| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ ফারুক শুভ্র
আহমেদ ফারুক শুভ্র, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

সেদিন ছিলো তোমার দুচোখ নীল,
উপচে পরা হাজার প্রজাপতি।
আজ তোমাতে কিচ্ছুটি নেই তার,
হ্ময়ে হ্ময়ে তুমি যে মোমবাতি।
তোমার ডানা মরছে ধরা আজ,
সেদিন তুমি সবার আরাধনা।
আজকে তোমায় কেউ দেখেনা চেয়ে
আমিও তোমায় একটুকু চাচ্ছিনা।
সেদিন তুমি ফিরিয়েছিলে প্রেম,
প্রণয় বিষে রোজ ফেলেছি জল।
আজকে তুমি ইচ্ছে্মতো কাঁদো
দেখছি চেয়ে করছি কোলাহল।
আমি তেমন মহাপুরুষ নই,
তোমার দিকে হাত বাড়িয়ে দিব।
অনেক আগেই ফিরিয়েছো দুহাত
সেই হাতে ফের তোমার দুহাত নিবো।
সেই হাতে ফের তোমার দুহাত নিবো। 
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
বিজন রয় বলেছেন: দুঃখময় প্রেমের কবিতা।
++++
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
মাসুদ মাহামুদ বলেছেন: besh