নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের যাত্রী

রাতের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

জার্নি টু সিলেট (পর্ব :১)

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

ইন্টারমিডিয়েট ১ম বর্ষে থাকতে শিক্ষা সফর এবং পিকনিকের মাঝামাঝি একটি ট্যুরে গিয়েছিলাম । বলা যায় পিকনিকই ছিল । নিজের অভজার্ভেশনের আলোকে বিস্তারিত বনর্ণা করা হল ।

.

জার্নিটা ছিল সিলেটের উদ্দেশ্যে । আমরা ছিলাম আনুমানিক ৭০ জন, সাথে স্যার আর ১-২ জন বড় ভাই । স্যারের কাজের সুবিধার্থে আমাদের মধ্য থেকে ৫-৬ সদস্যের একটা কমিটি স্যারের দ্বারাই তৈরি করা ছিল । দুর্ভাগ্যক্রমে তাদের মাঝে আমিও ছিলাম একজন হতভাগা । হতভাগা কারণ এই কমিটির সদস্যদের ভাগ্যে প্যারা ছাড়া কিছু মেলে নি !

.

বড় বাস হওয়া স্বত্তেও ছাত্র সংখ্যা বেশী হওয়ায় কিছু সিটের ঘাটতি ছিল । সিট নিয়ে যাতে কোন ঝামেলা না হয় এ কারণে লটারির মাধ্যমে সিট নির্ধারন করা হল । আমার ভাগ্য ভালই ছিল, সিট পড়ল সামনের দিকেই । কিন্তু বসার পর ঘোষনা আসলো সিটের অভাব পূরণ করা হবে কমিটির সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে ! বসা লাগল ইঞ্জিনের উপরে আর প্যারা শুরু এখান থেকেই ।

.

রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিলনা। রাস্তার এখানে সেখানে ছিল ভাঙ্গা । বাস লাফাচ্ছে আর তালে তালে আমি লাফাচ্ছি ইঞ্জিনের উপর বসে । সারারাত এমনে কেমনে যাই এটা নিয়েই ছিল টেনশন ।

.

কিছুক্ষন পর এক পর্যায়ে সাউন্ড বক্সের কানেকশন দিয়ে ফুল সাউন্ডে শুরু হল গান বাজানো । জার্নি নিয়ে এমনিতেই পোলাপান ছিল ফুর্তিতে, সাথে ফুল সাউন্ডে গানে সবার ফূর্তি যেন উতরায় পড়ল ! নাচতে পারুক আর নাই পারুক লাফঝাপ সবাই পারল । চলতে লাগল বাসের অব্যাহত ঝাঁকি আর একই সাথে সমান তালে চলল ভিতরের পোলাপানের লাফানি । আমিও লাফাচ্ছি, তবে তখনও ইঞ্জিনের উপরে ।

.

আনন্দ বোধহয় আবদ্ধ করে রাখার জিনিষ না । একত্রে শেয়ার করার জিনিষ । সকলের সাথে এ পর্যায়ে আমিও যোগ দিলাম ।

.

বাসে দুই বন্ধু ছিল যাদের সিট বোধহয় পছন্দমত জায়গায় পড়েনি । আকু পাকু করছিল সামনের জায়গা দখল করার জন্য । এদিকে ইঞ্জিনের উপর দীর্ঘক্ষন লাফানোর জন্যই বোধহয় অল্প লাফানোর পরেই খুব টায়ার্ড হয়ে গেলাম । সামনের দিকের একটা সিট খালি দেখেই বসে পড়লাম । ঐ বন্ধুদ্বয় এরকম বোধহয় এরকম সুযোগেরই অপেক্ষায় ছিল, এসে বসল আমার পাশে । ইচ্ছা ছিল সিটের প্রকৃত মালিক এলে উঠে যাব, কিন্তু উনারা পাশে বসায় সিউর হলাম সেই দুশ্চিন্তার কোন দরকার নাই কারণ পাশের দুজনের বৈশিষ্ট্য সম্পর্কে ছোটবেলা থেকেই অবগত । সিট তারা দখলে রাখবেই । যাই হোক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেলাম ।

.

