| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সকাল থেকে আগামীকাল এর কথা ভাবছি । পর পর তিন দিন ছুটি ।
কিভাবে এই ছুটি গুলু কাটাব সেইটা নিয়ে ভাবনার আর শেষ নেই ।
আমি খুব সাধারণ একজন মানুষ। একটা মাল্টিন্যাসনাল কম্পানিতে জব করি কিন্তু তার পরও সাধারন। ছোট পোস্ট এ জব করি বলে অসাধারণ হইতে পারি না।
কালকের দিনটিকে নিয়ে অনেক মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। কেঊ হয়তো লং টুর এ যাবে, কেও হয়তো দেশের বাড়িতে, আবার কেউ কেউ ঢাকার বিভিন্ন রির্সোট গুলোতে.।
কিন্তু আমি কোথায় যাব সেটা ভাবতে ভাবতে সারাদিন কেটে গেল। হয়তো এটা ভাবতে ভাবতে রাতে ঘুমিয়েও পরব। তারপরও ভাবনাটা শেষ হবে না।
ঘুম থেকে উঠবো আধাবেলা পর। তারপর হয়তো প্রতিদিন এর মত যা যা করি তাই হবে। এরপরও ভাবতে থাকবো কোন জায়গা টাতে যাওয়া হয়নি। আবার সেটা কে ঘিরে স্বপ্ন দেখা। এটাই আমার জীবন।
এই ব্যস্ত শহরে যারা হাতে একটু সময় পান তারা ঘুরে আসতে পারেন ঢাকার কিছু সুন্দর জায়গা থেকে। যেখানে আপনার শরীর মন দুটোই অনেক ভাল থাকবে।
উইকেন্ড শেষে আপনাদের নিজ নিজ কর্মস্থল আরো বেশী প্রাণোবন্ত হয়ে ঊঠোক শুভ কামনা রইল সবার জন্য ।
©somewhere in net ltd.