| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা কজন..............
আসলেই, কিছু সম্পর্ক থাকেই যা জড়িয়ে যায় আত্মার সাথে,রক্তের কোন সম্পর্ককে পেরিয়ে তৈরী করে এক অদৃশ্য মায়ার বাঁধন, আর তা হলো বন্ধুত্বের বন্ধন।এই সম্পর্ক কখনও কান্না ঝরায়, কখনও কখনও হাসি আবার কখনও কখনও জীবনকে সুন্দর করতে শেখায় । আর এই সব সম্পর্কগুলোই বন্ধু শব্দটির মধ্যে আবর্তিত ।কিন্তু এ জগতে কন্টকময় পথে চলতে গেলে ভালো বন্ধুর সাহচর্য অনেক প্রয়োজন।আবার এতো এতো স্বার্থপর মানুষের মাঝে প্রকৃত বন্ধু খুজে পাওয়াও সহজ কথা নয়।কারণ, মানুষ সবসময় তার বন্ধুর মাঝে নিজের প্রতিচ্ছবি খুজে বেড়ায়।বন্ধুর জন্য জীবন বাজী রেখে তার বিপদে ঝাঁপিয়ে পরার অনেক উদাহরণই আমাদের জানা।কিন্তু হাজারো মুখোশধারী মানুষের ভীড়ে কি করে খুঁজে নিবো আমাদের প্রকৃত বন্ধুকে?? বন্ধু এমন একটি সম্পর্ক যা নির্বাচন করে হয় না । যার সাথে যার মনের মিল হয়ে যায় তারাই হয় এক জন আরেকজনের পরম বন্ধু । আর শিশু বয়সে বন্ধুত্বের আবেগ, অনুভুতি এবং এর প্রগারতা অনেক বেশী থাকে। এই বয়সে বন্ধু ছাড়া চলা বড়ই দায় । কিন্তু যদিও বন্ধু নির্বাচন করে হয় না তারপরও এর প্রভাব কিন্তু অনেক। বন্ধু নির্বাচনে আল্লাহ্ তা'আলার নির্দেশনা কি ? আসুন জেনে নিই,
আল্লাহ্ তা'আলা বলেন, "তোমার অন্তরকে এমন লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সকাল সন্ধ্যায় তাঁকে ডাকে। আর তাদের দিক থেকে কখনও অন্য দিকে দৃষ্টি নিবন্ধ করো না। তুমি কি দুনিয়ার চাকচিক্য ও জাকজমক পছন্দ করো ? কখনও এমন ব্যক্তির কথা মত চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর যে ব্যক্তি তার প্রবৃত্তির গোলামী করে এবং যার কাজ সীমালঙ্ঘনকারী দের মত" [সূরা আল কাহাফ, আয়াত-২৮ এর বাংলা অনুবাদ]
দিন বদলের সাথে সাথে বদলে যাচ্ছে বন্ধুত্বের ধরণও।কিছুদিন আগ পর্যন্তও বন্ধুত্ব হত দেখা, একই স্কুলে পড়া বা একই পাড়ায় বসবাস সূত্রে। কিন্তু এখন দেখা যায় যে মোবাইলে, ফেসবুকে, ইয়াহু ম্যাসেন্জার,রবি সার্কেল এরকম আরো হাজারো উপায়ে যা আগে ভাবাই যেতো না। আবার দেখা যাচ্ছে আপনার বন্ধুর কিছু বন্ধুর সাথে আপনার পরিচয় হলো কিছুদিন পর তারাও আপনার বন্ধু হয়ে গেলো ভালোভাবে তাদের সম্পর্কে ভালোভাবে জানার আগেই।আর বিশেষ করে টিনেজার হলে তো আরো সমস্যা কারণ মাঝে মাঝে তা ভালোবাসা পর্যন্তো গড়িয়ে যায়, এর ফলস্বরুপ কিছুদিন না যেতেই শুনা যায় ব্রেক আপ নামের শব্দটিও। আসলে বন্ধুত্ব জিনিসটা শুধু টিনেজারই নয়, তরুণদের মনেও সমানভাবেই প্রভাব বিস্তার করে। বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হবার কারনে তাদের কাছে বন্ধুর দোষ-ত্রুটিগুলোও তেমন ধরা পড়েনা। আর এভাবেই কিন্তু একদিন শুরু হয় ধুমপান, তারপর নেশা, ইভটিজিং, সাইবার ক্রাইম এবং টাকা জোগারের জন্য ছিনতাই পর্যন্ত ।