কোন কোন মূহুর্তে মানুষের স্পেশাল কিছু প্রতিভার উত্‍পত্তি হয় । পাশের দুইটার গানের গলা শুনে অন্তত তাই মনে হচ্ছিল । কোন স্বাভাবিক মানুষের পক্ষে এই গানের প্যারা সহ্য ঘুমানো অসম্ভব ! উঠতে বাধ্য হলাম !! প্যারা কি খালি আমার উপর দিয়েই যাচ্ছিল নাকি জানিনা তবে এইবার আমার ঘুম ভাঙ্গায় এই প্যারার ভাগ অন্যান্য ঘুমন্ত মানুষদেরও দিতে হল, কারণ আমিও যোগ দিলাম গানের সাথে আর আমার গানের গলা সম্পর্কে বন্ধুরা খুব ভাল ভাবেই অবগত ।

.

বাইরের দৃশ্যটাও দেখার মত ছিল । হাইওয়েতে বোধহয় কোন লাইট ছিলনা, তবে রাতটা জোছনা রাত ছিল । জোছনা রাতে ল্যাম্পপোষ্টের আলো না থাকলেই ভালো, দৃশ্যগুলো দেখতে বেশী সুন্দর লাগে। লাফঝাপ অব্যাহত ছিল সাথে সাথে দৃশ্য অবলোকনও অব্যাহত ছিল ।অন্ধকার জোছনা রাতে যে কোন সাধারন দৃশ্যও আদিভৌতিক লাগে । একি সাথে অসাধারন সুন্দরও লাগে । সুন্দর দৃশ্যের সাথে সাথে ঘুমন্ত ব্যাক্তিদের উপর সুন্দর ভাবে প্যারা কিন্তু ঠিকই চলছিল ।

.

মধ্যরাতে ভৈরব ব্রীজের কাছে একটু রেষ্ট । তারপর আবার যাত্রা শুরু । এবার চলার সময় ফাঁকে ফাঁকে আমার ঘুমানোর নিশ্ফল চেষ্টা চালাতে থাকলাম । মাঝে মাঝে একটু একটু সফল । কিন্তু সফলতার পরেই আশেপাশের অত্যাচারে পুনরায় বিফল !

.

কিছু পোলাপানের টার্গেটেই ছিল যে নিজেও ঘুমাবেনা, অন্যকেও ঘুমাতে দিবে না । কেউ ঘুমালেই বিশেষ পন্থায় জাগানো হচ্ছিল । পন্থার বিবরণে গেলাম না । এ সকল কাজের ধারা অব্যাহত রেখে অবশেষে আমরা পৌঁছলাম কাঙ্খিত লক্ষ সিলেট । ঐ মুহুর্তে এন্টি ঘুম গ্রুপের সম্মানিত সদস্যদের অবস্থা ছিল "কেরোসিন" । না ঘুমানোর প্বার্শ প্রতিক্রিয়া পূর্ণরূপে অনুভব করেছিল জাফলং এ গিয়ে ।

.

সিলেট শহরে প্রথমেই গেলাম হযরত শাহজালাল (রহ: ) এর মাজারে । সেখানের গজার মাছের আর কবুতর গুলো ভাল লাগল ।

আমার জানা মতে স্থলজ প্রাণীর মাঝে কুকুরকে ভাল ট্রেনিং দেওয়া যায় এবং জলজ প্রাণীদের মাঝে ডলফিন । কিন্তু গজার মাছ গুলো অনেকটা অটো ট্রেইনড ছিলো । খাবার পেতে পেতে এরা এতই অভ্যস্থ হয়ে গিয়েছিল যে কিনারে এসে দাড়ালেই এরা খাবারের আসায় এসে ভিড় জমাত ।

.

এর পর আবার বাস জার্নি । গেলাম হযরত শাহ পরান (রহ: ) এর মাজারে । বেশী সময় নেই নি । পরেই আমাদের জার্নি জাফলং এর উদ্দেশ্যে আর মুল জার্নিটার সূচনা এখান থেকেই ।



এ বর্ণনা না হয় আরেকদিন দিলাম...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.