নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গগন

স্বপ্ন গগন › বিস্তারিত পোস্টঃ

♦♦♦একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার গল্প♦♦♦

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়ার গল্পঃ

আজ থেকে বেশ কয়েক মাস আগের কথা। আমি তখন ঢাকায়। ফার্মগেট থেকে বি আর টি সি দোতালা বাসে করে টঙ্গি যাব বলে ফার্মগেটে অপেক্ষা করছি। অনেক কষ্টে ১টা বাস পেলাম। নিচতালায় দাঁড়িয়ে আছি। প্রথমবার টঙ্গি যাচ্ছি আমার চাচাতো বোনের বাসায়। ঠিক বাসে উঠলাম কিনা জানতাম না! এমনিতে রাত হয়ে গেছে। ভুল বাসে উঠলে কই নামায় দিবে কে জানে? পাশে নীল রঙের ফতুয়া পড়া, হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, বাসে বেশ ভিড়।

কি যেন মনে করে বা হয়তো উনাকে দেখে নির্ভরযোগ্য হয়েছিল বলেই জিজ্ঞাসা করলাম, 'আঙ্কেল আমি টঙ্গি যাব, আমি প্রথম যাচ্ছি তো আমি কি ঠিক বাসে উঠেছি?'

উনি জানালেন আমি সঠিক বাসেই উঠেছি। অনেক দীর্ঘ পথ আর সবাই নিশ্চই জানেন কত ভিড় ওই রাস্তায়। যাই হোক, আমার পাশের আঙ্কেলের সাথে পরিচিত হউয়ার চেষ্টা করলাম। নাম বললাম। উনিও বললেন, 'শোয়াইব জিবরান'।

আরও বললেন গাজীপুরে থাকেন। ওখানে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে বাংলা পরান। আমি তখন বুঝিনি আসলে উনি কতটা বড় মাপের মানুষ হতে পারেন! কিছুখন কথা বলে জানলাম উনি সহকারী অধ্যাপক (এখন অধ্যাপক)।

আরও কথা বলে জানলাম উনি NCTB এর একজন Editor!!!! বাংলা ১ম পত্র বইয়ের (ষষ্ট থেকে দশম শ্রেণী)! উনাকে দেখে কেউ বিশ্বাস করবে না এত সাধারন একজন মানুষের মত দেখতে মানুষটি Dr. Shoaib Gibran। আমার আম্মুর লেখা কবিতার বই 'অব্যাক্ত' তুলে দিলাম। উনি উত্তরায় নামতে চেয়েছিলেন, সেখানে উনার মেয়ে উনার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আমার ভুলে উনি নামতে পারলেন না। গল্প করতে করতে উত্তরা পার হয়ে গিয়েছিল।

সেই থেকে পরিচয় জিবরান আঙ্কেল এর সাথে। আমাকে সাবধানে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে গাজীপুর গিয়েছিলেন সেই বাসে করেই। আমি আমার বোনের বাসায় পৌঁছালে খোঁজ নিয়েছিলেন ফোন করে। পরবর্তীতে অনাকে আমি Wikipedia তে পেয়েছি। উনার সম্পর্কে আরও জেনেছি আর অবাক হয়েছি!

আম্মুর বইটা হাতে দিয়ে উনাকে বলেছিলাম, 'আঙ্কেল আপনি বাংলার মানুষ, অনেক ভুল চোখে পড়বে কিন্তু ক্ষমা করবেন ভুলগুলো।'

উনি বলেছিলেন, 'বানান ভুল কোন ব্যাপার না, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম মাত্র। তা বোঝা গেলেই চলবে।'

তারপর থেকে অনেকবার কথা হয়েছে উনার সাথে। ৫ মে ২০১৩ বগুড়ায় গিয়েছিলেন। কিন্তু আমি ছিলাম না! সাধারনভাবে থাকলেও অসাধারন একজন মানুষ তিনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.