| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনসভায় সরকারি দলের নেতা কর্মীদের উচ্চ স্বরে ভাষন, বঙ্গবন্ধু সোনার বাংলার সপ্ন দেখেছিলেন। তিনি দেশকে নিয়ে এই সপ্ন দেখেছিলেন, সেই সপ্ন দেখেছিলেন। তিনি কি সপ্ন দেখেছিলেন আমরা নতুন প্রজন্ম তা জানি না।
তবে কার্যকারণে যা দেখতে পাচ্ছি -
সংখ্যালঘু নির্যাতন, ফলাফল তাদের দেশ ত্যাগ।
লেখক প্রকাশকের রক্তে রঞ্জিত বাংলার মানচিত্র, ফলাফল মুক্তচিন্তা বাঁধাপ্রাপ্ত।
দেশের আইনের নিষ্ক্রিয়তা বা দীর্ঘসূত্রতা,
ফলাফল অপরাধীর অপরাধে উৎসাহ প্রদান।
মদীনা সনদে পরিচালিত দেশ ,
ফলাফল ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রতি বানের জলে ভেসে গেছে।ধর্মান্ধ মৌলবাদী জঙ্গী গোষ্টির উত্থান।
আইন শৃঙ্খলার দ্রুত অবনতি, মাতৃগর্ভেও শিশুর নিরাপত্তাহীনতা।
তাই মনে প্রশ্ন জাগে বঙ্গবন্ধু কি এমন সোনার বাংলার সপ্নই দেখেছিলেন? যার বাস্তবায়নের জন্য আপনারে উঠেপরে লেগেছেন??
বঙ্গবন্ধু,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
মুক্তিযুদ্ধের রুপকথার, সোনার বাংলার সপ্নদ্রষ্টা। যার হাত ধরে একপা দুপা করে যাত্রা শুরু বাংলাদেশের। ৭৫ এসে থামকে গেল সোনার বাংলার অগ্রযাত্রা। তারপর সব ইতিহাস, কিছু প্রকৃত কিছু বিকৃত মিলে মিশে একাকার।
দেশে শুরু হয়েছে এখন রাজনৈতিক বানিজ্য। একেকটি রাজনৈতিক দল যেন একেকটা পশরা সাজিয়ে বসে থাকা দোকান। কোন দোকানে ধর্ম বন্ধু, কোন দোকান পল্লীবন্ধু,কোন দোকান আবার খালবন্ধু বিক্রি করছে। কিন্তু সবচে দুঃখজনক বিষয় যখন এই নোংরামীতে বঙ্গবন্ধু বিক্রি হয় তারই আদর্শে উজ্জিবিত দলের দ্বারা। তাঁর সপ্নকে দুঃসপ্নরুপে ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশের জনগণের কাছে,সত্যি খুবই কষ্ট হয়।
যেই বঙ্গবন্ধু বলেছিলেন যে"প্রতিটি হতভাগী বীরঙ্গনার পিতার নামের পাশে আমার নাম লিখে দাও"সেই বঙ্গবন্ধু নিশ্চয়ই এমন বাংলাদেশের সপ্ন দেখেন নি।।
২|
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ভালো করতে চেয়েছিলেন; তবে, পদক্ষেপে ভুল ছিল, যা সিআইএ'কে সুযোগ করে দিয়েছিল।
৩|
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই স্বপ্ন বিলাসেই আজ জাতি বিনাশ..............
৪|
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
সাদী ফেরদৌস বলেছেন: সহমত লেখকের সাথে ।
বর্তমান আওয়ামীলীগ কে দেখে জাতির পিতাকে বিচার করা যাবে না ।
নবীজি একটা সুন্দর ইসলামি সমাজের স্বপ্ন দেখেছিলেন , কিন্তু তার অনুসারিদের বর্তমান কর্মকাণ্ড দেখে তাঁকে বিচার করা যাবে না ।
একটা উদাহরন দিলাম ।
৫|
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
শ্মশান বাসী বলেছেন: ধন্যবাদ, সবাই কে।।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১
সজিব হাওলাদার বলেছেন: ঠিক বলেছেন