| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল জনস্বার্থে শাহবাগ চত্বর থেকে আন্দলনকে বিকেন্দ্রীকরন করে পুরো দেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সুযোগে জামাত শিবিরের সন্ত্রাসীরা পুরো দেশে আক্রমন করেছে। যেমন করে ২৫শে মার্চ কাল রাত্রীতে পাকিস্তানীদের নিয়ে আক্রমন করা হয়েছিল। সবাই সতর্ক থাকুন এবং নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রতিহত করুন।
ব্লগার এবং অন্যান্য সংগঠন যারা শাহবাগের অবস্থান নিয়েছিলেন, পুনরায় সংগঠিত হয়ে আবার শাহবাগ চত্বরে অবস্থান নিন। সমস্ত কর্মসূচী চলবে সাথে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচিও চালিয়ে যেতে হবে। আমিও যাচ্ছি। আপনারাও আসুন।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: এখানে যে দল গুলো এসেছে এরা জামাত বিরোধী। কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
এদের কারো কাছে পিস্তল বন্দুক নেই। কিন্তু সাত জন সাংবাদিক গুলিবিদ্ধ।
পত্রিকা প্রত্যক্ষ দর্শীরা বলছে সাধারণ মুসল্লিদের উদ্দেশে করা গুলি সাংবাদিকদের গায়ে লেগেছে। কেউ কেউ বলছেন যে মুসল্লিরা হামলা করেছেন। তাহলে প্রশ্ন হল মুসল্লিরা বন্দুকগুলি কোথায় পেল? পুলিশ সরবরাহ করেছে?
এখানে কার কথা উদ্দেশ্য প্রণোদিত?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
মো: তৌহিদ বলেছেন: কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদএর দলগুলি আজকে রাজপথে কি ঘাস কাটতে নামছে?
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
ইন্নো_৭১ বলেছেন: ডাক ভাই, আরও জোরে চিল্লানি দে। জামায়াত বলে চিল্লাচ্ছিস কেন? জামায়াত ছাড়া তো আরও ১১ টা দল আছে। হুদাই একটা রে নিয়া মাতোস কেন? ইসলাম নিয়া স্লোগান দিছিলি। মনে আছে? এখন আম-জনতার ঠেলা বুঝবি। ঘরে বসে চিল্লা। ফল পাবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
মো: তৌহিদ বলেছেন: কেন? জামায়াত এর সাথে কি আপনার রক্তের সম্পর্ক আছে? ৭১ থেকেই আছে নাকি তার পরের অঘটন। সহানুভূতি রইল। তবুও আমরা থেমে থাকব না।
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
ফারহান ফারদিন বলেছেন: শাহবাগ কে হাত ছাড়া করা যাবে না। গন জাগরণের সুতিকাগার টি কিছুতেই যেন হায়েনাদের বিষাক্ত ছোবলে কলংকিত না হয়।
ওদের পদচারনায় শাহবাগের পবিত্র ভুমি অপবিত্র হতে দেওয়া যাবে না। সবাই চলে আসুন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
মো: তৌহিদ বলেছেন: ধন্যবাদ। মোবাইলে থেকে সামুতে থাকব। সাথে থাকুন।
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
কালবৈশাখীর ঝড় বলেছেন:
শাহাবাগ নিরাপদ
কাটাবনে ১০-১২ জন শিবির কর্মি মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় মসজিদে ঢুকে পরে, তবে পেছনের তিনজন কে ধরে ফেলে পুলিশ। আজিজ মার্কেটে অবস্থানরত একদল পোলাপান পুলিশের কাছ থেকে ছিনিয়ে এই তিনজন কে পিটানো শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে উদ্ধার করে সাহাবাগ থানায় নিয়ে গেল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
মো: তৌহিদ বলেছেন: আপডেটের জন্য ধন্যবাদ।
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
অশ্রুহীন মন বলেছেন: হাজার হাজার তরুন এখন শাহবাগে আসতে শুরু করেছে। তাদের চোখ দেখলে যে কেও বুঝতে পারবে।প্রতিটি চোখ থেকে আগুনের মত ক্ষোভের প্রতিশোধ নেয়ার হুঙ্কার বের হচ্ছে।এখন আর কোন ছাড় নাই।এত দিন কিছুই বলিনি । সবার মুখে জয় বাংলায় প্রকম্পিত পুড়া এলাকা............
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
মো: তৌহিদ বলেছেন: যে কোন মুল্যে ওইসব শয়তানদের প্রতিহত করতে হবে।
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
tumpa roy বলেছেন: ছিলাম, থাকব ...
৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শাহবাগ ছেড়ে দেওয়া ছিলো একটি বড় ভুল। কিছু রাজনৈতিক দলের ইশারায় গণজাগরণ মঞ্চ একটি করলো, যা একদম ঠিক হয় নি। প্রজন্ম চত্বরকে নিজ পথে চলতে হবে। টিকে থাকতে হবে বিজয় অবধি!
৯|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
সেয়ানা বলেছেন: সময় এখনও ফুরিয়ে যায় নি!আমাদেরকে এখনি সতর্ক হতে হবে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
কাজের কথা বলেছেন: আমিও আসছি।