| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে দেশপ্রেমিক....।
দেশ প্রেমিকরা আজ দেশ দেশ রক্ষার কাজে নিয়জিত । বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তার কন্যা এখন সেই স্বপ্নে ভাসছে । অথচ সেটা স্বপ্ন রয়ে যাবে যদি না কতিপয় কিছু গডফাদার রুপি মানুষখেক জানোয়ারদের ধংস না হয় । তারা দেশ সেবার জন্য রাষ্ট্রের শীর্ষে বসে বসে কলকাটী নাড়ছে ।
আসলে আমরা কেউই দেশকে ভালবাসি না।
দেশ রক্ষার কাজে নিয়জিত । বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তার কন্যা এখন সেই স্বপ্নে ভাসছে । অথচ সেটা স্বপ্ন রয়ে যাবে যদি না কতিপয় কিছু গডফাদার রুপি মানুষখেক জানোয়ার দের ধংস না হয় । তারা দেশ সেবার জন্য রাষ্ট্রের শীর্ষে বসে বসে কলকাটী নাড়ছে ।
আসলে আমরা কেউই দেশকে ভালবাসি না। যদি পারতাম তাহলে এই দেশ বিক্রি করে দিতাম প্রতিবেশি কোনো দেশের কাছে । ভারত প্রেমী, পাকিস্তান প্রেমী তে দেশ ভরে গেছে, আওয়ামীলীগ করলে ভারত প্রেম আছে আর বিএনপি করলে পাকিস্তান প্রেম আছে, তাহলে আমাদের বাংলাদেশ প্রেমী কোথায়...?
কি করতে হবে আর কি করা দরকার এই নিয়েই তো ব্যস্ত আমরা। অন্য কিছু ভাবার সময় নাই। যে দেশে একটা খুন হলে কোনো বিচার নাই, সেই দেশে আর কি আশা করতে পারি। টাকার জ়ন্য আজ প্রশাসন এর লোকেরাই মানুষ খুন করছে। রাস্তায় দাড়িয়া চাঁদাবাজী করছে এই প্রশাসন এর লোকেরায়।
আসলে আমাদের নৈতিক শিক্ষাটা খুব দূর্বল। এখন মানুষ জ়ন্মের পর থেকেই চিন্তা করে কিভাবে সে দূর্নীতি করবে। কিভাবে সে অন্যের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজী করবে। নেশার টাকা না পেলে অথবা যৌতুক টাকা না পেলে যে দেশে স্বামী তার বউরে মারে সেই পরিবারের শিশুরা এর থেকে বেশী কিইবা শিখবে।
অনেকেই বলে কাজের অভাব, কাজ নাই কি করে বাচব। আসলে আমাদের কাজের অভাব না, আমাদের কাজ করার মন-মানষিকতার অভাব। আমরা অল্প পরিশ্রমে বেশি টাকা আয় করতে চাই । তার জন্যি আমাদের আজকের এই ধান্দাবাজী।
আমরা সবাই কোনো না কোনো জায়গায় ধান্দাবাজদের কবলে পরে থাকি। গ্রামীনফোনের মত কম্পানী যে জায়গায় ধান্দাবাজদের কাতারে আছে সে জায়গায় সাধারন মানুষ করলে কি সমস্যা। এইসব জায়গায় সরকারের কোনো কিছুই করার নাই। সরকার নিজেই চলে কতিপয় ধান্দাবাজ কিছু সরকারি আমলাদের কথায়।
গতকাল দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাস্তার ফুটপাত দিয়ে হেটে তার গোয়েন্দা বিভাগে যাচ্ছে । অথচ একবার বাংলাদেশের কথা ভাবন। মন্ত্রীরা রাস্তা দিয়ে গাড়িতে করে গেলে ও আধা-ঘন্টা রাস্তায় মানুষ সিংনাল এ দাড়ায়ে থাকতে হয়।
আসলে এসব করেই বা কি লাভ। আমরা আসলেই দেশকে ভালবাসি না, শুধু মুখে মুখে বলি এই মাটী আমার মা, এই দেশ আমার জননী হিন্দু মুসলীম ভাই ভাই। আসলে আমারা কেই কারও নয়। আমরা স্বার্থের জন্য সবকিছু করতে পারি।
আমরা মাকে ভালবাসার মত দেশকে ভালবাসলে আসলেই আজ সত্যিকারের সোনার বাংলা পেতাম.........।।
©somewhere in net ltd.