| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামুক
মরা গাঙ্গে ঢেউ খেলেছে আচানক
বিজলীর চমকে মায়াহরিণ চলেছে আজ ছায়াপথ
স্রোত যেন সহস্রাধিক সাপের ফণার মতো জাগ্রত।
এক একটা ঢেউয়ের আছড়ে পরা
যেন এক একটা হৃদয় বাসনায় সিঞ্চিত করা।
ফুটন্ত কলি খুলবে তার সৌন্দর্য বাহারি
সৌরভে ভরাবে মন তার অন্তর লালিত সঙ্গশাপটি।
অজানা ভয় এনে দিল পুজনীয় সুখ
সবুজ ঘাসেরা তাই শিশির সিক্ত কামুকমুখ।
©somewhere in net ltd.