নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোকথা বলতে এসেছি

ভালো

ভালো › বিস্তারিত পোস্টঃ

আজ কুরআন দিবস (১১ মে , ১৯৮৫)

১১ ই মে, ২০০৮ রাত ১১:১৩

-ঘটনার সূত্রপাত ১৯৮৫ সালের ১০ ই এপ্রিল । পদ্মমল চোপরা ও শীতল সিং নামের দুই ব্যাক্তি কলকাতা হাইকোর্টে বিচারপতি মিসেস খাস্তগীরের আদালতে কুরআনের সকল আরবী কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে একটি রীট আবেদন করেন। এর প্রেক্ষিতে ১২ই এপ্রিল’৮৫ বিচারপতি তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতসহ সারা বিশ্ব প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বাংলাদেশের মুসলিম জনতাও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকে মিছিল সমাবেশের মাধ্যমে ।



-বাংলাদেশে কুরআন দিবসের মূল প্রেক্ষাপট চাপাইনবাবগঞ্জ জেলা । সেদিন (১১ই মে) বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়।



-ঐ দিন সকালের দিকে প্রতিবাদ কমিটিকে প্রশাসনের পক্ষ থেকে ডেকে চাপ দিয়ে সভা স্থগিতের জন্য চুক্তি স্বাক্ষর করিয়ে নেয়। প্রশাসন নিজ উদ্যোগে সভা স্থগিত করা হয়েছে মর্মে সভা শুরুর কয়েক ঘন্টা আগে থেকে মাইকিং করা শুরু করে। কিন্ত সাধিরন জনগন ও ছাত্ররা প্রশাসনের বাধা উপেক্ষা করে ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকে। উচ্ছসিত জনতার মিছিল শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।



-এ সময় কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওহেদুজ্জামান মোল্লা ক্ষিপ্ত হয়ে জনতাকে গালি গালাজ করতে থাকে এবং কোনভাবেই এখানে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানায়। এ পরিস্থিতিতে মাওলানা ইসারুল হক ম্যাজিস্ট্রেটের কাছে শুধুমাত্র মুনাজাত করেই সভা শেষ করে চলে যাওয়ার অনুমতি চান। কিন্তু ম্যাজিস্ট্রেট ওহেদুজ্জামান মোল্লা এ আবেদন প্রত্যাখান করে ।



- এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ শুরু করলে জনতার সাথে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ম্যাজিস্ট্রেট নিরস্ত্র জনতার ওপর গুলি চালাতে নির্দেশ দিলে ঘটনা স্থলেই এবং পরবর্তীতে হাসপাতালে ৮ জন মৃত্যু বরন করে।



-পুলিশের নিশৃংসতা এতটাই বেড়ে গিয়েছিল যে, গুরুতর আহতদের নিয়ে রাজশাহী হাসপাতালের উদ্দেশ্যে যখন থানার সামনে দিয়ে একটি বাস যাচ্ছিল তখন সেই বাসেও তারা হামলা চালায় এবং গুলি করে একজনকে হত্যা করে এবং হেলপারসহ অনেককে আহত করে



-এই দিনে এদেশের ইসলাম প্রিয় জনতা প্রমাণ করে ইসলামের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র নিজের জীবন দিয়ে হলেও তারা প্রতিরোধ করবে ইনশাল্লাহ্‌ ।



- বিশ্ব মুসলিমের প্রতিবাদের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার এ মামলাটি খারিজের জন্য এটর্নী জেনারেলকে নির্দেশ দেয়। ১৩ই মে কলিকাতা হাইকোর্টের বিচারপতি বি. সি. বসাকের আদালতে স্থানান্তরিত হলে মামলাটি তিনি খারিজ করে দেন।



সেদিন যারা শাহীদ হলেন কোরআনকে ভালোবাসার অপরাধে _





১.শহীদ আব্দুল মতিন-১০ ম শ্রেণী (ছাত্র)



২.শহীদ রাশিদুল হক-১০ ম শ্রেনী (ছাত্র)



৩.শহীদ শীষ মোহাম্মদ- ৯ম শ্রেণী (ছাত্র)



৪.শহীদ সেলিম-৮ম শ্রেণী (ছাত্র)



৫.শহীদ শাহাবুদ্দিন-৬ ষ্ঠ শ্রেণী (ছাত্র)



৬.শহীদ আলতাফুর রহমান - কৃষক



৭.শহীদ মোক্তার হোসেন - রিক্সাচালক



৮.শহীদ নজরুল ইসলাম - রেল শ্রমিক




মন্তব্য ৪৪ টি রেটিং +১৬/-১২

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০০৮ রাত ১১:২১

মুরুব্বি বলেছেন: ইন্ডিয়ায় মামলা হইষে আর বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে মিছিল করতেছে !!!!!!!!!

