নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিরোধই মুক্তি.......

আশিকুর রহমান শোভন

ভালো ছাত্র আমি কোন কালেই ছিলাম না,টপ এ যাওয়ার ইচ্ছাও ছিলনা কোনদিন,আমাদের শিক্ষা দেওয়ার পদ্ধতির এই সার্কাস এ সবসময় সবচেয়ে দুর্বল জোকারটি ছিলাম আমি,কচ্ছপ দৌড় এ পিছনের দিকেই আমার অবস্থান ছিল সবসময়..প্রচলিত ঘরানার ভালো ছেলে হওয়ার ইচ্ছে আমার কোনদিনই ছিলো না। আমি শুধু মানুষ হতে চেয়েছি....বিশেষন বিহীন মানুষ.....মানবিকতা সম্পন্ন মানুষ..ভার্চুয়াল জগৎ দিয়ে আমি কিছুই বদলাতে পারবনা,তবু স্বপ্ন দেখি একদিন কোন সু বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের মাঝে,আর সেই বিপ্লবের একজন সৈনিক থাকবো আমিও..:)

আশিকুর রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

বাচ্চু রাজাকারের ফাঁশিটা খুব কম হয়ে গেলোনা !! ??

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

দেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেলে ''আপনার জিজ্ঞাশা'' নামে ইসলামিক একটা অনুষ্ঠান হতো , যার উপস্থাপনা করতো আবুল কালাম আযাদ ! সেই সময় অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে গিয়েছিলো আমাদের সবার কাছে । সবাই তাকে চিনতাম ! বিশেষ করে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষরা সবাই তার ভক্ত হয়ে গিয়েছিলো ! অনেক সুন্দর করে উপস্থাপনা করতেন তিনি । মিডিয়ার প্রতি আমার বিশেষ ধরনের একটা দুর্বলতা আছে , তাই প্রাই সময় নানা সেমিনার , প্রোগ্রামে যেতাম বড় ভাইদের সাথে । তো একদিন ''অমুক'' একটি চ্যানেলের অফিসে গেলাম বড় ভাইয়ের সাথে দেখা করতে । অনেকক্ষণ ওয়েটিং রুমে বসে থাকার পর দেখলাম , ''আপনার জিজ্ঞাশা' অনুষ্ঠানটির শুটিং শেষ করে হাঁটাহাঁটি করতেছে আবুল কালাম আযাদ - এক পর্যায় আমার পাশে এসে বসলো ! আমি উনাকে চেনার পর নিজের পরিচয় দিয়ে উনার অনুষ্ঠানের প্রশংসা করে বেশ কিছু পাম দিলাম !! :D



এই পরিচিত উপস্থাপকই হচ্ছে আজকের ''বাচ্চু রাজাকার '' ! যুদ্ধাপরাধী হিসেবে যে এখন অভিযুক্ত ! কী করেননি এই নরপিচাশ ?? হত্যা-ধর্ষণ থেকে শুরু করে নানা ধরনের অপকর্মে জড়িত এই বাচ্চু রাজাকার ! ২০১০ সালের ২৫ মার্চে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর বাচ্চু রাজাকারকেও বিচারের আওতায় আনা হয় ।



আজকে কলেজে যাওয়ার সময় দেখলাম , হাইকোর্ট এলাকায় পুলিশের বিশেষ সতর্ক অবস্থাশ,জল কামান ইত্যাদি ! বাসের জানালা দিয়ে হাইকোর্টের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বললাম ,''আজকেই বোধয় সেই ঐতিহাসিক দিন '' :)



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসানকে অনেক বেশি ধন্যবাদ এমন একটি ঐতিহাসিক রায় দেওয়ার জন্য । আমি এই রায়ে খুশি তবে এইসব নরপশুদের জন্য ফাঁশিটা খুব কম হয়ে জায় না ?? এদেরকেতো বেয়নট দিয়ে খুচিয়ে খুচিয়ে মেরে ফেলার অনুমতি দেওয়া দরকার আদালতের !!



ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা , নাতি-পুতিদের বলতে পারবো যে , ''আমি ২১জানুয়ারিতে যুদ্ধাপরাধীদের প্রথম বিচার দেখেছি '' !! একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এর থেকে গর্বের আর কী আছে ??



একে একে কুখ্যাত সব রাজাকারের বিচার সম্পন্ন হবে , সেই সাথে এই দেশের মাটি হবে রাজাকার মুক্ত -সেই দিনের প্রত্যাশায় থাকলাম :)



জয় বাংলা ♥ ♥

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

সালমান আহমাদ বলেছেন: আমি নতুন ব্লগার। এতদিন আমাকে মন্তব্য করতে দেয়া হয়নি। আজ বাচ্চু রাজাকারের পোষ্টের নীচে প্রথম মন্তব্য করার সুযোগ পেলাম। ধন্যবাদ বাচ্চু রাজাকার। এতদিন আমি পর্যবেক্ষনে ছিলাম। আজ তোমার কল্যাণে আলোতে এলাম।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

আশিকুর রহমান শোভন বলেছেন: হাহাহা প্রথমেই আপনাকে অভিনন্দন সামুতে নিজের মত স্বাধীনতা লাভ করার জন্য :) আর রাজাকারতো রাজাকারই ! উনাকে পিলিজ কোনো কিছুর ক্রেডিট দেইয়েন না ! :ডি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.