নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গগন

স্বপ্ন গগন › বিস্তারিত পোস্টঃ

''জীবনের সব ক্ষেত্রে তুই তোর এই ভাইকে পাবি''

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

আজকে এই পুতুলটার জন্মদিন! মন খারাপ থাকলে এই পুতুলটার কাছে যেয়ে কথা বলতাম, মন ভাল হয়ে যেত। পুতুলটার সাথে খেলতে খুব ভাল লাগত। খুব ভাল লাগত ওর ফোকলা দাঁত নিয়ে খেপাতে। খাবার টেবিলে আমি বসলে ওর পাশের চেয়ারে বসে ওর পা ধরে টান দিতাম। আর ও চিৎকার করে বকা দিয়ে বলত, 'ভাইয়া, বিরক্তিকর।' ছোট মানুষ কথাগুলো বড়দের মত। আবার আমি ওকে বকা দিলে ঠিকভাবে খেত। খুব একা লাগলে ওকে নিয়ে বাইরে বেড়াতে যেতাম। ওকে মাঝে মাঝে বই নিয়ে পড়তে বসাতাম। কখনও বকা দিতাম। আবার আদর করতাম। একদিন দুপুরে ওদের বাসায় ঘুমায় পড়লে বড় বোনের মত বালিশ দিয়ে দিতে গিয়েছিল আমাকে। আমি ওর কোলে মাথা রেখে ঘুমায় ছিলাম। পুতুলটাকে খেপাতাম আমরা সব ভাই মিলে। এখন ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রথম শ্রেণিতে পড়ে। খুব সুন্দর নাচতে পারে পুতুলটা। দোয়া করি পুতুলটার জন্য যেন দায়িত্ব পালন করতে পারি। বাবা নেই যে পুতুলটার। আল্লাহ ওদের বাবাকে নিয়ে গেছেন। ওর ভাইয়া আর ওর কত কষ্ট এটা নিয়ে।

তবে আমি কথা দিচ্ছি তোকে আঁচল, 'জীবনের সব ক্ষেত্রে তুই তোর এই ভাইকে পাবি। আমি জানি আমরা সব ভাই তোর সাথে থাকব। তোকে আমরা অনেক ভালবাসি। তুই কবে বড় হবি যে! আল্লাহ যেন তোকে মানুষ করে দেয়। তোর ডাক্তার হওয়ার ইচ্ছা, তোর জন্য সব চেষ্টা করব। তুই খুব ভাল থাক। দূরে আছি দেখে তোর জন্য কিছু করতে পারলাম না। শুধু দোয়া করলাম। আল্লাহ তোর সব ইচ্ছা পূরণ করুক। শুভ জন্মদিন।'

চোখে পানি চলে আসে মাঝে মাঝে। তোর কথাগুলো খুব মনে পড়ে আঁচল। তুই যখন বড় হবি, তখন তোকে বলব। এখন তুই অনেক ছোট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.