| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে যদি কোন মন্ত্রী, উচ্চপদস্থ আমলা বা সাংবাদিক কেঊ থাকেন বা আপনাদের কারো যদি কোনরুপ পরিচিত থাকেন তাহলে আপনাদের সাহায্য কামনা করছি নিম্ন বিষয়ে।
ব্যবসা বানিজ্য খারাপের অজুহাতে জাতীয় ছুটির দিন গুলোতে মার্কেট খোলা রাখার বিধান বাতিলের দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষন করছি।ঊল্লেখ যোগ্য বিষয় হচ্ছে ইনারা কোন শোক দিবস ,স্বাধীনতা দিবস, মহরম, শবেবরাত কোন কিছুতেই মার্কেট বন্ধ রাখতে চায় না কোন কোন ক্ষেত্রে বেলা ১২ টা পর্যন্ত বড়জোর বন্ধ রাখা হয়। ঢাকা শহরের অনেক মার্কেটেই এই নিয়ম চালু হয়েছে ।এর আগে হরতাল,অবরোধের কারনে দোকান খোলা রাখা হত ন্যয্য কারনে কিন্তু বর্তমানে ব্যবসা খারাপের অজুহাত আরেকটা বিষয় হচ্ছে পাশাপাশি কোন মার্কেট থাকলে তার কোন একটা যদি বন্ধ থাকে তাহলে অপরটি খোলা রাখার সচেষ্ট থাকে ব্যবসা খারাপ ও মনে করা হয় জাতীয় ছুটি তাই মার্কেটে ক্রেতা বেশী হবে অনেক বিক্রি হবে।আদৌ কি তাই হয়? তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে কিন্তু যারা পরিশ্রম করে তাদের প্রতিষ্ঠান খোলা রাখে তাদের ভালোলাগা না লাগার প্রতি আদৌ কি খেয়াল রাখে?
তাই আমার অনুরোধ কঠোর ভাবে প্রত্যেক মার্কেটে লিখিত ভাবে আদেশ দেয়া হোক প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে যেন কোন জাতীয় ছুটিতে মার্কেট খোলা রাখা নাহয়।
২|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
নিমগ্ন বলেছেন: স হ ম ত +
৩|
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
রয় ১৯৭৫ বলেছেন: অনেক খারাপ লাগে যখন এই সব ব্যবসায়ী নামে মানুষরা অর্থের লোভে নিজেদের কি ভাবে বিক্রি করে দেয় যেখানে মনুষ্যত্ত্বের পরাজয় ঘটে ক্রমাগত চীরকাল এই প্রথা আমাদের দেশেই থাকবে যতদিন না কঠোর নিয়মে এদের আনা যায়।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
আরজু পনি বলেছেন:
তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে কিন্তু যারা পরিশ্রম করে তাদের প্রতিষ্ঠান খোলা রাখে তাদের ভালোলাগা না লাগার প্রতি আদৌ কি খেয়াল রাখে? ...খুব দরকারী কথা বলেছেন ।