নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দোয়ায়ে হাবীব

৩১ শে মে, ২০১০ দুপুর ১:৪৩

দোয়ায়ে হাবীব



উঠ! উঠ! হে বন্ধু আমার, ঘুমাবে কত আর?

কি আশ্চয! প্রেমিক কেমনে নিদ্রায় বিভোর?



উঠ! উঠ! হে বন্ধু আমার, আর ঘুমাবে কত?

রাতের স্রষ্টা সদা জাগ্রত, কেন বন্ধু তুমি নিদ্রায় রত?



উঠ! উঠ! হে বন্ধু আমার, ঘুমাবে কত আর?

জাগ্রত রয়েছেন স্রষ্টা সবার, এত কেন নিদ্রা তোমার?



উঠ! উঠ! হে বন্ধু আমার, আর ঘুমাবে কত?

আরশ-কুরসী তাকিয়ে দেখ, তারা কভূ ঘুমায় নাতো?



উঠ! উঠ!হে বন্ধু আমার, ঘুমাবে কত আর?

ঘুমায় নাকো ভূতল কভূ, জাগ্রত রয় অকুল পাথার।



উঠ! উঠ! হে বন্ধু আমার, আর ঘুমাবে কত?

ঘুমায় নাকো নরক দেখো, জাগ্রত রয় সদা বেহেশত।



উঠ! উঠ! হে বন্ধু আমার, ঘুমাবে কত আর?

হুর-পরীরা ঘূমায় নাকো, জাগ্রত রয় জান্নাতী ঘর।



উঠ! উঠ! হে বন্ধু আমার, আর ঘুমাবে কত?

পশু-পাখী ঘুমায় নাকো, তারাও সবাই রয় জাগ্রত।



উঠ! উঠ!হে বন্ধু গো আমার, ঘুমাবে কত আর?

প্রেমিকজনার ঘুমান নিষেধ, তুমি কেন ঘুমে কাতর?



উঠ! উঠ! হে বন্ধু আমার, আর ঘুমাবে কত?

মাওলার প্রেমিক ঘুমায় নাকো, তুমি কেন নিদ্রারত?



উঠ! উঠ! হে বন্ধু গো আমার, ঘুমাবে কত আর?

প্রেমিক-প্রেমাষ্পদ রয় জাগ্রত, ঘুমানো্র নাই অবসর।



উঠ! উঠ! ওগো বন্ধু আমার, আর ঘুমাবে কত?

প্রেম-ভালবাসা রয় জাগ্রত, বন্ধু কেন সুপ্তিরত?



উঠ! উঠ! ওগো বন্ধু আমার! ঘুমাবে কত আর?

দিবা-রাত্রি রয় জাগ্রত, বন্ধু কেন ঘুমে কাতর?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

আকাশ-পাতাল রয় জাগ্রত, বন্ধু কেন নিদ্রারত?



উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

তরু-লতা জাগ্রত সদা, এত নিদ্রা কেন তো্মার?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

জাগ্রত রয় বারিধি-ভূতল, বন্ধু কেন সুপ্তিরত?





উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

লওহ-কলম সদা জাগ্রত, এত নিদ্রা কেন তোমার?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

ফেরেশতাকূ্ল রয় জাগ্রত, তুমিই কেবল সুপ্তিরত।



উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

চন্দ্র-সূয রয় জাগ্রত, তুমিই শুধু নিদ্রা কাতর?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

উত্তম সরদার ও বুযুগজন, থাকেন সদা জাগ্রত।



উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

আদম ছফিউল্লাহ(আঃ) থাকেন জাগ্রত, ঘুমে বিভোর বন্ধু আমার?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

ইব্রাহিম খলিলুল্লাহ(আঃ) ঘুমান নাকো, বন্ধু তুমি সুপ্তিরত?



উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

মুসা কলিমুল্লাহ(আঃ)ঘুমান নাকো, বন্ধু কেন নিদ্রারত?



উঠ! উঠ! হে বন্ধুগো মোর! ঘুমাবে আর কত?

ঈসা রুহুল্লাহ(আঃ)ঘুমান নাকো, বন্ধু তুমি সুপ্তিরত?



উঠ! উঠ! ওহে, বন্ধু আমার! ঘুমাবে কত আর?

মুহাম্মাদুর রাসুলুল্লাহ ঘুমান নাকো, মানায় কিগো নিদ্রা তো্মার?









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.