নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যে শুরু,শূণ্যে শেষ।

শ্মশান বাসী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শ্মশান বাসী › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির সাথে প্রকৃতির চরম রসিকতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩

রাত বারোটা, বাসায় ফিরছি।
আকাশে মেঘের কোন অস্তিত্ব নাই। হঠাৎ কোন নোটিশ ছাড়ই হুড়মুড় করে বৃষ্টি নামলো। ভাবলাম এই বৃষ্টি হয়তো বেশীক্ষণ স্থায়ী হবে না। একটা বন্ধ দোকানের বারান্দায় দাঁড়ালাম, বৃষ্টির আলতো স্পর্শে ভালই লাগছে। সাথে সিগারেটের ছোট ছোট দম দেওয়া। ভাবছি যদি এখন এক মগ গরম কফি হতো তাহলো চরম জমতো। এই গরমে মাঝে এমন বৃষ্টি সবারই প্রত্যাশা। কি সুন্দর সপ্নিল পরিবেশ! দেখতে দেখতে বৃষ্টির তীব্রতা বাড়তে লাগলো সাথে ঝড়ো বাতাস। হঠাৎ খেয়াল করলাম আমার নিন্মাঙ্গ(প্যান্ট) ভিজে চুপচুপে হয়ে গেছে। পিছনে চাপাতে চাপাতে বন্ধ দোকানের শার্টারের সাথে মিশে গেলাম তারপরও বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে পারলাম না। তখনও মনে আশা হয়তো বৃষ্টি কমে যাবে। ততক্ষণে বাতাসের প্রকোপ কিছুটা কমেছে আমি শার্টারের কাছ থেকে সরে এসে দেখলাম শার্টারে লেগে থাকা ধুলা আমার শার্টে লেগে গেছে। মেজাজ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। সপ্নিল পরিবেশ হতে দুঃসপ্নের জগতে প্রবেশ করতে থাকলাম। বাতাসের প্রকোপ কমে গেলেও বৃষ্টি মনে হয় আরো বাড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি একঘন্টা ত্রিশ মিনিট পেড়িয়ে গেছে। বারোটায় গেট বন্ধ হয়ে যায় আমি আজ অনেক দেরি করে ফেললাম। আজ নিশ্চয়ই দারোয়ান আঙ্কেল গেট খুলবে না। উপায়অন্তর না দেখে শেষে বৃষ্টির মাঝেই রওনা হলাম। বাসার সামনে গিয়ে দেখলাম গেট খুলা দারোয়ান আঙ্কেল জেগে আছে। গেটে প্রবেশ করে জানতে চাইলাম" কি ব্যপার এখনো জেগে কেন"? আঙ্কেল বলল "অনেকেই বাইরে বৃষ্টির জন্য আটকে পড়েছে। সবাই ফোন করে বলল যেন জেগে থাকি। তাই জেগে আছি। তা আপনার এই অবস্থা কেন কাদা পানিতে মাখামাখি মেনহোলে পড়ে গিয়েছিলেন নাকি"?
তখন দেখলাম সত্যিই তো শার্টারের ময়লায় পুরো শার্ট মাখামাখি। কিছু না বলে বাসায় ঢুকলাম ঢুকেই অবাক বৃষ্টি পুরো থেমে গেছে। আকাশে চাঁদ তারা ঝিলমিল করছে। মেজাজ পুরাই খিঁচড়ে গেল।
ঘরে ঢুকে গোসল করে বুঝতে পারলাম এতক্ষণ বৃষ্টিতে ভিজে শরীর ম্যাজম্যাজ করছে। সর্দিকাশি জ্বর দরজায় কড়া নাড়ছে।
একি সৃষ্টির সাথে প্রকৃতির চরম রসিকতা না?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:
বৃস্টির সময় বৃস্টি হবে, এটা সাধারণ ব্যাপার; আপনি ওকে, নাকি ৪০% এর মাঝে?

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

ঢাকাবাসী বলেছেন: এতে বিরক্ত হবার কিছু নেই মনে হয়।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

আমি শঙ্খচিল বলেছেন: আপনার প্রয়োজন এক মগ গরম কফি ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

শ্মশান বাসী বলেছেন: বিরক্তির কারণ আছে ভায়া, দের ঘন্টা বৃষ্টি কমার অপেক্ষা করে অবশেষে ভিজেই রওনা হয়ে বাড়ি পৌঁছে যদি দেখা যায় আকাশে চাঁদ হাসে। তবে তা রসিকতাই মনে হয়।।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

শ্মশান বাসী বলেছেন: বিরক্তির কারণ আছে ভায়া, দের ঘন্টা বৃষ্টি কমার অপেক্ষা করে অবশেষে ভিজেই রওনা হয়ে বাড়ি পৌঁছে যদি দেখা যায় আকাশে চাঁদ হাসে। তবে তা রসিকতাই মনে হয়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.