কী কমু কন । যে ছাগলের বাচ্চারা এই মিছিল ডাইকা ৮ জন মাইনষের জান নষ্ট কর্ল , হেগোরে পাইলে গোয়ায় কইষা দুইটা লাত্থি দিতাম ।

১১ ই মে, ২০০৮ রাত ১১:৩৪

ভালো বলেছেন: ছাগলের মুরুব্বা , আপনি কি জানেন, ইসলাম একটা আন্তর্জাতিক (শুধু আন্তর্জাতিক না, মহাবৈশ্বিক) জীবনব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় সীমারেখার কোন গুরুত্ব নেই । সারা বিশ্বের মুসলমানরা একজন অন্যজনকে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মত মনে করে । ইসলামের বিরুদ্ধে যেখানেই ফাজলামী করা হবে , সারা দুনিয়ার মুসলমানেরা তার প্রতিবাদ করবে । এটাই ইসলাম !

২| ১১ ই মে, ২০০৮ রাত ১১:৩০

রাজনীতি বলেছেন: আজ কোরআন দিবস। আসলেই ব্লগে কিছু ছাগল মুরুব্বি গোছের যাদের কারনে ব্লগ উত্তাল। কোরআন কি কোন দেশের বাপের সম্পত্তি? যে এর বিরুদ্ধে কিছু হইলে শুধু দেশের বিষয়বস্তু হয়ে দাড়াবে? কোরআন সারা বিশ্বের জন্য, সকল মানুষের হেদায়াতের মাধ্যম। অতএব এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। ধন্যবাদ।

আর মুরুব্বীকে বলতে চাই- লাথি দেয়ার জন্য পা কি শুধু তোমাদের আছে? আল্লাহর রহমতে আমাদেরকেও হাত পা দিয়ে পূর্নাঙ্গ মানুষ রুপে আল্লাহ বানাইছে। অতএব তোমার এমন ভাবার কোন কারন নাই তুমি একাই লাথি দিতে পার ? আর বাকী রা তোমাদের তামাশা দেখব?

১২ ই মে, ২০০৮ রাত ১:০৮

ভালো বলেছেন: আঘাতে প্রত্যাঘাত । ধন্যবাদ আপনাকে >>

কোরআন প্রতিটি মানুষের জন্য । শুধু মুসলমানদের জন্য ও না ।

৩| ১১ ই মে, ২০০৮ রাত ১১:৪৩

বর্ণ. বলেছেন: সেই মোল্লা ওয়াহিদুজ্জামান প্রমোশন পেয়ে এখন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ( কিছুদিন আগে পর্যন্ত)।

১২ ই মে, ২০০৮ রাত ১:০৯

ভালো বলেছেন: যারা তাকে পুরস্কৃত করেছে তাদের জন্যও আছে কঠিন পরিনাম ।

৪| ১২ ই মে, ২০০৮ রাত ১২:০২

সীমানা পেরিয়ে বলেছেন:
জানতে ইচ্ছে হচ্ছে তখন গদিতে বসা পাবলিকের কোন ভুমিকা আছে কি-না? এত বড় অঘটনার পিছনে .................................

৫| ১২ ই মে, ২০০৮ রাত ১২:০৭

সীমানা পেরিয়ে বলেছেন: ১৯৮৫ সাল । নিশ্চয়ই ওই পাবলিকের কাজ।

হে আল্লাহ !! তুমি ওই মহৎ হৃদয়ের ব্যক্তিদের জান্নাত নসিব কর, আমিন..........

