নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গগন

স্বপ্ন গগন › বিস্তারিত পোস্টঃ

♦♦♦••তিনটা কাজ, দেশের জন্য••♦♦♦

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২৪

Life এ তিন বার মাত্র দেশের জন্য হয়তো কিছু করতে পেরেছি। মনে হয়, কারণ বড় কিছু না! একটাতে সম্মান হানি হওয়ার আশঙ্কা ছিল, একটা সাহসিকতার পরিচয় আর একটাতে প্রানহানি হওয়ার আশঙ্কা ছিল।



# প্রথমটাতো ট্রাফিক জ্যাম ক্লিয়ার করা। আমার কাছে মনে হয়েছে তা দেশের জন্য কিছু করা। Auniruddho Piaal Chowdhury, Atomm Viruss (টিটু) ও আমি বগুড়ায় এক ঈদে করেছিলাম। না কেউ হাসেনি। উল্টা ট্রাফিক পুলিশ আমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল! আমাদের দেখাদেখি আর দুজন সাহায্য করতে এগিয়ে এসেছিল। দেশের কয়েকটা মানুষ যদি আমাদের সামান্য কাজে সস্তির একটা নিঃশ্বাস ফেলে আমি মনে করি দেশের জন্যে কিছু করা।



# সাহসিকতা এজন্য বলেছি, কারণ প্রায় ৫ হাজারের বেশি লোকের জনসভায় বিনা প্রস্তুতিতে ভাষণ দিতে উঠেছিলাম ২৬ ফেব্রুয়ারি ২০১২ ভারতের সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত জনসভায়। এবারও সাথে ছিল, Auniruddho Piaal Chowdhury। আমার ঠিক পরে সেও বিনা প্রস্তুতিতে ভাষণ দিতে মঞ্চে উঠেছিল। মঞ্চে না উঠলেও দেশের স্বার্থে আমাদের সাথে যোগ দিয়েছিল সেদিন আরেকজন Rakib Muktadir।



# শেষটা উল্লেখ করতে পারছিনা। এটা আসলেই দেশের জন্য আমরা জীবনের চিন্তা না করেই করেছিলাম। আমাদের কে Warning দেয়াও হয়েছিল যে, প্রাণের ঝুঁকি আছে। একদিন সাদা পোশাকের প্রোটেকশন দেয়াও হয়েছিল আমাদের না জানিয়ে। তবে সেদিন বুঝেছিলাম দেশের স্বার্থে Bond সই কতটা শান্তির। এবারও আরেকজন ছিল, আমরা একসাথেই রিস্ক নিয়েছিলাম। সেই Auniruddho Piaal chowdhury।



হয়তো তিনটা সামান্য কাজ করেছি দেশের স্বার্থে। হয়তো নিজের স্বার্থেই, কারণ দেশের সব আমার। দেশটাতো আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.