নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং উনি যা বলবেন সেটাই একমাত্র সঠিক এটা মেনে নিতে পারেন তাহলে ওনার মতো ভালো মানুষ দ্বিতীয়টি আর পাবেন না।

কিন্তু যদি আপনি তার মতের বিরুদ্ধে যান তাহলে আপনার রেহায় নেই; তখন আপনার সব লেখা ও মন্তব্য হবে গার্বেজ, গরুর রচনা। উনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন এবং এটাও উনি পোষন করেন যে ওনার মতো জ্ঞানী বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশের কোন প্রফেসর শিক্ষক আমলা এবং রাজনীতিবিদ কাউকেই উনি নূন্যতম জ্ঞানীও ভাবেনা না আমজনতা তো দূরের বিষয়। উনি বাংলাদেশের সবাইকে লিলিপুটিয়ান, মগজহীন, প্রশ্নফাঁস, ফেসবুক জেলারেল ইত্যাদী তুচ্ছতাচ্ছিল্য ভাষায় বিশেষায়িত করেন।

তারপরও আজ শুধু আজ না ওনার জন্য মনটা কেন যেন ব্যকুল হয়ে উঠেছে। হয়তো মনের অজান্তেই একটা ভালোবাসা তৈরি হয়েছে। ওনাকে ব্লগে না দেখে মনটা ভারাক্রান্ত। ব্লগে উনি না থাকায় মনে হচ্ছে ব্লগটাই নির্জীব হয়ে গেছে। কোন মজা নেই। কোন জোক নেই। ব্লগারের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।

গাজী সাহেবকে সুযোগ দেওয়া হোক। ওনাকে বার বার ব্যন না করে ব্লগটিকে প্রাণবন্ত রাখা হোক। আমি সত্যিকার অর্থেই মন থেকে ওনাকে ব্লগে দেখতে চাই।

গাজী সাহেব আপনি আবারো ব্লগে নিয়মিত হোন। ব্লগটিকে মাতিয়ে রাখুন।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর বলেছেন শুভ কামনা রইল

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এভাবে বন্ধ করে দিলে ব্লগ চলবে কি করে?

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২০

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: তিনি 'ওমর খৈয়াম' ছদ্মনামে লেখালেখি ও ব্লগিং করছেন। বর্তমানে ওনার ব্লগে কিছু বিধিনিষেধ আরোপ রয়েছে। আপনার সুরের সাথে সুর মিলিয়ে আমিও ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি—ওনার উপর থেকে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হোক এবং তাঁকে স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত লেখালেখির চর্চা বজায় রাখার সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতো বিধিনিষেধ দিলে ব্লগ চলবে কেমন করে? অর্থাৎ লোম বাঁছতে গিয়ে কম্বল উজাড় হয়ে যাবে যে?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি নিজে ও তো একটি দলের কট্টরপন্থী সমর্থক। জ্বিহুজুর জ্বিহুজুর করা "দেশ প্রেমিক বাঙালী" ও "অনন্যা দায়িত্বশীল" মতো ব্লগাররা আপনার কাছে ভালো আবার মতের অমিল হলে ফ্যাসিস্টের দোসর!
এই যে আমাকে এখন গুপ্ত আওয়ামীলীগ বানিয়ে দিলেন কিন্তু এতো দিন ভালোই ছিলাম।

যাইহোক, গাজী সাহেবের নি:শর্ত মুক্তি চাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই যে এখানেই ভুল করছেন আমি কোন দলের কট্টরপন্থী সমর্থক না। বিশ্বাস করবেন কি না জানিনা আমার স্কুল জীবন থেকে কর্মজীবন আজ পর্যন্ত আামি কোন সংগঠনের মিছিল মিটিং কিংবা দলীয় প্রচারনায় কোনদিন যায়নি। তবে নিরেট সত্য হলো আম্লিগ ছাড়া আমি সবাইকেই সাপোর্ট করি। আম্লিগের নির্যাতন যে কি জিনিশ সেটা যে না পেয়েছি সে কোনদিন বুঝবেনা ওরা মানুষ না ওরা আম্লিগ।
ওরা এতো নিষ্ঠুর যে সবচেয়ে আপন বন্ধুকেও হাসতে হাসতে ছুরি চালিযে দিতে পারে দল তথা ব্যক্তি স্বার্থে।

আপনি তো গুপ্ত তবে সুপ্ত না হলেই ভালো। :D

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দফাদার আপনি ভালো হয়ে যান। আপনি কেন আমার পিছে লেগেছেন্। আপনি কি বলতে চান? গুপ্ত আওয়ামীলীগ আপনি তাই আমার মন্তব্য আপনার পছন্দ হচ্ছেনা তাই না?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দফাদার উত্তর দিবেন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গাজী সাহেবের নি:শর্ত মুক্তি চাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সহমত।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪১

মিরোরডডল বলেছেন:




অনেক অনেক অনেকদিন পর আজ মশিউরের পোষ্টে সহমত জানিয়ে গেলাম।
থ্যাংকস মশিউর।

যদিও এডমিন আনব্যান করবে না, তারপরও খেলাঘরকে মিস করে যে পোষ্ট করেছে তার জন্য থ্যাংকস।
ভালো মন্দ মিলিয়েই মানুষ, তাদের মাঝে কেউ কেউ থাকে ইউনিক, আমাদের খেলাঘর হচ্ছে সেই ইউনিক একজন।

খেলাঘরের চেয়ে অনেক বাজে ভাষায় কথা বলেও অনেকে দিব্বি ব্লগিং করছে।
you're one of them :)
If you can do blogging, then why not him?
But unfortunately, খেলাঘর হচ্ছে ব্লগের নন্দ ঘোষ, যত দোষ সব তার।

এনিওয়ে, খেলাঘর আমাদের সাথেই আছে, রেগুলার লিখছে।
If you really miss him and feel for him, then go to his page and write & share your thoughts there but.....
there is a but......

বকা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে :)
লিলিপুটিয়ান, মগজহীন, গার্বেজ এগুলো বলতে পারে।
take it easy.
খেলাঘর মানুষ ভালো।


০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিরো আপনি আমাকে লজ্জা দিলেন। হ্যাঁ কয়েক জনকে আমি খুবই বাজে কথা লিখেছি। যদিও তা ব্লগের ভাষা তো নয়ই একজন সুস্থ্য মানুষ তা বলতে পারেনা। কিন্তু আমি তাদের বারবার আক্রমনের স্বীকার হওয়াতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যেমন কুকুর তেমন মুগুর দিয়েছি।

সরি মিরো। আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি একজন গুনি আপা।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গাজী সাহেবের নি:শর্ত মুক্তি চাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সহমত।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গাজী সাহেবের নি:শর্ত মুক্তি পাশাপাশি অন্য আরও অনেকে
প্রথম পাতায় আসতে পারছেনা, ব্লগ বেগবান করার স্বার্থে
সকলকে প্রথম পাতায় আসার সুযোগ দেওয়া হোক ।

................................................................................................
পরবর্তীতে কেহ আইন ভঙ্গ করলে, ব্লগ তার নিয়ম বহাল রাখবে, সেটাও চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.