৬| ১২ ই মে, ২০০৮ রাত ১২:২৭

ভালো বলেছেন: @সীমানা পেরিয়ে , আপনি বোধহয় সৈরাচার এরশাদের কথা বলছেন ! হতে পারে, ভারতকে খুশি করার জন্য সে মোল্লা ওয়াহিদকে পুরস্কৃত করেছিলো ।
তবে মোল্লা ওয়াহিদরা তাদের জুলুমের শাস্তি পাবে কোন না কোন ভাবে, সেটা নিশ্চিত । কোরআনের সাথে শত্রুতা করে কেউ কোনদিন জিততে পারেনি ।

৭| ১২ ই মে, ২০০৮ রাত ১২:৩৩

ত্রিভুজ বলেছেন:

মোল্লা ওয়াহিদরা তাদের জুলুমের শাস্তি পাবে কোন না কোন ভাবে, সেটা নিশ্চিত ।

সহমত।

১২ ই মে, ২০০৮ রাত ১:০৯

ভালো বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ।

৮| ১২ ই মে, ২০০৮ রাত ১২:৪২

হ্যারি সেলডন বলেছেন: উস্কানির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীর বাচ্চা ছেলে মারা গেল অথচ গোলাম আজম, নিজামী কোন প্রতিবাদ মিছিলে যায়নি। কোরাণের প্রতি ভালাবসার অভাব আর ইমানের কমজোরের জন্য নিজামি আর গোআকে কি করা উচিৎ?

১২ ই মে, ২০০৮ রাত ১:০৩

ভালো বলেছেন: নরের অধমের সেটা জেনে কি হবে ?

কে মিছিলে গেছে আর কে মিছিলে যায়নি, সেটা নরের অধমের চেয়ে ভালো বেশি জানে ।>>

ছাগল সেলডন যেন কোথাকার !!
সারা দেশে প্রতিবাদ মিছিল হয়েছে, কিন্তু গুলি হয়েছে চাপাইতে ।
ঢাকাতে ও প্রতিবাদমিছিল হয়েছে ।

৯| ১২ ই মে, ২০০৮ রাত ১২:৪৮

বিবেক সত্যি বলেছেন: সংখ্যাগরিষ্ট মুসলিম রাষ্ট্র বাংলাদেশে কোরআনের জন্য জীবন দিতে হয় !! সত্যি ই কষ্টকর ব্যাপার .... যারা কুরআনের মর্যাদা রক্ষার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সম্মান কামনা করছি ...

তাদের এ শাহাদাত হোক যুগ যুগ ধরে কুরআনপ্রেমী জনতার প্রেরনার মশাল ...

১২ ই মে, ২০০৮ রাত ১:১৮

ভালো বলেছেন: আমিন >>

১০| ১২ ই মে, ২০০৮ রাত ১:৩২

শেরিফ আল সায়ার বলেছেন: আপনার লেখাটির মাধ্যমে না জানা একটি ঘটনা জানলাম। আপনাকে ধন্যবাদ।

১২ ই মে, ২০০৮ ভোর ৪:৫৬

ভালো বলেছেন: কত কিছু জানিনা আমরা ! জানার জন্য ও ধন্যবাদ আপনাকে !

১১| ১২ ই মে, ২০০৮ রাত ২:৩০

মাইনুল বলেছেন: শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। আর যারা এর জন্য দায়ী, তারা দুনিয়ায় না পেলেও পরকালে এর জন্য শাস্তি ভোগ করবেন। আর পোস্টের জন্য ধন্যবাদ। আসুন সবাই কোরানের শিক্ষাকে মেনে চলি।

১২ ই মে, ২০০৮ ভোর ৫:১৪

ভালো বলেছেন: এ আহবান ছড়িয়ে পড়ুক দিক-দিগন্তে ।

"আসুন সবাই কোরানের শিক্ষাকে মেনে চলি।"

কোরানের শিক্ষাকে বাস্তবায়ন করে কোরানের সমাজ প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার ঋণশোধ ।

ধন্যবাদ মাইনুল

১২| ১২ ই মে, ২০০৮ রাত ৩:২৮

দৃষ্টির ছায়া বলেছেন: "আল-কোরআনকে ভালবেসে প্রাণ দিয়েছিল যারা
আজকে যেন সামনে এসে রক্তমাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা....................................
আজকে তাদের প্রশ্ন শুধু যেন.......
আল-কুরআনের দিন আসে না কেন...............?"

আল্লাহ্ এ শহীদদের শাহাদাত কবূল করুন এবং জান্নাতে তাদের উচ্চ র্মযাদা দান করুন।

১২ ই মে, ২০০৮ ভোর ৫:১৬

ভালো বলেছেন: ইনশাআল্লাহ
আল-কুরআনের সে আকাঙ্খিত দিন চলে আসবে খুব শিঘ্রী !

