নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর ভোটের আন্দোলন এক সুতায় গেঁথে ফেলেন।

২৫ হাজার টাকার মজুরি সংগ্রামকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।

ঢাকা, আশুলিয়া, সাভার, গাজিপুর, নারায়ণগঞ্জ, মিরপুর, চট্টগ্রাম সমস্ত এলাকার শ্রমিকদের রাজপথে নামতে হবে।

মনে রাখবেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয়, কোনো পুলিশ বাহিনী, কোনো গুণ্ডাবাহিনী আপনাদেরকে দমাতে পারবে না।”

- জোনায়েদ সাকি

আসুন যাচাই করি এটা কার কথা:-

সারাজীবন শ্রমিকের দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ, সমাবেশ, মিটিং মিছিল করে শেষবেলায় ক্ষমতায় গিয়ে চুপ। তাদের বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামে শ্রমিক অধিকার সংগঠনও রয়েছে। অথচ তারাই কিনা এখন আন্দোলনকারী শ্রমিকদের বলছেন আওয়ামী লীগের দোসর। তাঁর সংগঠনের ভাষ্যও একই। মানে কিছু হলেই বিরোধীদের দোষ। অথচ আজীবন তাদের বেচেই খেয়েছে।

ক্ষমতায় বাইরে এক, ক্ষমতা গেলে ভিন্ন। অন্যদিকে বাকি সব তো আছে। শুধু একটা বলি। বছরের পর বছর জুড়ে ব্রাহ্মণবাড়িয়ায় এতো হাঙ্গামা, হেফাজতের তাণ্ডবলীলা চলেছে। পুরো একটা জনপদকে উগ্রবাদীরা কি করেছে তা সবাই দেখেছে। অথচ ঐ বিষয়েও জোনায়েদ সাকি আশ্চর্যজনকভাবে নিশ্চুপ ছিলেন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার এমপি তিনি। বললে যদি হুজুররা চটে।
.
অথচ আজীবন সেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধেই ছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়েই হাপিস। লোকে বলেনা, 'ক্ষমতার পিঠা, বড়ই মিঠা।' আসলেই তাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

নূর আলম হিরণ বলেছেন: এই কয়দিন বেচারার উপর বেশ ধকল যাচ্ছে :)

০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: একদম বিশাল ধকল, আহা বেচারা সাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.