নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী

আমি চিরন্তণ মুক্তিকামি

মুক্তিকামী

ঘরের মধ্যে বন্দী না থেকে গুলি খেয়ে মরাটাই শ্রেয়। প্রতিক্ষায় আছি এক নতুন সূর্যোদয়ের। আমার বাংলা মা কে দেখতে চাই নতুন রূপে। যেখানে কেউ না খেয়ে মারবে না। সাম্যের নীতি প্রতিষ্ঠিত হবে সেখানে। অন্য রাষ্ট্রের কাছে ভিক্ষার হাত পাততে হবে না। স্বয়ংসম্পূর্ণ একটা দেশ আমি চাই। এই পত্যাশায় আমার পথ চলা।

মুক্তিকামী › বিস্তারিত পোস্টঃ

হাঁটছি (কবিতা)

০৫ ই মে, ২০১৫ রাত ১:৪৭

বেশ অনেক দিন পর পোস্ট করছি । আমার লিখা গুলো কেন যেন কবিতা হয়ে ওঠে না । অনুভূতি গুলো অনুভূতিই থেকে যায় ।



সেই কবে থেকে হাঁটছি আমরা, মনে নেই
বইয়ের পাতায়, খবরের কাগজে, ইথারে, দূরদর্শনে
বেরিয়েছে, বেরোচ্ছে, বেরোবে আমাদের ভ্রমণ কাহিনী
কখনো বা থোরাই কেয়ার করছো, কখনো সত্যি,
কখনো মিথ্যে, কখনো দুটোর মিশেল ।
আমি বাজি ধরে বলতে পারি তোমরা
হ্যাঁ তোমরা, ভবিষ্যতেও এমনটি করবে ।
তোমরা আজ যে জমিতে ফসল ফলাও
তা উর্বর হয়েছে আমাদেরই রক্তে
আমরা জেগে আছি বলেই তোমরা আজ ঘুমোতে পারছ ।
সহস্র মৃত্যুকে অতিক্রম করে এখানে এসেছি
ভুলে গেছ তাদের, প্রাপ্য সম্মানটুকুও দাও নি ।
আজ আমরা গুটি কয়েক
জানি আমাদেরও পিছু নিয়েছ,
তবে জেনে রাখ এ আমাদের যাত্রার সূচনা মাত্র
এখনো অনেকটা পথ বাঁকি
মুক্তির পথ
হাঁটছি, হাঁটব; যাবে আমার সাথে, আমাদের সাথে ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৭ ই মে, ২০১৫ রাত ১:৫৬

মুক্তিকামী বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা কবিতার সঙ্গে অসাধারণ মিলেছে।

আমারো ভাল লাগা।

০৭ ই মে, ২০১৫ রাত ১:৫৬

মুক্তিকামী বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.