| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল পুরুষ কোরাস
আপাতত কিছু বলার নেই। আমি মানুষ, আমি মানবতায় বিশ্বাসী
ঈদের ছুটি মন উচাটন
আক্কেল আলী ভাবে
টিকিট কেটে ট্রেনে চেপে
গ্রামের বাড়ি যাবে।
টিকিট কাটা নয় তো সোজা
যেন কুস্তি লড়া
ভিড়ের চাপে দম আটকে
বন্ধ নড়াচড়া।
আক্কেল আলী বুকডন দেয়
খায় ইসবের ভুসি
যায় না বলা, কখন লাগে
বেদম কিল ও ঘুষি!
সেজেগুজে আক্কেল আলী
প্রস্তুতি নেয় কষে
দুদিন আগেই লাইনে গিয়ে
গ্যাঁট হয়ে যায় বসে।
টিকিট ছাড়ার ক্ষণে সে তো
শুরুর দিকে খাড়া
কিন্তু এ কী, কোন ফাঁকে রে
পকেট গেছে মারা!
২|
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
কাল পুরুষ কোরাস বলেছেন: মজা পেলে ভালো
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: হে হে! মজাক পেলুম