| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯২ সালে যখন প্রথম কম্পিউটারে হাতেখড়ি হয়, তখন থেকেই বাংলা ফন্ট নিয়ে সমস্যায় আছি। সমস্যা শুধু আমার হলে তবু মেনে নেওয়া যেত। একটা universal font এর অভাবে বাংলা ভাষা ৮ম স্থান অধিকার করা সত্ত্বেও কম্পিউটার জগতে বিশেষত ইন্টারনেটে এর অবস্থান খুবই নাজুক। লেখার সীমাবদ্ধতা, দেখার সীমাবদ্ধতা, keyboard মনে রাখার সীমাবদ্ধতা....
মনে আছে সেই ১৯৯১ সালে যখন একটা কম্পিউটার হাতে আসে, তখনো windows এর জমানা আসেনি। DOS based program ই ছিল ভরসা। সেই সময় আমাদেরই সহপাঠী অংক আর সোহেল 'বর্ন' নামে একটা বাংলা software বের করে। সেটাও ছিল খুব smart। অনেকটা phonetic স্টাইল। T দিলে ট shift T দিলে ঠ, alt T দিয়ে ত , ctl T দিয়ে থ, আনেকটা এরকম। আবার D দিয়ে ড,ঢ,দ,ধ এই চারটা বর্ন পাওয়া যেত। windows based না হওয়াতে বর্নে alt/ctl এর আর কোন ব্যবহার ছিল না।
যাই হোক এরপর ওরাও বোধহয় আমেরিকা চলে যায়, windows আসাতে বর্নও বিলুপ্ত হয়ে যায়। জায়গা দখল করে বাচ্চা কোলে নিয়ে মোস্তফা জব্বার সাহেবের 'বিজয়' । বাধ্য হয়ে আগের keyboard ভূলে, নতুন layout রপ্ত করি। এরপরও কত কত ইন্টারফেইস আসতে থাকে ( লেখনী,....আরো কি কি যেন )! ওদিকে ওপার বাংলায় ও চলতে থাকে ওদের স্টাইল।
মাঝে মাঝে শুধু লেখালেখি পড়তাম একটা unified keyboard layout এর প্রয়োজনীয়তার কথা। ASCII সংক্রান্ত সেই জটিলতা আজো শেষ হ্য়নি। এখনো, google, wikipedia য় বাংলা লেখা সহজবোধ্য নয়। mobile দিয়ে হিন্দী, আরবী অন্যান্য অনেক ভাষা পড়া গেলেও, বাংলা ফন্টের ক্ষেত্রেই যত বিড়ম্বনা।
তবু somewhere in এ এই ফোনেটিক ফন্টের applicability দেখে আশান্বিত হয়েছিলাম এই ভেবে যে, এবার বোধহয় সুদিন এসেছে। সার্বজনীন একটা ফন্ট উদ্ভাবিত হয়েছে। কিন্তু সা.ইন এর এই বাংলা লেখা তো শুধুমাত্র ওয়েবপেজ ওপেন করা থাকলেই লেখা যায়। সুতরাং জটিলতা পুরোপুরি কাটল না। সরকারী ওয়েবপেজের কিছু জায়গায় বাংলা লেখার জন্য 'অভ্র' নামের একটা software use করতে বলাতে ওটাও download করলাম। ভাবলাম এবার আর নতুন keyboard মুখস্থ করতে হবে না। এখানেও তো phonetic keyboard । হায় আল্লাহ ! কিসের কি ? বুঝলাম বাঙালীর কষ্টের এখনো পরিসমাপ্তি হয় নাই, যখন দেখলাম avro phonetic এ similarities থাকলেও difference ও কম নয়।
এখন প্রশ্ন হোল এই মারপ্যাচের শেষ কোথায়? এইসব জটিলতায় শুধু নিজের ই যে বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাই তো নয়, বরং google, wikipedia তেও এ সমস্ত উদ্ভট বাংলা হজম করতে হচ্ছে। যে জাতি ভাষার জন্যও যুদ্ধ করে, যে ভাষায় বিশ্বের কোটি কোটি লোক কথা বলে, যে দেশের হাজার হাজার ছেলে IT sector এ বিশ্বে দাপটের সাথে বিচরন করছে তাদের এই দুরবস্থা কেন ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬
