে জেগে উঠছে প্রায় রাতেই। আজ কাল তাই আবার দূশ্চিন্তা শুরু হয়েছে!!!:P আল্লা মালুম এখন ওখানে কি আছে?





মন্তব্য ৪৯ টি রেটিং +১১/-১

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫০

টুশকি বলেছেন: এতো দেখি হরর গল্প পুরা!

১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

সবুজ বলেছেন:
হা হা হা, আবার জিগায়।

লেখার একটা লিন্ক পাঠায়া দিছিলাম, তাতেই মজিদ মিয়ার অবস্থা ডাইল।

আবার আমাকে ব্যাপকতর খানা দানার লোভ দেখাইতেছে। কিন্তু, গাছে কাঠাল গোফে তেল! কবে দেখা হয় না হয়, তাই পুষ্ট ডিলিট মারি নাই :)

বউও নাকি মাঝে মাঝে আমার ব্লগে পা রাখে।
আমি ভাংচুরের আওয়াজের অপেক্ষায় কান পেতে আছি!!! ;)

২| ১৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৭

ভালো-মানুষ বলেছেন: ভয়ে আমার হাত-পা...;)

১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

সবুজ বলেছেন:
ভয় বাদ। আপনেও ভাংচুরের আওয়াজের অপেক্ষায় থাকেন!
খানার শেয়ার পাইতেও পারেন!!! ;)

৩| ১৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩২

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা ... জটিল ...... :D:D:D

১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

সবুজ বলেছেন:
খিক খিক খিক ... :)

৪| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৮

রাব্বি ! বলেছেন: জটিল..... :)

১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

সবুজ বলেছেন:
খিক খিক খিক ... :)

৫| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

মুক্ত বয়ান বলেছেন: ভাঙনের আওয়াজ পাওয়া যায়!!! ;)

১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

সবুজ বলেছেন:
ওলরেডি পাইছেন? কন কি? :)

৬| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

মুক্ত বয়ান বলেছেন: আপনে যে ফটুক দিছেন.. তাতে মনিটরে কামড়াই দিছি!! :(

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৪

সবুজ বলেছেন:
সতর্কিকরণ: মনিটরে প্রদর্শিত কাল্পনিক ব্স্তু বা চিত্রাবলীর কারণে দন্ত বা দন্তাবলী কিন্চিৎ ক্ষতিগ্রস্থ অথবা বা পুরাপুরি বিদ্ধস্ত হইলে কিংবা মনিটরে ফাটল ধরিলে অথবা একসাথে উভয়ের বিনাস সাধিত হইলে কতৃপক্ষ দায়ি থাকিবা না বা ক্ষতিপূরন দিতে বাধ্য থাকিবা না।

৭| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৮

মুক্ত বয়ান বলেছেন: কর্তৃপক্ষের মার গোলি!! আপনে দায়ি থাকলেই হইব!! ;)

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১

সবুজ বলেছেন:
সতর্কিকরণ:
১.
ব্লগে প্রকাশিত/প্রদর্শিত কাল্পনিক ব্স্তু বা চিত্রাবলীর কারণে দন্ত বা দন্তাবলী কিন্চিৎ ক্ষতিগ্রস্থ অথবা বা পুরাপুরি বিদ্ধস্ত হইলে কিংবা মনিটরে ফাটল ধরিলে অথবা একসাথে উভয়ের বিনাস সাধিত হইলে কতৃপক্ষ দায়ি থাকিবা না বা ক্ষতিপূরন দিতে বাধ্য থাকিবা না।

২.
১নং অনুযায়ী লেখক অথবা লেখকগন অথবা সংযোজনকারী বা কপি-পেষ্টকারী বা কপি-পেষ্টকারীগন দায়ি থাকিবা না বা ক্ষতিপূরন দিতে বাধ্য থাকিবা না।

৮| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯

নোক্সেনডার বলেছেন: মজিদরে অনেক মিস করি। কলেজে মজিদের কাহিনী দেখতাম আর ব্যপক বিনোদিত হইতাম :D। দোস্ত একটা কথা লিখতে ভুলে গেছিস। মজিদ কিন্তু ছেলেও পটানোতে ওস্তাদ ছিলো ;)। মোটুরে কি অবস্থা করছিলো মনে আছে :D। বৃষ্টি, Curly Lina, Carla Lunz এইসবের কথা ভুলি কিভাবে :)

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩

সবুজ বলেছেন:
বৃষ্টির ব্যাপারটা জানতাম কিন্তক Curly Lina, Carla Lunz এইসবের কথাত জানি না!!!! :)

ভাই, ঝাইরা কাশিদে দেখি একখান। ;)

৯| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৬

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
ব্যাপকসসস

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩

সবুজ বলেছেন:
হি হি হি, ধণ্যবাদ।

১০| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৮

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৮

সবুজ বলেছেন: :) :)

১১| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১২

হাসান বায়েজীদ বলেছেন: হাহাহা..শেরোনামটা ভালা হইছে..;)

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২

সবুজ বলেছেন:
হা হা হা, ১ পাব্লিকের পছন্দ হয় নাইক্কা। - দিছে ;)

১২| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০

বিজ্ঞ পোকা বলেছেন: হা হা হা
গেরুয়া পাগলটা বিয়া করছে, হালা না কইয়া বিয়া করছে...

