নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই .....

নিশাচর সবুজ

আমি বাংলার গান গাই...

নিশাচর সবুজ › বিস্তারিত পোস্টঃ

বিজয় পেলাম কিন্তু স্বাধীনতা পেলাম না...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

“বাংলাদেশ” পৃথিবীর বুকে স্থান করে নিয়েছিল যতটা ত্যাগের বিনিময়ে ততটা ত্যাগ আর কোন জাতি করেনি। স্বাধীনতার এতটা বছর পার করে দিলাম কিন্তু উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারলাম না। কারন আমরা স্বাধীনতা পেয়েছি পঙ্গুত্বের বিনিময়ে। পঙ্গুত্বকে বরণ করে নিতে বাধ্য করা হয়েছে।
স্বাধীনতার মাত্র দুই দিন আগে জাতির মস্তক কেটে নেয়া হয়েছে। এই দিনে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ জাতির অনেক কৃতী সন্তানকে। আর ১৬ই ডিসেম্বরে স্বাধীনতা পেয়েছে মস্তক বিহীন এক জাতি। আর এর পর যে যখন মাথা তুলে দাঁড়াতে চেয়েছে তখন তার মাথা কেটে গেছে। আমাদের উন্নয়নের পেছনে রয়েছে অনেক বড় বড় চক্রান্ত। যাদের কারনে হারাতে হয়েছে মুজিব ও জিয়ার মতো নেতা। এসব ভাবার সময় এখনই। আমাদের যুদ্ধ কি শেষ?
না।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই বেশি কঠিন। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তারা এমন দেশে আশা করেনি, যে দেশ স্বধীনতার এতো বছর পরও ভিক্ষা করবে। আমরা এখনও টাকা থেকে শুরু করে মেধা, সবকিছুর জন্যই ভিক্ষা করি। তাইতো ভাবতে হয়, বিজয় পেলাম কিন্তু স্বাধীনতা পেলাম না...
এসব ভাবার সময় এখনই। আমাদের যুদ্ধ কি শেষ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.