জুহো. বলেছেন: ভাই, বাংলা ভাষা কিন্তু একটা বিজ্ঞানসম্মত ভাষা এ ব্যাপারে কোন সন্দেহ নাই। সেই কোন জমানায় মুনি-ঋষিরা এই জটিল ভাষাটা আবিষ্কারই শুধু করেনি, চিন্তা করে দেখুন উচ্চারন স্থলভেদে ৫টি ৫টি করে সাজানো হয়েছে। আর কোন ভাষাতে এরকমটা আছে বলে আমার জানা নেই। সব ধরনের ধ্বনি একমাত্র এই ভাষাতেই উচ্চারন করা যায় বলে আমার ধারনা। কিন্তু বাংলা লে আউট গুলো এতদিনেও বিজ্ঞানসম্মত হতে পারল না।
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৭
রাজর্ষী বলেছেন: ভালো লাগলো। আমাদের এখনি উদ্যোগ নিয়ে একটা ইউনিভার্সাল বাংলা স্ট্যান্ডার্ড করা উচিৎ।
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
রাগিব বলেছেন: @সিউল, অভ্রতে কিন্তু জিজ্ঞাসাকে jijNGasha অর্থাৎ পুরো যুক্তাক্ষর অনুযায়ী লিখলেও "জিজ্ঞাসা" আসে। আমি অভ্র পছন্দ করি কারণ লেখার সময় মনে মনে চিন্তা করা লাগে না। আর সামহয়ারের ফোনেটিক আসার আগেই আমি অভ্রতে অভ্যস্ত হয়ে গেছি, এটাও একটা কারণ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫
জুহো. বলেছেন: @রাগিব। আমি জানতাম, আপনি সা. ইন.এ্যাডমিনদের কেউ। আপনি নিজেই নিজেদেরটা রেখে অভ্র পছন্দ করেন। হাঃ হাঃ
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭
রাগিব বলেছেন: আমি আবার সামহয়ারইনের সাথে জড়িত হলাম কবে!!! আপনি ভুল জানতেন।
৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪২
জুহো. বলেছেন: হ্যা, হতে পারে, যেটা কেউ আগে ব্যবহার করে সেটা পরের গুলো থেকে সহজ মনে হয়।
আমি সা.ইন. এই প্রথম ফোনেটিক ব্যবহার করি। অভ্র পরে পাই। তবু, সা.ইন. এর ফোনেটিক ই আমার কাছে স্টান্ডার্ড মনে হয়। যেমন-+ ব্যবহার করে যুক্তাক্ষর...
অভ্রতে যুক্তাক্ষর যদিও আপনা আপনিই হয়ে যায়। কিন্ত যুক্তাক্ষর না চাইলে কি কিছু করার আছে ?
৬|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩
নাফিস ইফতেখার বলেছেন: রাগিব ভাই দেখি এ্যাডমিন মর্যাদা পেয়ে গেলেন........আফসোস আমারে আজ অব্দি কেউ কইলো না..........![]()
৭|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৮
জুহো. বলেছেন: আচ্ছা ! 'ব্যবহার' লিখতে গিয়ে যে 'ব্যভার' হয়ে যায় এ রকম যত সমস্যা এ গুলো এডিট করা যায় না? যেমন- ভ শুধুমাত্র V দিয়েই হবে, এমনকি shift B দিয়েও হতে পারে। BH দিয়ে নয়।
৮|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
নির্বাসন বলেছেন: অভ্র দিয়াও কারো মন ভরেনা? তাইলে চান কি ?