জটিল পোস্ট।

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩

সবুজ বলেছেন:
আতর বানুর ক্থা বিলকুল ভুইল্যা গিয়া সাদি মুবারক কইরালাইছে।

১৩| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

অহরিত বলেছেন: কাহিনী পড়ে মজা লাগছে।আপনার লিখার হাত মাশাল্লাহ ভালো।আপনি কোথা থেকে পাশ করেছেন ইঞ্জিঃ আর আফগানে কি করেন ভাই?

অনেক ভালো থাকেন এই কামনা করি?

অফটপিকঃজেহেরের সাথে কাজটা ঠিক করেন নাই।খোঁজখবর রাখেন তো?

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫

সবুজ বলেছেন:
ওই আজাবের হাত থিকা রেহাই পাইতে আমার দুইটা নাম্বারই বদলাইতে হইছে।

ইশক ই আফগান লাড়কি যাদা খতরনাক আসত। (ফার্সি ভাসা :) )

খবর পাইছি, ইশক করার অপরাধে লোগার না গজনিতে দুইজনকেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

ভাই আপনে কি আমার মৃ্ত্যু চান? দোয়া করন, কোন মিরাকলেও যেন কোন বেগানা আওরাৎ এর দিকে চউখ না দেই। :|
আমেন। ।

১৪| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১১

অহরিত বলেছেন: ঠিক আছে দোয়া করলাম।সদা ভালো থাকুন।

আপনার নামটা খুব পরিচিত,চেনা চেনা লাগে।

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪

সবুজ বলেছেন:
চেনার কথা? মনে হয় না।

সবুজ আমার ছদ্ম নাম। আমার আসল নামের (আরবী শব্দ) বাংলা প্রতিশব্দ।

১৫| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩

অহরিত বলেছেন: আখদার নাকি নাম?

আফগানে যাওয়ার কথা টেলিকমের একটা চাকরীর ব্যাপারে।পরে ভয়ে আর যাইনাই।

হয়তো চিনিনা।এমনো হতে পারে আপনার আর আমার কলেজ বা স্কুলে মিল আছে?দুনিয়াটা তো গোল।হয়তো কোনভাবে পরিচয় আছে।আর না থাকলে এখন হয়ে নিলাম।হাহাহা!

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

সবুজ বলেছেন: বলেছেন:
শুনেন ভাই, আফগান বইলা ভয় পাইয়্যেন না। কম্পানি বুইঝা কথা।
ভাল কম্পানী কখনোই এক্সপ্যাটদের বিপদজনক জায়গায় পাঠায় না।

কোথায় কল পাইছিলেন?

আমি নাসিরাবাদ/ক্যান্টপাবলিক/আই.আই.ইউ.সি. > মেড ইন চিটাগান্গ।

আপনে?

১৬| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৮

অহরিত বলেছেন: আফসোস।।মিললোনা...
আমি আইডিয়াল..নটরডেম..এম.আই.এস.টি......সমস্যা নাই...এখন তো পরিচয় হয়ে গেছে।আপনার লিখা অনেকগুলা পড়লাম।ভালো লাগছে।আরো বেশি করে লিখবেন ভাই।

কল পাইনি...আমি একটা বিজ্ঞাপন পেয়েছিলাম টেলিকম সেক্টরের।যাওয়ার কথা ছিলো।ইচ্ছাও ছিলো অনেক...পরে সেদিন খবরে দেখলাম আফগানে বোমা হামলায় কিছু মানুষ নিহত হয়েছে।ভয়ে আর যোগাযোগ করিনি।আপনার কাছে নিরাপত্তার কথা শুনে আফসোস হচ্ছে যাওয়া হয়নি বলে।শুনেছি কাবাব খুব চমৎকার বানায় আফগানরা!

