| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা আকাশ
আলো আধারের খেলায় , পরাজিত মন... অনেক আসার ভালবাসা গুলো_____ পূর্ণতা হারায়-----অচেনা থাকার লালসায় । ভয়ে ভরা লাজুক মন শুদু নিজেকে লুকায়... আবেগ আষাঢ়ী মন, কষ্টে প্রিয় আধার ক্ষণ... রক্ত, কান্না, হায়রে ভালবাসা...! হৃদয় বয় ব্যথার বন্যা... নিঃস্ব বড়, একা...সবই তো ছলনার করুন খেলা। রঙ্গিন ভুবন সবার...আমার বিস্বাদ আধারে বেঁচে থাকা।।
চরম আফসোস!!
রেশমার জীবিত ফিরে আসা নিয়েও রাজনীতি!!! ![]()
ধর্ম নিয়ে রাজনীতি!!
সাধারণ মানুষ নিয়ে রাজনীতি!!
প্রথম- রেশমার পোড়নের কাপড় দেখে অনেকের কাপড় নষ্ট হয়ে যাওয়ার পালা!!
আর এই অনেক কারা জানেন? এই অনেক হচ্ছে যারা বলে ছিল যে, সেনা বাহিনী রানা প্লাজা থেকে লাশ গুম করছে। এখন জীবিত মানুষ উদ্ধার হওয়াতে তাঁদের রাজনীতি প্রশ্নবিদ্ধ না হয়ে যায় কই!!
গুরুদের নতুন পায়তারা এরই মধ্যে শুরু হয়ে গেছে।
দ্বিতীয়- ধর্ম খুব খুব স্পর্শকাতর একটা জিনিস, আপনি তামাম দুনিয়া নিয়ে ধারণা করে কথা বলতে পারবেন কিন্তু ধর্মের বেলায় তা গ্রহন যোগ্য না। তাই এ নিয়ে বারাবারি করে পাপি বান্দা আর পাপ অর্জন করতে চাই না। শুধু একটা জিনিস জানতে চাই যে, বিভিন্ন পেজ গুলোতে আওয়ামী লীগ বা শাহাবাগ প্রসঙ্গ আসলেই এক শ্রেণীর মানুষ তাঁদের বিরুদ্ধ চারন করে কমেন্ট করে ব্যপারটা অনেকেই হয়তো দেখেছেন। তাদের কেউ কেউ "জানোয়ার/যারজ/কুকুরের বাচ্চা/খানকির পোলা এখনো সময় আছে আল্লাহ্র পথে আয়/ তোগো উপরে আল্লাহ্র গজব পরব।
(আরও অনেক ধরনের গালি লিখে) " কমেন্ট করে। প্রশ্ন হল আল্লাহ্র পবিত্র নামের সাথে এই গালি গুলো কতটা যুক্তি সঙ্গত?
তৃতীয়- সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করা খারাপ না, খারাপ হচ্ছে সাধারণ মানুষের সাথে রাজনীতি করা। গনত্রান্তিক দেশে রাজনীতি মানেই সকলের ভালোর জন্য মানুষের একতা বজায় রাখা ও বজায় রেখে সাধারণ মানুষ কে শোষণ থেকে মুক্ত করে দেশের উন্নতির জন্য এক সাথে মিলে কাজ করা। কিন্তু মহা আফসোস আমাদের এই দেশে সম্পূর্ণ আর উল্টো। এখানে রাজনীতির মানে আওয়ামী- বি,এন,পি- জামায়েত এর লোক বলে জাতিকে বিভক্ত করা। ক্ষমতার জন্য মানুষ কে শোষণ করে দেশকে অবনতির দিকে ধাবিত করে নিজেদের পকেট ভারি করে রাজা হয়ে থাকা। নেতারা না হয় তাঁদের চরিত্র গুনেই এমন কিন্তু খারাপ লাগে যখন দেখি সাধারণ মানুষ গুলো তাদেরই চামচামি করে। মনে থাকা ভালো যে আপনি আপনার নেতার খারাপ কাজের প্রতিবাধ না করে তার চামচামি করেই তাকে আরও খারাপ কাজ করতে উৎসাহিত করছেন। আর এতে সে লাভবান হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছেন আপনি, আপনার পরিবার ও সম্পূর্ণ জাতি।
মনের কিছু কথা মনেই রেখে দিলাম লিখলাম না, শুধু আর একটা কথা বলি- ভাই আওয়ামী- বি,এন,পি- জামায়েত পরিচয়ে বাঙ্গালী জাতি সত্তা বিভক্ত করে কোন লাভ নাই। আপনি আপনার মতবাদ ও দর্শনের কারনে যে কোন দলের রাজনীতি করতেই পারেন, সেটা আপনার স্বাধীন অধিকার। ঠিক তেমনেই আমিও ভিন্ন দলের রাজনীতি করতে পারি। তাই বলে আমি আপনার শত্রু না আপনিও আমার শত্রু না। আপনিও মানুষ আমিও মানুষ।
রাজনৈতিক দন্দের কারনে আজ আমরা একে অপর কে মারছি, এতে আমাদের কি বিন্দু পরিমান লাভ হয়!! না হয় না। লাভ যা হয় টা নেতাদের হয়। আর কুলুর বলদ হয়ে আমরা তাঁদের জন্য খেটে মরি, মেরে মড়ি, মার খেয়ে মরি।
সব শেষে একটি কথা "নিজের বুঝ বাপের বড়" আপনি যতদিন সচেতন না হবেন আমি আকাশ কেন সারা দুনিয়াও আপনাকে সচেতন করতে পারবে না।
( মতের অমিল থাকতেই পারে, কেউ যদি দ্বিমত পোষণ করেন অনুগ্রহ করে মার্জিত ভাষায় জানাবেন)
১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৮
অচেনা আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২|
১৩ ই মে, ২০১৩ রাত ১২:০৮
বাংলার হাসান বলেছেন: মতের অমিল থাকতেই পারে, কেউ যদি দ্বিমত পোষণ করেন অনুগ্রহ মার্জিত ভাষায় জানাবেন। একমত।
১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫
অচেনা আকাশ বলেছেন: ভাইয়া অল্প কিছু দিন হল ব্লগে লিখছি, ব্লগ নিয়ে তেমন ধারনাও নেই। তাই মতামত দিয়ে সাহায্য করার অনুরধ রইল।
আর কমেন্ট করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ রাত ১১:৩৬
শৈশব মেলা বলেছেন: ভালো বলেছেন