৯|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০২
জুহো. বলেছেন: রাগিব ভাই , যাহোক না জেনে আপনাকে তো উঁচুই করেছি, নীচু তো করিনি। ![]()
সা.ইন. এ খুব বেশীদিন নয়তো , তাই। মনে হয় আপনার গুগল নিয়ে লেখাটা দৃষ্টি আকর্ষনে পড়েই ধারনাটা জন্মেছিল। আচ্ছা দৃষ্টি আকর্ষনে ঠাঁই পায় কিসের ভিত্তিতে?
১০|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২১
নাফিস ইফতেখার বলেছেন: একটু নাক গলালাম, দৃষ্টি আকর্ষণে পোস্ট স্থান পায় এসবের ভিত্তিতে: Click This Link![]()
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৭
জুহো. বলেছেন: লিংকটা পড়ে আসলাম।
। থাক বাবা! তেলতেলে থাকাই ভাল মনে হচ্ছে।
১১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০
ত্রিশোনকু বলেছেন: কদিন আগের সফটওয়্যার মেলায় (চীন মৈত্রীতে) এই ব্লগের স্টলে একটা মেয়ে (শ্যামল, উত্তর তিরিশ) আমাকে বলেছিল য়ে আর কদিনের মধ্যেই ওদের সফটওয়্যার বাজারে আসবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
জুহো. বলেছেন: হায় আল্লাহ ! আবার নতুন software এর আমদানী ?! এমনিতেই পুরানগুলো নিয়েই সমস্যায় আছি।...![]()
এখন যেমন অভ্র শিখছি। ১টা key চাপি তো ২টা মুছি। সমস্যা লিখতে গিয়েই তো বিরাট সমস্যায় পড়ে গিয়েছিলাম। যতবার লিখতে যাই, এসএমএস লেখা চলে আসে।
।
১২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩
অন্তু বলেছেন:
অভ্র সবথেকে সুবিধাজনক। লেখে আরাম পাই।
১৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
জুহো. বলেছেন: অভ্রই কি বেশী ব্যবহার হ্য় নাকি ? তাহলে আবার নতুন করে টাইপিং শিখব? বিজয়ের ভূত নামতেই কতদিন লেগেছে! ১০ বৎসর ব্যবহার করে এত সহজে কি নামে?
এই লেখাটা অভ্রতে লিখে প্রাকটিস করা যাক... হুম ! খারাপ না। তবে... প্রশ্ন হোল, অভ্র আগে এসেছে না সা.ইন ফোনেটিক আগে? সেক্ষেত্রে যে পরে এসেছে তার উচিৎ ছিল, কিছু কিছু জায়গায় নতুন আমদানী না করা। যেমন t আর shift T কে ত এবং ট , D দিয়ে ড এবং দ এগুলোর তেলেসমাতি থেকে মুক্ত থাকা উচিৎ ছিল।
১৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
ত্রিশোনকু বলেছেন: অভ্র আমিও শিখছি।
"যেমন t আর shift T কে ত এবং ট , D দিয়ে ড এবং দ এগুলোর তেলেসমাতি থেকে মুক্ত থাকা উচিৎ ছিল।"
-সঠিক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
জুহো. বলেছেন: ভাই, আমার নিজেরই ত্রিশংকু অবস্থা !!!
১৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৫
ত্রিশোনকু বলেছেন: এমনি কি আর ত্রিশংকু নিক নিয়েছি?
১৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
সিউল রায়হান বলেছেন: "t আর shift T কে ত এবং ট , D দিয়ে ড এবং দ এগুলোর তেলেসমাতি থেকে মুক্ত থাকা উচিৎ ছিল।"
এটা ছাড়া উপা্য় কি ?
