| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার বসন্ত আসবে, আবার গাছে গাছে ফুল ফুটবে তখন শুধু............. সুকান্ত ভট্রাচার্য্য
![]()
আমরা অনেক সময় ধারনা করি এ কাজটি হলে আমার আর কিছু চাওয়ার নেই। আমাদের এ ধারনাটি কি সত্যি ? আমি বলবো না, অর্থনীতির ভাষায় অভাব অসীম, অভাব যে অসীম তা প্রমাণের জন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার হবে না। নিজেকে দিয়েই প্রমান করুন। আজ আপনি যে জিনিসটি চাইছেন তা যদি পেয়ে যান, ঠিক তখনই আরেকটি জিনিসের অভাব আপনার সামনে এসে হাজির। ধরুন আপনি একটি একতলা বাড়ি তৈরি করতে চান, ঠিক এ মুহূর্তে বাড়িটি তৈরী করার জন্য আপনার সামর্থ্য নেই। পরবর্তীতে কোন সময় যেভাবেই হোক আপনার বাড়িটি তৈরী করে ফেললেন। বাড়িটি তৈরী করার পর সন্তুষ্টি প্রকাশ করলেন, আমার আর কিছু চাওয়ার নেই। সত্যি কি তাই ? আমি বলবো, অবশ্যই না। আমি নিশ্চিত, এর কিছু দিনের মধ্যেই আপনার ভেতর আরেকটি সুপ্ত বাসনা জন্ম নিয়েছে, সেটি হলো দ্বিতীয় তলাটা তৈরী করার। অথবা বাড়ি হলো এবার একটা গাড়ি হলে আর কিছু চাই না আমার। এটা শুধু আপনার বেলায় নয়, সবার মধ্যেই এমন প্রবনতা লক্ষ করা যায়।
ইচ্ছা, আশা, আকাঙ্খা সব মানুষের মধ্যেই বিরাজমান। ইচ্ছা, আশা, আকাঙ্খা আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। আর এই ইচ্ছা,আশা.আকাঙ্খা থেকেই অভাবের উৎপত্তি। অভাবের ধরনটা প্রত্যেকের ক্ষেত্রে এক রকম নাও পারে। এটা শুধু বস্তুগত নয়, অবস্তুগতও হতে পারে। অবস্তুগত বলতে য়শ.খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির ক্ষেত্রেও হতে পারে। আমরা অনেক সময় বলি, লোকটি লোভী, তার চাহিদার শেষ নেই। আসলে এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য।
অভাবের পরিসমাপ্তি তখনই ঘটবে, যখন আমোদের মৃত্যু হবে। সব চাওয়া-পাওয়ার হিসাব মিটে গেলে তো জীবনটাই শেষ।
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
এসএমফারুক৮৮ বলেছেন: ভাই আপনার ১ কোটি টাকা হলে তখন আপনি বলবেন ২ কোটি চাই তারপর ৫কোটি এভাবে চলতেই থাকবে ভাই।
ধন্যবাদ।
২|
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
অন্য জীবন বলেছেন: আসলে মানুষের চাহিদার শেষ নেই।
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪০
এসএমফারুক৮৮ বলেছেন: সত্যিই তাই।
৩|
২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
অনীনদিতা বলেছেন: ekdom shotti kotha...![]()
২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২২
এসএমফারুক৮৮ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৪|
২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
ফারিহা রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৪
এসএমফারুক৮৮ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
৫|
২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৪
সাদেকুর বলেছেন: ভাল লাগল, মনঃস্তত্ত নিয়ে ভাবার লোকও আছে দেখছি।
২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
এসএমফারুক৮৮ বলেছেন: ধন্যবাদ।
৬|
২৪ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
রাতুল_শাহ বলেছেন: সুন্দর বলেছেন ফারুক ভাই।
মানুষের চাহিদার শেষ নেই।
২৬ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৩৮
এসএমফারুক৮৮ বলেছেন: মনে হয় বেশ কিছুদিন ব্যাস্ত ছিলেন। আসলে আমরা ভাবি যে, এটা হলে বোধ হয় আমার আর কিছু চাই না কিন্তু তার পর দেখা যায়, অনেক নতুন নতুন জিনিসের অভাব আমাদের সামনে এসে হাজির।
অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই।
৭|
০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৮
এসএসনাসরীন বলেছেন: খুব দারুণ একটা কথা বলেছেন ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৮
এসএমফারুক৮৮ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩০
আবিরে রাঙ্গানো বলেছেন: আমার আর ৯০ লাখ টাকা হলে ১ কোটি টাকা হয়।
১ কোটি টাকা হলে আমি আর কিচ্ছু চাই না।