নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোয়েন ইউ প্লে উইথ অ্যা জেন্টলম্যান, প্লে লাইক অ্যা জেন্টলম্যান। বাট হোয়েন উইথ বাস্টার্ডস মেইক সিউর ইউ প্লে লাইক অ্যা বিগার বাস্টার্ড, অর ইউ উইল লুজ...

শক্তপাল্লা

প্রচুড় পড়তে, গান শুনতে আর মুভি দেখতে ভালোবাসি...আর টুকটাক লিখি, শুধুই নিজের জন্য, ব্লগটা আমার রাফখাতাই।

শক্তপাল্লা › বিস্তারিত পোস্টঃ

বাকশাল নিপাত যাক,বাক-স্বাধীনতাই মুক্তি পাক...নিপাত যাক যেকোন কানা ৫৭!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫





উগ্র জাতিয়তাবাদ, উগ্র নাস্তিক্যবাদ, উগ্র গোড়া মৌলবাদ, উগ্র স্যাকুলারিজম, উগ্র হিন্দুইজম, কমিউনিজম,মার্ক্সিজম সবই ঘৃণা করি! ঘিন্না করি যেকোন সুবেশী হাই প্রোফাইল ভেকধারী সাধু ইমেজ বিক্রেতার মুখোশে ঢাকা ইমেজ, ঘিন্না করি দেশের বাতাসে ফুসফুস পুড়ে ভিনদেশের দালালী করা প্রতিটা কালপ্রিট!



আর যুগোপযোগী, কালোপযোগী, সময়োপযোগী চিন্তাচেতনার পেয়ালায় দেশপ্রেম গুলিয়ে, গণতন্ত্রের সিল বসানো পেয়ালায় স্বৈরতন্ত্রের অমোঘ পানীয়ে সকাল বিকাল চুমুক দেয়া, কর্পোরেট মানবাধিকার চর্চাকারী প্রতিটা ব্লু ব্লাড, মডারেটেড-মডিফাইড-কালচাররড দের??

ক্লিয়ার স্ট্যান্ডে তিনটা শব্দই এনাফ—“মুখের উপ্রে থু”...!



“সবার সাথে আছি, কারো সাথেই নাই”-নীতিতেও বিশ্বাস নাই মোটে চারানাও!

আছি মানুষের সাথে, আছি মুক্তকলমের পথে, মুক্ত বিবেকের হাতেহাতে, নিজভূমের মুক্ত বাতাসের প্রতিটা অণুর সাথেসাথে...

এই মুক্তিটুকুকে “নিজভূমের অন্তরীণ” বলতে চাইলে বলবো, অমৃতে আমার বরাবরই অরুচি...!



অতএব, জয় হোক বাকস্বাধীনতার... জয় হোক মানবতার... ভাঙুক শৃঙ্খল, ভাঙুক কর্পোরেট গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের প্রজ্বলিত মশাল, ভাঙুক শাসন যন্ত্রের যতাকলে শতবর্ষ যাবত পিষ্ট হতে থাকা আড়ষ্ট-ক্লিষ্ট ক্রন্দিত মানবতার মুকুটে শোভা পাওয়া অশোভন সব জঞ্জাল! নিপাত যাক ফ্যাসিবাদ, স্বৈরাচার নিপাত যাক, নিপাত যাক বাকশাল, নিপাত যাক প্রতিটা ভেকধারী সুশীল ভন্ড সাধু কসমোপিলিটানের গরীবমারা স্বৈর-কাব্য-সৃজন!



নিপাত যাক সেই সব এরিস্ট্রোক্রেসী যেখানে স্টেশনে কুলুগিরি করা ছেলেটার কথা আসেনা, নিকুচি করি সেই সব সৃজনশীলতার যেখানে টেম্পোর হাতলে শীর্ণ একটা হাতে জীবন ঝুলিয়ে দেয়া তোবড়ানো মলিন নোটের ভাঁজে ভাঁজে জীবনের স্বপ্ন বোনা ছেলেটার জীবন স্বপ্ন সৃজন হয়না! নিকুচি করি ওইসব মননশীলদের যাদের মননে রিক্সা গ্যারেজের জং ধরা চাকার স্পোকে পেলব ফুটফুটে পুষ্পতর কোমল ছোট্ট হাতটা কেটে ফেলা শিশুটার না পাওয়া ছোট্ট মনের ক্রোধ আর প্রশ্নগুলি ফুটে ওঠেনা...

নিপাত যাক সেইসব এরিস্ট্রোক্রেইট! তফাত যাক সেই সব মুখোশধারী হিপোক্রেইট!



প্রকাশ হোক মুক্তমত, প্রকাশ হোক মুক্তচিন্তা... কথা বলুক কলম, কথা বলুক বিবেক...

কথা বলুক দিনমজুর, কথা বলুক-হাসুক প্রতিটা পথশিশু, কথা বলুক তিস্তাপাড়ের প্রতিটা কৃষক,কথা বলুক প্রতিটা শ্রমিক,কথা বলুক মাটি,কথা বলুক মানুষ,কথা বলুক দেশের প্রতিটা গাছ,কথা বলুক দেশের প্রতিটা কাক,কথা বলুক দেশের রাস্তার প্রতিটা কুকুরও...

কথা বলুক আমার দেশ... কথা বলুক বাংলাদেশ......



এবং... এবং... বাকশাল নিপাত যাক,বাক-স্বাধীনতাই মুক্তি পাক... নিপাত যাক যেকোন কানা ৫৭!!





দেশের অক্সিজেন ফুসফুসের সিলিন্ড্রিক্যাল ভালভে ভরে ভিনদেশের দালালী করা প্রতিটা এরিস্ট্রোক্রেটের সবাক থাকার চেয়ে, দেশের তিনটা কুঞ্চিত পালক নির্বাক কৃষ্ণ কাকের সবাক হওয়া ঝাঁঝাঁ উত্তম!!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১

*কালজয়ী* বলেছেন: ++++++++++++
ওয়েল ব্রো.........

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

শক্তপাল্লা বলেছেন: থ্যাংকস ব্রো :)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

যাযাবর বেদুঈন বলেছেন: মনের ভেতর পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কথা বলুক বাংলাদেশ প্রাণ খুলে...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

শক্তপাল্লা বলেছেন: কথা বলুক আমার দেশ... কথা বলুক বাংলাদেশ......

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটা বাক্যে আগুন ঝড়া সত্য...

প্রতিটা বাক্যে সহমত !

আসুক সেই সুদিন.. শিগ্রই

প্রকাশ হোক মুক্তমত, প্রকাশ হোক মুক্তচিন্তা... কথা বলুক কলম, কথা বলুক বিবেক...
যেদিন কথা বলবে দিনমজুর, কথা বলবে প্রতিটা পথশিশু, কথা বলবে তিস্তাপাড়ের প্রতিটা কৃষক, কথা বলবে প্রতিটা শ্রমিক,কথা বলবে মাটি,কথা বলবে মানুষ....................

+++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.