কারন T দিয়েই তো ত ও ট লিখি আমরা
১৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
জেরী বলেছেন: "ত্র" লিখতে পারি না। মাঝে মাঝে ভুল লিখি নয়তো কোথাও থেকে "ত্র" কপি-পেস্ট করে কাজ চালাই
১৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
জুহো. বলেছেন: আমি এখন এক জটিল অবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। অভ্র, সা.ইন. ফোনেটিক, আবার অভ্র আবারা সা.ইন. ফোনেটিক এই চলছে...। দুই কিবোর্ড বারবার সুইচ করাতে সবচেয়ে অসুবিধা হচ্ছে দ অথবা ড লেখার আগে পাঁচ সেকেন্ড চিন্তা করতে হচ্ছে shift D নাকি খালি D আবার ট কিম্বা ত লেখার আগে shift T না খালি T। অন্যান্য সমস্যা তো আছেই...
১৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
সিউল রায়হান বলেছেন: ত্র = ত + র
২০|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
সিউল রায়হান বলেছেন: ড কে D তে দেয়া উচিত হয়নাই........ দ কে দেয়া উচিত ছিল..... কারন ড খুব কম আসে আমাদের লিখায় কিন্তু দ অনেক বেশী আসে
২১|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
জেরী বলেছেন: ত্র .......হেই@সিউল রায়হান ভাইয়া পারছি......অনেক থ্যাঙ্কস![]()
২২|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
জুহো. বলেছেন: রায়হান ভাই, আমার কথা হোল, যেটাই যে আগে দিয়ে ফেলেছে তার সম্মানার্থে বা অন্যদের সুবিধার্থে uniformity maintain করা উচিৎ ছিল। যতদিন না খুব বড় কোন ভূল কিম্বা অসুবিধা বের হয়।
২৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
জুহো. বলেছেন: আচ্ছা! কেউ কি বলতে পারেন সামহোয়ার ইন এর লেআউট কি এর নিজস্ব না কোন নাম আছে ? কোনটা আগে এসেছে ? অভ্র না এটা ?
দুটোরই কিছু ভাল দিক-খারাপ দিক আছে। আসুন গুগলের মত এখানেও আমরা কিছু suggestion তুলে ধরি। অভ্রও জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। আবার সামহোয়ার ইন ও অসংখ্য বাংলা ভাষাভাষীর মিলনমেলা। শুরুতেই সংশোধন করে নিলে পরবর্তীতে যারা ব্যবহার করবে তারাও উপকৃত হবে। নইলে আরও নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন design এর লেআউট আবিষ্কার চলতেই থাকবে।
২৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
সিউল রায়হান বলেছেন: জুহো ভাইয়া, আমি এই লেআউট এবং ফন্ট নিয়ে মোটামুটি মহা বিরক্ত, হতাশ ও শংকিত..............
তাই আমি ঠিক করেছি সবগুলোর সমন্বয় করে ১০০% ঠিক ও ব্যবহার বান্ধব একটা লেআউট ডিজাইন করবো......... ভয় পাবেন না, এইটাতে অবশ্যই কোন বায়াসিং থাকবে না ( যেমন : এই বর্ণ এতকাল এভাবে লিখছ , আজ থেকে এভাবে লিখ....... )
আর যদি বায়াসিং থাকেও সেগুলো থাকবে ং, ঃ , ৎ, ঙ, ঁ এসব স্বল্প ব্যবহৃত অক্ষরে.......
কাল ঘুরতে যাচ্ছি...... ঘুরে এসেই আশা করি কাজটা করতে পারব...... আপনাকে এই পোস্টে জানাব কারন আপনি ব্যাপারটা ব্যবহারকারী ও ডেভেলপার ২দিক থেকেই বিশ্লেষন করছেন...... এই ২টির মাঝে সমন্বয় না হওয়াতেই যত সব সমস্যা হয়েছে.....আমি অবশ্যই আপনার যুক্তিসংগত মন্তব্য আশা করবো........
