| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তার ব্লগারেরা ধর্ম নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা
করলে,
মডারেটররা বলে,"সত্যিই বিষয়টা চিন্তা করার মতো"।
আনসারুল্লাহ বাংলা টিম মুক্তচিন্তার ব্লগার হত্যা করে,
মডারেটরা বলে,"বেশ হইছে, ব্লগাররা শান্তির ধর্ম
নিয়ে লেখে কেন"?
বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,
মডারেটরা বলে,"এতে কোন সন্দেহ নাই,এদেশ
সাম্প্রদায়িক সম্প্রতির দেশ"।
দেশে মূর্তি ভাঙ্গা হয়,
মডারেটরা বলে,"হবে না এতো ঢাক ঢোল পিটিয়ে
আশেপাশের মানুষকে বিরক্ত করে কেন"?
নারীবাদীরা বলছে,"নারী পুরুষের সমঅধিকার চাই"।
মডারেটরা বলে,"না হলে দেশ এগোবে কিভাবে"?
বর্ষ বরণ অনুষ্ঠানে যৌন হয়রানি,
মডারেটরা বলে,"নারীরা অনুষ্ঠানে যায় কেন"?
ইসলামিস্টরা বলে বাংলা নববর্ষ একটি হিন্দুয়ানা উৎসব।
মডারেটরা বলে,"কোরান হাদীসে কোথাও এর উল্লেখ
নাই"।
সরকারের নববর্ষ ভাতা চালু।
মডারেটরা বলে,"বাংলা নববর্ষ আমাদের জাতীয় উৎসব"।
দেশে শরিয়াহ্ আইন চালু করতে হবে।
মডারেটরা বলে,"শরিয়াহ্ আইনের কোন বিকল্প নাই"।
শরিয়া আইন প্রতিষ্টার জন্য আইএসআই, আল কায়দা নিরিহ
মানুষ হত্যা করে।
মডারেটরা বলে,"ওরা সহি মুসলিম না"।
দেশে ৫৭ধারা কার্যকর করতে হবে,
মডারেটরা বলে,"ঠিক আছে,সব কিছুরই একটা সীমা থাকা
উচিৎ"।
৫৭ধারা রোহিত করতে হবে।
মডারেটরা বলে,"না হলে মুক্তচিন্তার প্রসার ঘটবে
কিভাবে"?
সত্যি, মডারেটরা কি আজিব চিজ, মাইরি!!
গাছেরও খায় আবার তলায়ও কুড়ায়।
২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়।
৩|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফালতু...........
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
চুরি যাওয়া আগুন... বলেছেন: সত্যিই বিষয়টা চিন্তা করার মত।