নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যে শুরু,শূণ্যে শেষ।

শ্মশান বাসী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শ্মশান বাসী › বিস্তারিত পোস্টঃ

অপব্যয়কারী শয়তানের ভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৬

আজ বাসে করে যাচ্ছিলাম,
আমার পাশের সিটেই বসা ছিলো নিতান্তই গোবেচারা এক হুজুর টাইপের লোক।
কিছু দূর যেতেই হুজুর আমাকে তার সেল ফোনটা দিয়ে বলল,"ভাই দেখেন তো, কিছুক্ষন আগেই একটা নম্বরে কথা কইছি নাম্বারটা একটু বাইর কইরা দেন"।
আমি ফোনটা হাতে নিয়ে দেখি ফোনই সুইচ অফ,"বললাম ভাই আপনার তো ফোনই বন্ধ"
লোকটি বলল,"হ ভাই ফোনটা খুইলা লন,আমি ফোন বন্ধই রাখি"।
ভাবলাম হয়তো ঋণগ্রস্থ, পাওনাদারের চাপে ফোন বন্ধ রাখে।
ফোন খুলে নাম্বার বের করে দিলাম।
হুজুর তার কথা শেষ করেই আবার ফোনটা অফ করে দিলো, আমি সরু চোখে তারদিকে তাকাতেই সে হেসে বলল,"ভাই চোখ থাকিতে
অন্ধ লেখাপড়া জানি না তাই মইধ্যে মইধ্যে আপনাগো বিরক্ত করি।ভাই কি রাগ করলেন"?
আমি বললাম,"না না রাগ করি নাই,তয় আপনার ফোন বন্ধ কইরা রাখার মাজেজাটা বুঝলাম না"।
হুজুর বলল,"ওহো এই কথা, ভাই ফোন খুইল্যা রাখলে ব্যাটারীর চার্জ ক্ষয় হইবো না? কি লাভ হুদাই অপব্যয় কইরা? আল্লায় কইছে অপব্যয়কারী শয়তানের ভাই,এর লাইগ্যাই ফোন বন্ধ রাখি"।
কথাটা শুনে হজম করতে খুব কষ্ট হলো,কিছুই বললাম না চুপ করেই রইলাম শুধু বাস থেকে নামার সময় বললাম,"ভাই এতো দেরী করতাছেন কেন?৭২জন আপনার জন্য অপেক্ষা করতাছে,তাড়াতাড়ি যান নাইলে মাইকিং করতে করতে দুনিয়ায় নাইম্যা পড়বো।
লোকটি বোকার মতো তাকিয়ে থেকে শেষে কি যেন বলতে যাচ্ছিলো তার আগেই আমি বললাম,"ওস্তাদ গাড়ি থামান আমি এই স্টেন্ডেই নামবো"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.