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮

সবুজ বলেছেন:
কাবাবের নামও নিয়েন না। আফগানে ঐ একটাই কষ্ট, খাওয়া। আমাদের দেশে আফগান যে সব রেসিপি দেখেন, ঐটা আমাদের বানানো, মডিফাইড় ফর বাঙালী রসনা। এদের মাংসের আইটেম আপনে মুখে দিলে (২/১টা খাওয়া চলে!) আপনি বমি করে দিবেন, খোদার কাসম।

এদের রান্না বাজে, অনেক ক্ষেত্রে নোংরা লাগে।
কাবাব/ মাংশ রুটি নিয়া লিখতে গেলে আলাদা পোষ্ট ফাদতে হবে। তবে রুটি খুব ভাল।

১৭| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৮

আবুল'স বাহার বলেছেন: :) :)

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৯

সবুজ বলেছেন: ;) :)

১৮| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৮

অলস ছেলে বলেছেন: ভালো লেগেছে লেখাটা।

১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

সবুজ বলেছেন: আরে অলস ছেলে কষ্ট করে পড়েছ, তাইত খুশির খবর। তার উপরে ভাল লাগলে ত ক্থাই নেই।
ধন্যবাদ।

১৯| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭

পারভেজ বলেছেন: ব্যাপক মজা পেলাম :)

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৯

সবুজ বলেছেন:
আমিও বতাপক খুশি হলাম। গদ গদ গদ :) :) :)

২০| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সকালেই পর্ছিলাম :)

উর্পের নোক্সেনডার এর কোন গফ নাই?

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৬

সবুজ বলেছেন: এইড়া আপনে কি কইলেন?
আছে মাইনে?
আছে আছে আছে।

আমনে দেখি আমার মনডা উস-খুস কইরা দিলেন!!!
দিমুনি, ঝাইরা একখান?
কিন্তু দাদা, হের আবার মাসল টাসল আমার চেয়ে বেশি। খায়া দায়া স্বাস্থও নাকি আজকাল গরিলার মত হৈছে।

তাই, মন্ঞাইলেও ঘাপটি মাইরা পইরা থাকি আরকি?

কিন্তু মানকচু খাইলে যেমন গলা খাউজ্যায়, আপ্নের কমেন্ট পইরা তেমনি হাত পা মাথার ভিতরে চুলবুলাইতেছে...

আপনে পটেকশন দিলে আমি কোনদিন না কর্ছি?
বড়ভাইর আদেশ শিরোধার্য, কিন্তু এট্টু গিরিন লাইট মারেন।

মোড়ের সামনে খাড়ায়া থাইকেন।
আমনেরে দেখলে আগাইবনা আর, ঘুইরা যাইব।
:):):):) ;);););)

২১| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৫

শান্তির দেবদূত বলেছেন: ইস্ ! পুলাপান সব নষ্ট হওয়া গেলো ...... রসদার ব্যান চাই ;) .....।

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৮

সবুজ বলেছেন:
বয়স হয়া গেছে দাদা, এখন আর রসদার বেইল নাই।

এখন রসদা আবার অন্য কোন ১৮/১৯ বছরের পোলার ব্যাগে বা ড্রয়ারে আশ্রয় নিছে হ্য়ত।

;) ;) :) :)

২২| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হা হা হা হা হা হা হা

বুদ্ধিমানের লাইগ্গা নাকি ইশারায় ....

থাউক.. পুলাডার বিবাহ হৈপে না তার্পর :)

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৬

সবুজ বলেছেন:
না না না, কি যে কন?

পুলাডা ভালা, খালি চৌখে ইট্টু দোষ আছে।;)

আই ডরপ দেওন লাগে মাঝে মাঝে, এই যা।;)

আমার ল্যান্টাকালের ফেরেন্ড, কেমনে কুপাই। ;)

২৩| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হ.. বেচারা মেলা ডর খাইছে :)

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯

সবুজ বলেছেন:
আমারও মনে হয় আপাতত ছাইরা দেওন যায়। আমার ঐ দোস্তের মত ত আর খামুশে শাদি ন শুদ!!!

যদি তেমন কিছু করে, তাইলে খুন সে বদলাই গিরিফতি।

:) :)

২৪| ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮

মুক্ত বয়ান বলেছেন: নতুন লেখা কই?? আইলসা'র আইলসা!!

২৫| ১০ ই মে, ২০০৯ সকাল ৭:২৫

বাফড়া বলেছেন: অনেক আগেই পড়ছিলাম কিন্তু আইলসামির কারনে জানান দিতে ভুইলা গেছলাম...

এককালে এইসব চটি ফটির লাইনে বিশাল উস্তাদ ছিলাম :) ... রসুদার রচিত এহেন কোন কাহানী নাই যেইটা আমার জানা ছিল না... আমার বিছানার তোষকের নিচে তিন ইন্চি লেয়ার ছিল রসুদার সাহিত্য কর্মের... পরে ছাইড়া দিলাম!! :( ...

১৫ ই মে, ২০০৯ রাত ১১:৪১

সবুজ বলেছেন:
হা হা হা ...

অনেক দিন পর আসলেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.