| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোয়েব
সাধারন একজন মানুষ ।আপনি যখন রাস্তায় বের হবেন তখন যে মানুষ গুলো দেখবেন সেখানে একটি চেহারা হবে আমার।চিনতে পারবেনত ????
আমি জানি নীল আকাশের বুকে যে সাদা মেঘ থাকে তা এক সময় ভেসে যায় কোন এক দিগন্তে অথবা বৃষ্টি হয়ে নেমে পড়ে পৃথিবীর বুকে। তেমনি কষ্ট চিরদিন কারো থাকে না। আজ না হয় কাল দিন বদলাবে । সোনালি দিনের সূর্য উকি দিবে আঙ্গিনায়। না কোন হতাশা নয়, নয় কোন দুঃখ। শুধু বলি যে দিন বাঁধ ভাঙ্গা আলো এসে পড়বে আন্ঙিনায় তুমিও এসো কেউ তোমাকে ফিরিয়ে দেবেনা।কারন আমি জানি ফিরিয়ে দেবার কষ্ট ।
কেউ বলে কষ্টের রং নীল, কেউ বলে কালো আমি বলি কষ্ট ত কষ্টই রং যে ধরণেরই হোক। কেউ আবার সেই কষ্টের মধ্যে সুখ খুজে বেড়ায় কেউ পায় কেউ পায়না। কিন্তু তাই বলে জীবন থেমে থাকেনা জীবন চলে তার আপন গতিতে।আমার কষ্ট যখন আমি দেখি আমার ফ্রিজে খাবারের অভাব নাই কিন্তু আমার পাশের ঘরের কেউ সারাদিনের মধ্যে খাবার কিছু পায়না। আমি নিউ ইর্য়কের মত ধনী শহরে বসে বসে অনেক লম্বা লম্বা লিখতে পারি কিন্তু বাস্তবে কোন দিনও আমার ফ্রিজে খাবার নিয়ে যাব না আমার প্রতিবেশির ঘরে। আমার এই লেখার উদ্দেশ একটাই সামনে রমজান আসুন কারো ক্ষিধার কষ্ট সারাজিবনের জন্য দূর না করতে পারলেও আমার একদিনের খাবার ভাগ করে নিতে পারব। আপনার হাত বাড়িয়ে দিন দেখবেন আপনার আঙ্গিনাও আলোকিত হবে পবিএ আলোয়।
২|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯
শোয়েব বলেছেন: আপনাকে অনেক শুবেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর চিন্তা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।