নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন আমার সুদূর মেঘের কালো ছায়, চিতায় পোড়া আধার মাখা কিছু ধোঁয়া।

বাংলাদেশে খুব সাধারন মানুষ দের এক জন আমি, নাম আকাশ। নিজের সম্পর্কে বলার মত তেমন বিশেষ কিছুই নেই আমার।

অচেনা আকাশ

আলো আধারের খেলায় , পরাজিত মন... অনেক আসার ভালবাসা গুলো_____ পূর্ণতা হারায়-----অচেনা থাকার লালসায় । ভয়ে ভরা লাজুক মন শুদু নিজেকে লুকায়... আবেগ আষাঢ়ী মন, কষ্টে প্রিয় আধার ক্ষণ... রক্ত, কান্না, হায়রে ভালবাসা...! হৃদয় বয় ব্যথার বন্যা... নিঃস্ব বড়, একা...সবই তো ছলনার করুন খেলা। রঙ্গিন ভুবন সবার...আমার বিস্বাদ আধারে বেঁচে থাকা।।

অচেনা আকাশ › বিস্তারিত পোস্টঃ

বার্ষিক ছিনতাই আয়োজন!!!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

সচেতন সবাই নিশ্চয়ই অবগত আছেন যে, প্রতি বছর ঈদ এলেই রাজধানীতে ছিনতাইকারী দের দৌরাত্ম্য অনেক গুণে বেড়ে যায়।। বছরের অন্যান্য দিন গুলোর তুলনায় এই সময় চুরি, ছিনতাই মহামারীর আকার ধারণ করে বললে খুব একটা অতিরঞ্জিত হবে মনে হয় না।

কিন্তু খুব আশ্চর্য জনক যে, আমাদের পুলিশ বাহিনী সহ সরকারের উচ্চ পর্যায়ের সবাই বলবে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে... দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে।।

আমি যদি তাদের সাথে একমত পোষণ করি তবে!!! না ঘাবড়ানোর কিছু নেই একজন সচেতন মানুষ হিসেবে আমি তাদের সাথে একমত হতে পারি না... তবে নিজের মত করে তাদের কথা গুলোর ব্যাখ্যা করে নিতে দোষ কি!!

যেমনঃ- “সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে”

অবশ্যই আছে। কিন্তু কাদের নিয়ন্ত্রণে আছে তা কেন বলছেন না!!! কারা এই সব চুরি ছিনতাই নিয়ন্ত্রণ করছে?? বলতে বাধ্য হচ্ছি অবশ্যই যারা বলছেন তারাই এসব নিয়ন্ত্রণ করছেন... থানা থেকে শুরু করে এম,পি-মন্ত্রী ও রাজনৈতিক বড় নেতাদের আরম্ব করে এলাকা ভিত্তিক পাতি নেতারাই যে মুলত এই নিয়ন্ত্রণের সাথে জরিত তা আজ গোপন কিছু নয়।।



“দেশে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে”

আসলেই কি তাই!! বুকে পাথর চেপে বলছি যে, অপেক্ষায় আছি আরো কিছু ঐশী দের দেখার। যাদের হাতে নির্মম ভাবে খুন হবেন পুলিশ বাবা-মা...

রাস্তায় কর্তব্য পালনরত অবস্থায় ছিনতাই কারীর ছুড়ির আঘাতে মারা যাবেন পুলিশ সদস্যরা, তাদের সীমিত আয়ে খুড়িয়ে চলা পরিবার টা অর্থ অভাবে সেই রাস্তায় নামতে বাধ্য হবে।। মৃত পুলিশ স্বামীর অভাবী স্ত্রী অন্যের হাত ধরে ছেলে সন্তান রেখে রাতে আধারে পালিয়ে যাবে বা গোপনে পরকীয়ায় জড়াতে বাধ্য হবে মেধাবী সন্তানের পড়া-লেখার সমাপ্তি ঘটবে...

পরিবারের বোজা টানতে যেয়ে মেধাবী ছেলেটি জড়িয়ে পরবে মাদক ব্যবসায় বা পুলিশ বাবা যদি সৎ মানুষ হয়ে থাকেন তবে হয়তো কোন গ্রেজে না হয় রিসকা অথবা সি,এন,জি চালিয়ে পথে বসা পরিবারের হাল ধরবে।।

সেই দিনটি হয়তো আমাদের পুলিশ প্রশাসন অনুধাবন করতে পারবেন যে সাধারণ মানুষদের দেয়া মিথ্যে সান্তনা গুলো কালের বিবর্তনে কি ভাবে তাদের কাল হয়ে গেছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.