নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

একটি চেতনা

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

(Dedicated to সার্জেন্ট জহরুল হক)

একটি চেতনা দিয়েছিলে তুমি,

ফেব্রুয়ারির ১৫ তারিখে।

একটি চেতনা দিয়েছিলে তুমি,

বেয়োনেটের সামনে দাঁড়িয়ে।

যে চেতনায়,

আজ দেখি ৬৯,

দেখি গন আন্দোলন।

যে চেতনায়,

আমি পাই ৭১,

সংগ্রামী বাংগালির জাগরন

সে চেতনায় দেখি শাহবাগ

দেখি প্রজন্ম চত্তর (! )

সে চেতনায় দেখি, রূমীর প্রানহরন,

অপারেশন জ্যাকপট।

তোমার মাঝে দেখি বংগজননী

তার গন আদালত।

তোমার মাঝে দেখি শেখ মুজিব,

তার সমূদ্রেও বিশালতা।

তোমার মাঝে দেখি শামসুর

রাহমান,

স্বাধীনতার অপরাজেয় লেখনী।

তোমার মাঝে দেখি এ বাংলায়,

অজস্র আজাদের আত্মত্যাগ।

আজ তোমার চেতনায় দেখি

বাংলাদেশ,

আমার প্রানের লাল সবুজ।

আর দেখি বিজয়, তোমার প্রানের

বাংলার।

সেই চেতনায় জাগে ঘৃণা,

নপুংসক ঘাতকে।

সেই চেতনায় জাগে লজ্জা,

দংশিত বিবেকে।

অদম্য বাংগালী, নির্ভিক

বাংগালী

এই সেই চেতনা।

আমাদের দিয়ে গেছ তুমি

সার্জেন্ট জহরুল হক,

'স্বাধীনতার প্রথম শহীদ। '

[ভীষন গর্ব হয়, এই মানুষটা আমাদের

মতই

NZDIAN।

মানে নোয়াখালী জিলা স্কুলের

ছাত্র। ( ৫২ তম ব্যাচ) । ক্যাম্পাসে যত

বার পা রাখি, ততবারই

মনে পড়ে যআয়য় তার দেশপ্রেম। সেই

সাথে লজ্জায় পড়ি। আমাদের এই

শ্রেষ্ঠ ছাত্রটির কথা আমাদের

এখনকার ছাত্র দুরের কথা স্যার রাও

বেশির ভাগ জানেন না। তার কোন

স্মৃতিফলকও নেই। কি করা,

বাস্তবতা।

তবে সার্জেন্ট জহরুল আপনি ভয়

পাবেন না, যেই

চেতনা আপনি দিয়ে গেছেন

তা হারায় নি, এদেহে প্রান

থাকতে আপনার স্বাধীন

বাংলাদেশের কোন

ক্ষতি হতে দিব না। I Promise ]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.