নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যকথা

সিরাজুল বাবু

আমি এক দুঃখওয়ালা

সিরাজুল বাবু › বিস্তারিত পোস্টঃ

যে গল্পের নাম নেই ...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

আমি তোমাকে ভালবাসি নি । আমি আমার দেশ কে ভালবেসেছি ।

আমি ত্রিশ লক্ষ শহীদের রক্তকে ভালবেসেছি ।

আমার বোনের ছেড়া কাপড়ের টুকরো কে ভালবেসেছি ।

আমি রক্তাক্ত পথের শিশুটিকে ভালবেসেছি ।

পথ হারা বীরাঙনাদের ভালবেসেছি ।



আমি তোমার সংগে স্বর্গে থাকতে চাই নি ।

আমি যুদ্ধাহত ভাই টিকে বুকে জড়িয়ে আশ্রয় দিতে চেয়েছি ।

আমি তোমার উপর ভালবাসা জন্মানোর কোন সময় দেই নি ।

বাকী টা জীবন নিজেই দেশ কে ভালবাসার সময় চেয়ে নিয়েছি ।



রাঙান্বিত চোখে কখনো তাকিয়ে দেখিনি তোমাকে ।

আমি রাজাকারের ফাঁসি দেখবো বলে প্রতিটি মুহুর্তে দু'চোখে আগুন জ্বালাচ্ছি ।



তোমাকে আদর করার ইচ্ছা ছিল না কথনো মনে ।

আমি বাবার কোলে বসে যুদ্ধের আর্তনাদের চিহ্ন বুকে গেঁথে নিতে চেয়েছি ।

তোমাকে বিয়ে করার ইচ্ছে নেই আর ।

সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই আবার ।বারবার ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

যুবায়ের বলেছেন: সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.