ভাল থাকবেন.........শুভেচ্ছা........ ![]()
২৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৪
পারভেজ রবিন বলেছেন: কিন্তু্ অভ্রই বোধহয় স্ট্যান্ডার্ড কিবোর্ড হতে যাচ্ছে। আর অভ্রতে আপনি ফোনেটিক চেষ্টা করেছেন কেন? অভ্রতে অতি সমান্য একটু পরিবর্তিত বিজয় পাবেন। যার নাম ইউনিজয়। যার কারনে আপনাকে নতুন কোন কিবোর্ড শেখার ঝামেলায় যেতে হচ্ছে না।
২৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯
জুহো. বলেছেন: অভ্র আর সাইন ইন নিয়ে আমার একটা তূলনা করার ইচ্ছা আছে। দুটোই টাইপ করে যাচ্ছি তাই। কিছু জিনিষ জানা দরকার, যারা জানেন তাদেরকে উত্তর দেবার অনুরোধ রইল।
১) সাইন ইন কিবোর্ড লেয়াউট এর প্রবক্তা কে, কবে শুরু? মনে হচ্ছে অভ্রর পরে , ধারনা টা কি সঠিক?
২)সাইন ইন এ তো . (dot) দিতে দুইবার fullstop type করলেই হয়ে যায়। অভ্রতে কি করতে হবে ?
২৭|
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২
পারভেজ রবিন বলেছেন: ১. এই বিষয়ে আগ্রহ নেই। যেহেতু ফোনেটিক পছন্দ করি না, তাই কে বানাল না বানাল তা জেনে কি করব!
২. ওয়ার্ড ও সাইন ইনে অভ্রতে একবার . (dot)fullstop চাপতে হয়। আর প্রথম আলোতে দুবার চাপতে হয়। তবে ওয়ার্ডে যা ঘটে সেটাকেই স্ট্যান্ডার্ড ধরতে হবে।
তাছাড়া আপনি অভ্র দিয়ে সহজেই যে কোথাও লিখতে পারবেন, ফাইল ফোল্ডারের নাম বাংলায় দিতে পারবেন, পারবেন বাংলায় মেইল পাঠাতে।
Click This Link এখানে অভ্র সম্পর্কে চমৎকার কিছু লিংক পাবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
সিউল রায়হান বলেছেন: এই সাইটের ফোনেটিক স্ক্রিপটটা কিন্তু খারাপ না, কারন এখানে বাংলা লিখতে বাংলার সম্পূর্ন গাঁথুনী জানতে হয়......... যুক্তবর্ণ গুলো লিখতে গেলে সেই বর্ণের গঠন পুরোপুরি জানতে হবে.........
আমি এইভাবে লিখা সমর্থন করি কারন আমি ইংরেজী কিবোর্ডে লিখলেও লিখছি তো বাংলার অক্ষরগুলোই...... যেমন "জিজ্ঞাসা" লিখতে আমি লিখব জ + ি + জ + ঞ + স + া.......... ঠিক যেভাবে বাংলা বর্ণ লিখা হয়.........এভাবে লিখা আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে...... আর ইংরেজী কিবোর্ড হওয়াতে আরো সুবিধা কারন আমাকে কোন লেআউট মুখস্থ করা লাগছে না, বিদ্যমানটাতেই কাজ চলছে...... এইটায় ঝামেলা হল এখনো এটাতে অনেক বাগ আছে ( ২৫টা বাগ বের করে আর বের করার ধৈর্য্য থাকেনাই )......
তবে অভ্র নিয়ে আমার কথা আছে কারন অভ্র লেআউট ভাল লাগেনি.... যেমন ধরুন "জিজ্ঞাসা" লিখতে ওখানে লিখতে হবে: "jiggasa" ইংরেজী উচ্চারণে সব বাংলা শব্দ শুদ্ধভাবে লিখা কোনদিনই সম্ভব না
আমি বলব, সবগুলো ব্লগ সাইটে যেই ফোনেটিক স্ক্রিপ্ট টা ব্যবহার করা হচ্ছে তার পর্যাপ্ত বাগ ফিক্স করে সেইটাই ব্যবহার করা উচিত
ভাল টপিক নিয়ে লিখেছেন........ আমিও ইদানীং ভাবছি এটা নিয়ে.... পোস্টে প্লাস