নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঞ্জীবনী

আমার উদাস চোখের দৃষ্টি এখনো তোমার ফেরার প্রতীক্ষায়..................

সঞ্জীবনী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায়............

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

পাখির চোখে গোধুলীর রাঙা আকাশ দেখার সময়টা

সন্ধ্যার কোলাহলমুক্ত নিস্তব্ধতায় কাটানো সময়টা

সাদা কাচের চুড়ির সে ভাঙা টুকরোগুলো

কয়েকটা পাতা ছেঁড়া সে লালমলাটের ডায়রীটা

আর??? আরো আছে, একটা কালি শেষ হয়ে যাওয়া কলম

শুকিয়ে আসা কিছু শিউলি আর সাদা গোলাপের পাপড়ি

আর মলিন হয়ে আসা গাথা খোঁপায় পরা মালার সুতোটা



মুঠোবন্দী করে রাখা আকাঙ্খিত মুহূর্তগুলো

ভোরের কুয়াশায় হারানো দিনগুলো

তানপুরা শেখার লেসনের সে বইটা

টেবিলে অগোছালোভাবে রেখে যাওয়া

গেমসের সিডিগুলো সবকিছু, সব..................।।

ফিরে এসে দেখবে সব আগের মতোই আছে

তোমার ভালোলাগার আর ভালবাসার সবকিছু

অপেক্ষা করে আছে তোমার জন্য।



প্লিজ ফিরে এসো, ওই তারাদের দেশ থেকে

সবকিছু থেমে আছে , অপেক্ষা করে আছে

পূরণ করে দাও সব তোমার সৃষ্ট শূণ্যতা

তোমার ফেরাতেই নিহিত সকল পূর্ণতা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা কবিতা

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩১

সঞ্জীবনী বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

আজাইরা পঁ্যাচাল বলেছেন: ভালো লেগেছে। :)

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩১

সঞ্জীবনী বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.