আসলে আমরা যার সাথে সারাদিন কাটাচ্ছি, ঘুরাফেরা করছি সে আসলে আমাদের বন্ধু হবার মতো নির্ভরযোগ্য কিনা তাওতো খেয়াল রাখা লাগবে।অবশ্যই এমন বন্ধু নির্বাচন করা উচিৎ যে কিনা আমাকে কিছু দিতে পারবে, শেখাতে পারবে। না কোন জিনিস নয়, পরম বন্ধুত্ব । যে বন্ধুত্ব মানুষকে উপকার করতে শেখায়, যে বন্ধুত্ব একজনের প্রতি অন্যজনকে শ্রদ্ধা করতে শেখায়।
আমি আমার লেখায় বন্ধুত্বের কিছু ক্ষতিকর দিক তুলে ধরেছি তার মানে কিন্তু একেবারেই এটা না যে বন্ধুত্ব খারাপ।বন্ধুত্ব অবশ্যই হবে, বন্ধু থাকবে সবসময় কিন্তু তা হবে সুন্দর আর নির্মল বন্ধুত্ব।বন্ধু নির্বাচনে একটুখানি সচেতনতাই আমাদের জীবনের বড় কোন ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে।কথায় বলেনা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ! তাই, বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন, নির্মল বন্ধু্ত্ব গড়ুন।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯
সঞ্জীবনী বলেছেন: আমার ভাগ্য তাহলে আপনার চেয়ে আরেকটু ভালো
আমার ৫টা বন্ধু যাদের আমি সবসময় পাই
ওদেরকে ছাড়া তো আমার চলেই না
২|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২৪
সময়ের ডানায় বলেছেন: ইর্ষা করব না। আপনাকে অনুসরনে নিলাম।
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৪৮
সঞ্জীবনী বলেছেন: আমাকে যে কেউ অনুসরণে নিতে পারে আমি ভাবিনি কখনোই
আন্তরিক ধন্যবাদ আপনাকে ![]()
৩|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর পোস্ট, পিকটাও সুন্দর। বন্ধুরাই জীবনের মোড় বদলে সেটা ভাল কিংবা খারাপ উভয় দিকেই হতে পারে (যেমন বন্ধু আপনি নির্বাচন করবেন তার উপর ভিত্তি করে)।
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫০
সঞ্জীবনী বলেছেন: সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ![]()
ভালো থাকা হোক
৪|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লেখা । একজন ভাল বন্ধু।
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫৩
সঞ্জীবনী বলেছেন: ধন্যবাদ আপ্নাকে ![]()
৫|
১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪৭
রহস্যময়ী কন্যা বলেছেন: বাব্বাহ!!!
ভালো ভালো ![]()
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৯
সঞ্জীবনী বলেছেন: তোমার চেয়ে ভালো
৬|
১৯ শে মে, ২০১৪ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫০
সঞ্জীবনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
৭|
২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:৫০
সঞ্জীবনী বলেছেন:
![]()
৮|
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
কিয়ামওুলাহ বলেছেন: ভালো পোস্ট
৯|
২৭ শে মে, ২০১৪ সকাল ১১:১৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ...
মন মননের সুচারু মিশেলে সুন্দর লেখা চলুক ...
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১০
সময়ের ডানায় বলেছেন: ভাল বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য ভাল। আমার মাত্র তিনজন বন্ধু আছে যাদের সব বিপদ-আপদে সাথে পাই।