| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী ও শিশু নির্যাতন কারী কথিত পীর নুর মোহাম্মদকে দ্রুত গ্রেফতারের দাবীতে বাগেরহাট উত্তাল হয়ে উঠেছে। তার বিচারের দাবী অব্যহত রেখেছে বিভিন্ন সামাজিক সংগঠনসহ সুশিল সমাজের প্রতিনিধিরা। শনিবার বেলা ১২ টায় বাগেরহাট প্রেসকাবরে সামনে মানব বন্ধন কর্মসুচী পালন করে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, দুর্বার নেটওয়ার্ক সহ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বক্তারা অভিলম্বে কথিত ভন্ড পীর নারী ও শিশু নির্যাতন কারী নুর মোহাম্মদের গ্রেপ্তারসহ বিচারের দাবী করেন।
এদিয়ে কথিত ওই পীরের আস্তানায় পুলিশি অভিযানের পর তার অনুশারীরা (মুরিদ) গা-ঢাকা দিয়েছে। এ পীরের কর্মকান্ড সম্পর্কে জানতে শনিবার মুরিদদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
প্রসংগতঃ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ খানকা শরীফের কথিত পীর শেখ নুর মোহাম্মদের বাড়ীতে অভিযান চালিয়ে তার দুই স্ত্রী ও চার সন্তানকে উদ্ধার করে পুলিশ। পর্দার দোহাই দিয়ে প্রথম স্ত্রীকে ৪১ বছরসহ অন্যদেরকে বিভিন্ন মেয়াদে ঘরে তালা বন্দি করে রাখা হয়েছিল। ঘরে তালাবদ্ধ রাখায় ৩৫ বছরের অবিবাহিত মেয়েসহ ৫ সন্তানকে পর্যন্ত সুর্য্যের মুখ দেখতে দেয়নি পীর দাবীদার নুর মোহাম্মদ। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পীর নূর মোহাম্মদ। 
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৪
এস এম সামছুর রহমান বলেছেন: লালশালুর মত
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আজিব