| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে
শারদী্য় পূজার শুভেচছা জানাই,
আমার সিংগাপুর ও মালয়েশিয়ার ঘুরতে যাবার ব্যপারে কিছু তথ্য দরকার.....যিনি অথবা যারা ইদানীং বেড়াতে গিয়েছিলেন আমার তাদের সাহায্য ও তথ্য বিশেষ প্রয়োজন আশা করি সাহায্য পাবো আপনাদের।
পারিবারিক ভ্রমন-৪-৫দিন
১। পরিবার নিয়ে থাকার মত কম খরচের ভালো মানের হোটেল কোথায় পাবো?(সিংগাপুর ও মালয়েশিয়া)
২।খাবার হোটেল বাংলাদেশী ?(সিংগাপুর ও মালয়েশিয়া)
৩। ঘোরার জায়গা ?(সিংগাপুর ও মালয়েশিয়া)
৪। সিংগাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে যাবার তথ্য কি ভাবে গেলে ভালো হবে?
৫। আনুমানিক খরচ কত লাগতে পারে?
৬। সিংগাপুর থেকে মালয়েশিয়া যেতে কোন ট্র্যাভেল ট্যাকস দিতে হয় কি?
এর বাইরেও যদি কোন তথ্য জানা থাকে তাহলে জানালে খুব উপকার হবে...।
ধন্যবাদ সবাইকে....।
২|
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫
বোকা সোকা বলেছেন: হরিণ ছানা মুটামুটি সব বলছে। আর পাখির অভয়ারণ্যটা jurong bird park (জুরং বাড পারক)। আর মালেশিয়ায় কোতারায়া বা চায়না টাউনে ৩০/৪০ রিংগিত এ থাকার হোটাল পাবেন। এসি, টিভি নাই। ৬০-৭০ রিংগিত হলে এসি, টিভি পাবেন। আর কোতারায়ায় বেশকিছু বাংলাদেশী খাবার হোটেল আছে তবে ওরা খাবারের দাম বেশী রাখে। মালয় খাবার খেতে পারলে একটু চিপ হবে।
৩|
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
ময়নুল েহােসন বলেছেন: ০১৭১৩০৬৪৬৬৩ আমি কিছুদিন আগে আসছি
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
হরিণ ছানা বলেছেন: ১. সিঙ্গাপুর টুরিস্ট ফ্রেন্ডলি সিটি। আপনার যা দরকার সব আশে পাশেই পাবেন। তবে লোক জনকে জিজ্ঞেস করে সুবিধা তেমন নাই। সবাই কানে আইফোন লাগায় ঘুরে।
২. ট্রান্সপোর্ট তিন টাইপ: এমআরটি (আন্ডার গ্রাউন্ড রেলওয়ে, কম খরচ আর কুইক), আর বাস আর ট্যাক্সি।
৩. সব মার্কেট ভয়াবহ খরুচে। তবে লিটল ইন্ডিয়া এলাকায় মোস্তফা মার্কেট সস্তা আর সব পাবেন। ওখানে বাজার করে নিচে জিএসটি কাউন্টার আছে, সেখানে পাসপোর্ট দেখায় ট্যাক্স মওকুফ করে নিতে পারেন। এভাবে ১ টিবি হার্ডডিস্ক ৪৯০০ টাকা পরছিল। যেটা দেশে আরও ২০০০ টাকা বেশি। ভাবি থাকলে মোস্তফা মার্কেটের গোল্ড কর্ণারে যেতে পারেন। জিএসটি বাদে ২২ ক্যারেট গোল্ড ১ ভরি ৪১৩০০ টাকা পরে যেটা দেশে ৪৯৫০০ টাকা। আর কসমেটিকস, গামেন্টস খেলার আইটেম ইত্যাদি সবই আছে।
৪. লিটল ইন্ডিয়াতে আমাদের এক বাঙালি দোকানের মালিক একটা হোটেল দেখাইছিল ৩০ সি. ডলার প্রতি রাতে। এসি টিভি সবই আছে। পুরা সিঙ্গাপুরে এই এলাকার সবকিছু হাতের নাগালে থাকে। তবে এখানে হাটলে মনে হয় দেশেই আছেন। ফুট পাথ ফলো না করে যেখানে সেখানে রাস্তা পার হয় মানুষ।
৫. এয়ারপোর্ট, রিভার পোর্ট সহ ম্যাক্সিমাম বড় শপে ওয়াই ফাই আছে। দেশে কথাবার্তা ওইটা দিয়ে সারতে পারেন।
৬. ঘুরে বেড়ানোর জন্য সান্তোস আইল্যান্ড এ অবশ্যই যাবেন। ১ সি. ডলার দিয়ে পুরা আইল্যান্ড হেটে বেড়াতে পারবেন। ভিতরে বিশাল অ্যাকুরিয়াম (৩০ সি. ডলার), ইউনিভার্সাল স্টুডিও সহ আরও কিছু আছে।
৭. কোথায় যেন পাখির একটা অভয়ারণ্য আছে, আমরা যাইনি শুনে আসার দিন একজন আফসেস করতিছিল।
৮. মেরিনা বেতে যেতে পারেন সন্ধায় ছাদে উঠে পুরা শহর দেখা আর আতশ বাজি থাকে।
ভাই আরও অনেক কিছু আছে। আর একটু খোজ নিলে একটা ভালো ভিজিট দিতে পারবেন।