| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা_ শুভ
চেনা মানুষের ভিড়ে অচেনা এক মানুষ
বিড়ালের বাচ্চাটা সানশেডে আটকা পড়েছে হয়তবা ২/৩ দিন হবে। আজকে জানালার কাছে দাঁড়াতেই সে আমার দিকে তাকিয়ে করুন চোখে মেও মেও করছিল। তার মুখের ভাষা না বুঝলেও তার মনের কথা বুঝতে কষ্ট হয়নি মোটেও । বেচারা এ কয়দিনে কিছুই খায়নি। তাই অনেক কসরত করে রুটি আর বিস্কুট দিলাম , আর সেটাই সে খাচ্ছে ...। মনটাই খারাপ হয়ে গেল ............ জানি না কি আছে ওর কপালে.........
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
নীল বেদনা বলেছেন: শেষ ২টা ছবি দেখে বুঝলাম বিড়ালটা ১ তলার সানশেডে আটকা পড়েছে। এটা বিড়ালের জন্য এমন কোন উচ্চতাই নয়। ৩ তলার ছাদ থেকে পড়ে সাথে সাথে দিব্যি হেটে চলে গেছে এমনও দেখেছি।
বিড়ালটা ভয় পাচ্ছে লাফ দিতে।
আপনি যেটা করবেন সেটা হলো একটা লম্বা লাঠি নিয়ে এক দাবড়ানি দেন। জানের ভয়ে সে লাফ দিয়ে পড়বে এবং এভাবেই সে জানে বাচবে। বেশী দেরী হলে সে লাফ দেয়ার পক্ষে যথেষ্ঠ দুর্বল হয়ে যাবে।
বি.দ্র. এই কয়দিনে কিন্তু তার পানি খাওয়া হয় নাই। বিষয়টা খেয়াল করবেন। নিচে নেমে সে যেন পানি পায়।
আবার বলছি ২/১ তলা থেকে পড়লে বিড়ালের কিছু হয় না।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
অচেনা_ শুভ বলেছেন: পানি কেমনে দিমু বুজতাছি না তো...। আর তিন তলার সানশেডে কেমনে উঠব :O
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
নীল বেদনা বলেছেন: পানির বোতল থেকে পানি ফেলুন সানশেডে। তার প্রয়োজন থাকলে সে চেটে চেটে খেতে পারবে।
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
অচেনা_ শুভ বলেছেন: ধন্যবাদ নীল বেদনা
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
যাযাবরমন বলেছেন: পানি দিছেন?
এবার সানশেড থিকা নামায়া দেন