নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী

আমি চিরন্তণ মুক্তিকামি

মুক্তিকামী

ঘরের মধ্যে বন্দী না থেকে গুলি খেয়ে মরাটাই শ্রেয়। প্রতিক্ষায় আছি এক নতুন সূর্যোদয়ের। আমার বাংলা মা কে দেখতে চাই নতুন রূপে। যেখানে কেউ না খেয়ে মারবে না। সাম্যের নীতি প্রতিষ্ঠিত হবে সেখানে। অন্য রাষ্ট্রের কাছে ভিক্ষার হাত পাততে হবে না। স্বয়ংসম্পূর্ণ একটা দেশ আমি চাই। এই পত্যাশায় আমার পথ চলা।

মুক্তিকামী › বিস্তারিত পোস্টঃ

মুক্তিকামী

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

আপনিই মুক্তিকামী । মুক্তিকামীর কোন ফিজিক্যাল এক্সিসট্যান্স নেই । মুক্তিকামী আপনার চেতনা, আপনারই সত্ত্বা । মুক্তিকামী আপনারই অস্তিত্বে । হ্যাঁ, আপনার মাঝেই মুক্তিকামী বাস করে । আপনার মত আর দশটা মানুষও মুক্তিকামী । সদ্য জন্মানো শিশুটাও মুক্তিকামী । সেও মুক্তির স্বাদ পেতে চায় । তার মুক্তি মা বলে ডাকতে পারার মাঝে । বাবাকে জাপটে ধরার মাঝে । পৃথিবীটা এক মুহূর্তে দেখে নিতে । বয়সের সাথে পূর্ণতা পায়, পরিপক্কতা পায় তার চেতনা । নিজের শেকড় খুঁজে নেয় সে । একটু বড় হলে মুক্তিচায় গদবাঁধা পড়াশুনা থেকে । মুক্তিচায় পারিবারিক বিধি নিষেধ থেকে । পছন্দের মানুষটির সাথে কাটাতে চায় নিড়িবিলি কয়েকটা ঘণ্টা । প্রেমিক জাপটে ধরতে পায় প্রেমিকাকে । জড়িয়ে ধরে চুমু খায় । মুক্তি চায় ছন্নছাড়া জীবন থেকে । বেকারত্বের নাগপাশ থেকে মুক্তি চায় ।



মা এখন মুক্তিচায় । তাঁর মুক্তিকামী সত্ত্বা জেগে ওঠেছে । ছড়িয়ে গেছে তার সন্তানদের মাঝে । মুক্তিকামী মায়ের মুক্তিকামী সন্তান । মা মুক্তি চায় স্বাধীনতা বিরোধি অপশক্তি জামাত শিবির ও তাদের দোসর দের কাছ থেকে । মা বাঁচতে চায় লেবাসধারী ধর্মব্যবসায়ীদের কাছ থেকে । মা আজ ক্ষতবিক্ষত । মায়ের বুকে আজ অপশক্তির ধারালো নখের আঁচড় । মায়ের শাড়ির আচল ছিঁড়েছে জামাত শিবির । শহীদমিনার ভেঙেছে । মায়ের মুক্তিকামী সন্তানদের হত্যা করছে । আঘাতের পর আঘাতে জর্জরিত মা । রক্তাক্ত তার মানচিত্র, শাড়ির আচল । মা আজ মরতে চলেছে ।



না, মায়ের কিছু হতে দিবে না, তার সদাজাগ্রত সন্তান । তারা আর চুপ করে নেই । জালিমের বিরুদ্ধে জাগ্রত হয়েছে মুক্তিকামী সন্তান । রাগে ফুসছে তার মুক্তিকামী সন্তান । হাজারো মুক্তিকামী আজ ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে দিয়েছে মুক্তির বার্তা । মায়ের সম্ভ্রমহানীর প্রতিশোধ নিয়েই তারা ক্ষান্ত হবে । তাদের চোখে জ্বলজ্বল করছে মুক্তির আগুন । দ্রোহের আগুনে অঙার হবে জামাত শিবির । বিদ্রোহীরা জেগে ওঠেছে । শহীদেরা ওঠে এসেছে । বাংলার মাটি থেকে জামাত শিবিরের আস্তানা গুড়িয়ে দিয়েই তারা ক্ষান্ত হবে ।



নিরপেক্ষতার নামে যার চুপ করে আছেন, তারা আসলে জামাত শিবিরকেই সমর্থন করছেন । ধিক্কার আপনাদের । এখনও সময় আছে । জেগে ওঠুন । জামাত শিবির প্রতিহত করুন । তাদের রুখে দাঁড়ান । জয় বাংলা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.