| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল পুরুষ কোরাস
আপাতত কিছু বলার নেই। আমি মানুষ, আমি মানবতায় বিশ্বাসী
সন্ধ্যায় বাজার থেকে বাড়ীতে ফেরেন রুহুল মিয়া । ধপাস করে বাজারের ব্যাগ টা ঘরের দৈউরির পাশে
রাখতে রাখতে স্ত্রীকে ডাক দেন
ওও ফায়েজের মা শুনছনি ? ঘর থেকে দৌড়ে বাইরে এসে তিনি স্বামী কে বললেন কি হইছে, হ্যাঁ !
আরে আজ বাজারে একটা ঘটনা রটছে । কিতা গো ! কেউ মরছে নি ? আতঙ্কে তার চোখে মুখে বিস্ময় ।
রুহুল মিয়া সেই চেহারা দেখে হেসে বললেন আরে না কেউ মুরছে না তয় আমাগো ছারমান সাবের পোলা তারে বিদাইস তুন এক খান জামা আর এক খান চিঠি দিসে ।
চিঠিতে লিখছে আজ বিশ্ব বাবা দিবস । বাবা তোমার জন্য এই ছোট্ট উপহার । বাবা তোমাকে ভালোবাসি ।
অ্যাৎ করে উঠে ফায়েজের মা , কি কইবার লাগেন বাবা দিবস কিতা । রুহুল মিয়া বলে উঠেন আরে বেবাকে কয় বাপের প্রতি ভালবাসার দিন ।
তয় চিন্তা কইরো না আমাগো পুলা ফায়েজ ও আমাগো ফুন দিবো । সবার পুলা নাকি হেগরে বিদেশ তুইন ফুন দিচে । ফায়েজের মার চেহারায় আনন্দের হাসি ।
দিলে তো ভাল হয় পলার লগে কথা কই না কত দিন ।
রাত ১১ টা বাজে প্রায় । ফায়েজের মা উঠানে এসে ফায়েজের আব্বা কে ডাকছে , শুনছেন নি আহেন ভাত খাইয়া যান ,
মেলা রাত হইচে । রুহুল মিয়া তার স্ত্রীকে বলেন বুঝচনি ফায়েজের মা আমাগো মত গরিব মাইনসের কপালে বাবা দিবস নাই । কেউ আমাগো বলবে না বাবা তোমাকে ভালোবাসি । । । ।
©somewhere in net ltd.