নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমিস্ট শুভ

জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই, ফ্রেশ রাখতে চাই.।.।.।.।

কেমিস্ট শুভ › বিস্তারিত পোস্টঃ

এক গ্লাস জোসনা

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

কি আর এমন দিতে পারি তোমায় আমি?

এক টুকরো অনুভূতি,

আছে এক গ্লাস জোসনা

বেপরোয়া কিছু উষ্ণতা আর.........

হৃদয়ের বাক্স বন্দি অঢেল ভালবাসা......।।



শুনেছি তোমার ওখানে বসন্ত নেমেছে,

জাগতিক মোহ বন্দি রাসায়নিক উচাটন...

একটা রুম এ বিদ্যুতের আলো.........

যেখান থেকে রাতের আঁধার আর জ্যোৎস্নার পার্থক্য বোঝোনা তুমি...।।



তারপর পর রাত শেষে তোমার খোলস বন্দি রুদ্ধশ্বাস…........

এখানে শর্তহীন ভালবাসা রাখা আছে,

মেয়ে,তুমি সময় পেলে হাঁটতে এসো বুক পাঁজরে......

দেখে যেও তোমার সাথে আমার নিঃশ্বাস এখনও বিরাম কথা বলে......।।



#কেমিস্ট শুভ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

রাহুল বলেছেন: মেয়ে,তুমি সময় পেলে হাঁটতে এসো বুক পাঁজরে......
দেখে যেও তোমার সাথে আমার নিঃশ্বাস এখনও বিরাম কথা বল।

ভাই এদুটো লাইন মন ছু্য়ে গেলো।ভালো লাগলো। :)

২| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।


দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

খোরশেদ খোকন বলেছেন: সুন্দর একটা কবিতা পড়লাম, শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.