আল্লাহ্ এ শহীদদের শাহাদাত কবূল করুন এবং জান্নাতে তাদের উচ্চ র্মযাদা দান করুন- আমিন

১৩| ১২ ই মে, ২০০৮ রাত ৩:৩০

আশরাফ রহমান বলেছেন: কুরআন দিবসের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশে এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত।

১২ ই মে, ২০০৮ ভোর ৫:১৯

ভালো বলেছেন: উচিত তো কতকিছু ই । ইনশাআল্লাহ, শহীদদের রক্ত-বৃথা যাবেনা কোন অবস্থাতেই ।
ধন্যবাদ আশরাফ রহমান ।

১৪| ১২ ই মে, ২০০৮ রাত ৩:৩৮

দ্বীপবালক বলেছেন: মিছিলে মিটিংয়ে প্রতবাদ প্রতিরোধে চালিয়ে যাবোই সংগ্রাম,
মানিনি, মানিনা, মানবোনা কোনদিন স্বৈরাচারীর ফরমান।
এইতো সেদিন শহীদী খুনে রঞ্জিত হলো কাফেলা।

কাফেলার শহীদরা আমাদের অগ্রগামী হয়ে গেল। হে আল্লাহ্‌! আমাদের জন্য এমন নেতৃত্ব সৃষ্টি কর যারা মুস্লিম জনসাধারণের জীবন ও সম্পদের সংরক্ষণকে সব কিছুর উপর প্রাধান্য দেবে আর তাদেরকে ঈমানের পথে চালিত করবে সদা-সর্বদা! আমীন!

১২ ই মে, ২০০৮ ভোর ৫:২১

ভালো বলেছেন: অসাধারন কথাগুলো বলেছেন, দ্বীপবালক ! অনেক ধন্যবাদ এবং আমীন !

১৫| ১২ ই মে, ২০০৮ রাত ৩:৪১

র‌্যাভেন বলেছেন:
স্কুলে পড়া দুধের বাচ্চাদের উসকানী দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য ঐ দিনটি ইসলামী ভন্ড রাজনীতীর মুখোশ উন্মোচক এবং একটি কালো দিন হিসাবে ইতিহাসে চিন্হিত হয়ে আছে এবং থাকবে

১২ ই মে, ২০০৮ ভোর ৫:২৭

ভালো বলেছেন: কারো কোনরকম উৎসাহ দেয়া ছাড়াই সম্পূর্ন সতঃস্ফুর্তভাবে কোরানের প্রতি প্রবল ভালোবাসার আবেগে স্কুলে পড়া দুধের বাচ্চাদের সাথে বয়স্ক শ্রমজীবি মানুষদের একাত্ম আত্মদানের দিন হিসেবে এ দিনটি শুধু বাংলাদেশে না, পুরো মানবজাতির ইতিহাসে একটি সম্মানীত সোনালী দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং থাকবে ।

১৬| ১২ ই মে, ২০০৮ রাত ৩:৪৮

নভেম্বর ইলেভেন বলেছেন: মাইনাস।

১২ ই মে, ২০০৮ ভোর ৫:৩০

ভালো বলেছেন: বেচারা লোকালটক, এখানে কি করো ? তোমার কথা মনে আছে আমার । আমি পোষ্ট দিলেই তোমার হাটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত B-) আচ্ছা তুমি ঠিক কখন ব্যানটা খাইলা ;)

১৭| ১২ ই মে, ২০০৮ ভোর ৪:৫৭

হ্যারি সেলডন বলেছেন: গোআ আর নিজামী মিছিলে গেছে কিনা? গেলে তাদের উপর কোন গুলি চালানো হয়েছে?


আরেকটা কথা গোলাম আজম কোথায় কোন সময়ে অধ্যাপক ছিলেন?

