| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিয়াম সারোয়ার জামিল
জীবন-যাপন অনেকটা ঠেলাগাড়ির মত। একমাত্র শত্রু ভালবাসা। মিত্র একাকীত্ব। [email protected]
বাসায় কেউ নেই। আমি ব্যলকনিতে একা বসে বসে মহাসেনীয় বৃষ্টিঝরা দেখছি। পাশেই সোবহানবাগ কোয়ার্টার মাঠ! এই ভোরবেলাতেও ক'জন ছেলে ফুটবল খেলছে! ওদের ছোটাছুটি দেখে আমার হিংসে হয়! বয়সটা পার করে এসেছি! এখন আর সেই জোশ নেই, সেই সময়টাও নেই। মেশিনারি জীবনের ব্যস্ততা আমাদের তারুন্যের সুখমুহুর্তগুলোকে গ্রাস করে নিয়েছে।
নেই। কিছু নেই। শেষ! সব শেষ।
ল্যাপটপে বাজছে তপুর গান,
"আমার আছে একটা গল্প পুরোনো,
আর আছে একটা গান।
যা শুনতে তোমার সময় নেই কোনো, ছিলনা ইচ্ছে কখনো।
এভাবেই সব হারায় আর ফিরে আসে না
নিজেকে ছুড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুৎখ যা আমায় ঘিরে।"
আমি চোখ বন্ধ করি। অনুভব করি, গান আর বৃষ্টির মধুর শব্দ।
২|
১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২৮
প্যাপিলন বলেছেন: সুন্দর প্রকাশ।
সকালে বাসায় বসে টিপ টিপ বৃষ্টি দেখেছি। বাইরে বেরিয়ে টের পেয়েছি পরিস্থিতি ভাল নেই। রিক্সাওয়ালারাও গায়েব। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসস্ট্যান্ডের দিকে হাটতে শুরু করেছি। পথে দুবার ছাতার সাথে লড়াই করতে হলো। শেষ মেষ ছাতা গুটিয়েই ভিজতে ভিজতে বাসে উঠলাম। বেশ এনজয় করেছি বৃষ্টিটা শৈশবের মতো, আবার খারাপ লাগছে উপকুলের মানুষের জন্য। কামনা করছি অল্পতেই কেটে যাক মহাসেন।
৩|
১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪৯
দীপ্তপন বলেছেন: আপনার পোষ্ট টা পড়তে গিয়ে যেন ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম। বৃষ্টিতে ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। এর মজাটাই ছিল অন্যরকম।
৪|
২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪৬
কালোপরী বলেছেন:
৫|
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫১
খেয়া ঘাট বলেছেন: হারিয়ে গেলো শৈশবের ধূলোমাখা দিন।
৬|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?
৭|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১
জাহিদ নীল বলেছেন: Choto belay bristy ar football jano ekee sutay gatha
৮|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১
জাহিদ নীল বলেছেন: Choto belay bristy ar football jano ekee sutay gatha
৯|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
বাংলার ফেসবুক বলেছেন: আমি চোখ বন্ধ করি। অনুভব করি, গান আর বৃষ্টির মধুর শব্দ। @ আমার মনের কথাটি কি ভাবে আপনি জানলেন। ধন্যবাদ
১০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
১১|
১২ ই মে, ২০১৬ রাত ৩:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: এ সুখপাঠ্য লিখাটি খুবই ভাল লেগেছে । অনেক ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২৬
পথের পাঁচ . .. বলেছেন: আহ বড়ই রোমান্টিক, আর আমি বেল্কুনিতে বসে সুক্রাবাদ রাস্তার মানুষ দেখি ......