নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তমনা কলমধারী, সত্যসন্ধানী । শিক্ষানবিশ, হলিক্রস কলেজ।

সত্য-শান্তির সন্ধানে

সত্যের পক্ষে- প্রতিবাদ তোলো এক কন্ঠে, হাজারো কন্ঠের। হাজারো কালো হাতের ভিড়ে হবে হয়তো ক্ষত-বিক্ষত, তবু থামবে না, এবং তুমি জানো তুমি থামবে না

সত্য-শান্তির সন্ধানে › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের দিনে বিজয়ের খোঁজে

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আজ ১৬ ডিসেম্বর, ২রা পৌষ। বিজয় দিবস। বাংলার জয়ের দিন, গর্বের দিন, শ্রেষ্ঠ দিন। আজ এ উত্সবমুখর, তাত্পর্যপূর্ণ দিনটাতে যদি হঠাত্ বলে উঠি, "আসলেই কি আমরা বিজয় অর্জন করেছি?" তবে নির্ঘাত্ কেউ না কেউ পাগল ঠাওরে গাল দিয়ে বসবে। কিন্তু এ বিজয় দিবসেই যখন পাশের বিল্ডিংয়ে বিবাহ উত্সবে কান ফাটানো ভলিউমে চলে হিন্দি গান, আর অন্যদিকে লাল-সবুজ জামা পরে বাইরে বের হবার কারণে যখন শোনা লাগে গুরুজনদের কটুক্তি, "মেয়ে তো দেখি হিন্দু রীতি ধরছে, হিন্দুদের মতো প্রত্যেক উত্সবেই উত্সবের রং-বেরংয়ের ড্রেস লাগে।" তখন সত্যিই ঐ 'বিজয় অর্জন করেছি কিনা, বা করলেও কতটুকু?' তা মাথায় আসতে বাধ্য হয়।

আসলে বিজয় বলতে কি বোঝায়? একটি ভূ-খন্ডের জয়? ভূমির মানুষের জয়? উত্তর- "হ্যাঁ"। কিন্তু এ "হ্যাঁ"-এর সাথেও আরো কিছু আছে। যাকে বলি অনুধাবন, উপলব্ধি। বিজয় লাভের সাথে সে উপলব্ধি না থাকলে বিজয় শব্দটার অর্থ কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয়ের একাংশ পেয়েছি, তবে তার পূর্ণতা আজ কতটুকু। সত্যের হাত ধরেই যেখানে বিজয় আসে সেখানে আমরা সত্যকেই হারাতে বসেছি। অনেকের চোখে আজকের এই দিনটা পালন করাটা 'হুজুগে' কাজ, অনেকের কাছে তা ধর্মবিরোধী, অনেকের কাছে আবার ফ্যাশন-সেলফির উপযুক্ত দিন হিসেবেই গৃহীত। জানি, কথাগুলো নতুন নয়, শুনতে শুনতে তরুণ সমাজ, 'ধর্মসমাজ' হয়তো ক্লান্ত। তবুও বলি। আমরা চুপ থাকতে পারি না, কারণ প্রশ্নটা আর কিছুর না, আমাদের দেশের, আমাদের মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের সম্মানের। আর প্রতিবাদই সত্যের ভাষা, বিজয়ের ভাষা।

লাখো শহীদ, মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ বিজয়ের দিনে সত্যের বিজয়ের উদ্দেশ্যে সত্য-শান্তির সন্ধানে পথ চলা শুরু। জয় হোক সত্যের, উপলব্ধি হোক বিজয়ের...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

সত্য-শান্তির সন্ধানে বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.