নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুয়াইবা আহমেদ

সুয়াইবা আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ইদ

০৩ রা জুন, ২০১৮ রাত ১২:২৫

আবার একটি বছর ঘুরে রমজান মাস চলে এলো। আজ রিমি খুব খুশি ইদের কেনাকাটা করতে সে বিপনিবিতান গুলতে যাবে। গতকাল সে তার টিউশনির টাকা পেয়েছে । গত বছরের ইদের কেনাকাটার কথা ভাবতেই তার মনে পরে গেল সেই নীল গাউনের কথা। রিমির খুবই পছন্দ হয়েছিল সেই গাউনটি কিন্তু তা আর কেনা হয়ে উঠেনি তার । তাই ভাবতে লাগলো হয়তো এবার সে ঠিক তেমনই চোখ ধাদান কোন নীল গাউন পেয়ে যাবে কেনার জন্য । ছোট বোনকে নিয়ে বিপনিবিতানে ঢুকতেই বোনের চোখ পরল খুব সুন্দর একটি থ্রী-পিস এর উপর। সে রিমি কে বলল, আপু ঐ ড্রেসের দামটা জিজ্ঞাস করি । রিমি দেখেই বুঝল এটা তার সাদ্ধের বাইরে চলে যাবে তবু সে জিজ্ঞেস করলো।
দোকানির কথা শুনে রিমি হতাশ হোল চুপ করে থাকলো । কিছুক্ষণ পর তার বোন বুঝতে পেরে বলল, চলো আপু এই ড্রেসটা এতটাও ভালো না।রিমি তার বোনের দিকে তাকিয়ে বলল এটাই নিবো আমরা। ছোট বোনতো মহা খুশি। এরপর কেনাকাটা শেষে বাড়ি চলে এলো। ঠিক একইরকম নীল গাউনটি সে এবারও দেখেছিল কিন্তু কেনা হয়নি। হয়তো কোন একদিন সে তা কিনবে..................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

আখেনাটেন বলেছেন: সাধ ও সাধ্যের খেলায় আমরা অনেকেই পরাজিত হই। এটাই জগতের নিয়ম। হয়ত একদিন রিমিরা ঠিকই সাধ ও সাধ্যের মাঝের দূরত্বটুকু কমে আনবে।

সামু ব্লগে স্বাগতম আপনাকে। :D

*বানানের দিকে আর একটু নজর দিতে হবে।

শুভ হোক আপনার পথচলা সামুতে।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪১

সুয়াইবা আহমেদ বলেছেন: ধন্যবাদ । বানান ঠিক করার চেষ্টা করবো।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: স্বাগতম

৪| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০১

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ কামনা আপনার জন্য। নিয়মিত ব্লগে সময় দেন, লেখালেখি করেন। আশা করি অল্পদিনেই সেফ হবেন। শুভ কামনা রইলো। B-) B-) B-) ভাল ভাল লেখা পোস্ট করুন। নিয়মিত ভাল ব্লগারদের লেখায় কমেন্ট করুন। পরিচিতি বাড়ান।

৫| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

লাবণ্য ২ বলেছেন: স্বাগতম আপু।

৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.