১২ ই মে, ২০০৮ ভোর ৫:০৮

ভালো বলেছেন: নরের অধম, গো টু হেল ।
অপ্রাসঙ্গিক আর একটা কমেন্ট করলে ব্যান করবো >>

১৮| ১২ ই মে, ২০০৮ ভোর ৫:০৩

আরিফুর রহমান বলেছেন: ছাগলামি পোস্ট

১২ ই মে, ২০০৮ ভোর ৫:১০

ভালো বলেছেন: ছাগলে তো সব কিছুতেই তার ছায়া খুজে পাবে । কারন সে ছাগলের চোখ দিয়ে দেখে , ছাগলের মগজ দিয়ে ভাবে । আ ফুটা রিফুর রহমান একটা ছাগল >

না, ছাগলের অধম >

১৯| ১২ ই মে, ২০০৮ সকাল ১১:০০

আওরঙ্গজেব বলেছেন:

"আল-কোরআনকে ভালবেসে প্রাণ দিয়েছিল যারা
আজকে যেন সামনে এসে রক্তমাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা....................................
আজকে তাদের প্রশ্ন শুধু যেন.......
আল-কুরআনের দিন আসে না কেন...............?"

১২ ই মে, ২০০৮ দুপুর ১২:২০

ভালো বলেছেন: আসবে সেদিন , ইনশাআল্লাহ । শহীদের সাথীরা যতদিন আছে ধরনীতে, এ ঋণশোধের জন্য প্রয়োজনে বারবার বুক পেতে দেবে বুলেটের সামনে, কোরানের রাজ প্রতিষ্ঠার জন্য ।

আমাদের কথাগুলি এমনি করে কোনদিন _
মুছে দিতে ওরা কেউ পারেনি !

২০| ১২ ই মে, ২০০৮ সকাল ১১:১৮

হ্যারি সেলডন বলেছেন: হাহাহাহা...........যুক্তিতে না পেরে ব্যানের ভয় দেখায়। শিবিরের ব্রেন হলে এরকমই হয়। ছাগলেরও এর থেকে ভাল ব্রেন থাকে। মাদ্রাসায় পড়লে এটাই সমস্যা।

১২ ই মে, ২০০৮ দুপুর ১২:২৮

ভালো বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: হ্যারি সেলডন একটা ছাগল !

তথ্যভিত্তিক একটা পোষ্টে ছাগলের বাচ্চা নরের অধম আসে যুক্তি দিতে । ব্রেনলেস ক্রিয়েশন নরের অধম !

নরের অধম, গো টু হেল ।

২১| ১২ ই মে, ২০০৮ সকাল ১১:২২

অ্যালন বলেছেন: আমি আগে এই ঘটনা জানতাম না..অনেক কিছু জানলাম..
ধন্যবাদ..ভাই আপনাকে..

১২ ই মে, ২০০৮ দুপুর ১২:২১

ভালো বলেছেন: ধন্যবাদ , ভালো লাগলো জানতে পেরেছেন বলে ।

২২| ১২ ই মে, ২০০৮ সকাল ১১:২৮

লংকার রাজা বলেছেন: ধন্যবাদ

১২ ই মে, ২০০৮ দুপুর ১২:২২

ভালো বলেছেন: আল-কোরআনের আলো
ঘরে ঘরে জ্বালো

এ শ্লোগান বাস্তবায়িত হোক ।

২৩| ০১ লা মে, ২০০৯ দুপুর ১:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: অবাক হইলাম এই পোস্ট দেইখা ? ১৯৮৫ সাল - এরশাদ চাচা তখন ক্ষমতায়। তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করছিলেন। আবার তার সময়েই পুলিশ বাহিনী ইসলামপ্রিয় জনগণের উপর হামলা চালাইল।
ভণ্ড লম্পট এরশাদের রূপের শেষ নাই। ইসলামরে রাষ্ট্রধর্ম ঘোষণা কইরা উনি কত মহিলার সাথে ফুর্তি মারছে, সেটা ভাবলে মজা লাগে। আমরা জনগণ চিরকালই ভুদাই।

২৪| ১০ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৩

আমি বাংলার গান গাই বলেছেন: @লেখাজোকা শামীম। এরশাদ মন্দ লোক, তবে মন্দ লোক যদি (যে কোন স্বার্থের কারণেই হোক) কোন ভাল কাজ করে তবে সেই ভাল কাজটির নিন্দা করা জরুরী নয়। আমাদের অবজেকটিভ হতে হবে।

২৫| ১১ ই মে, ২০১১ রাত ১০:১৫

ওয়াসিম বলেছেন: ঘটনাটা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ তায়ালা সবাইকে জান্নাত দান করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.